যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

পালনের বিবরণ দিয়ে শুরু হয়েছে। এ পর্যায়ে তার লাঠি, হাত উজ্জ্বল হওয়া, ঝড় বন্যা, ফসল খেকো কীটপতংগ, উকুন, ব্যাঙ ও রক্তের বিবরণ দেয়া হয়েছে। বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে যাদুকরদের কর্মকান্ডের, ফেরাউনের জীবনাবসানের এবং তার সাংগ-পাংগদের ধ্বংসপ্রাপ্তিরও । এরপর এসেছে হযরত মূসা (আ.)-এর অনুপস্থিতিতে বনী ইসরাঈলের বাছুর পূজার বিবরণ । অতপর এ কেসসার সমাপ্তি টানা হয়েছে এই মর্মে ঘোষণা দানের মাধ্যমে যে, যারা এই নিরক্ষর শেষ নবী মোহাম্মদ (স.)-এর অনুসারী হবে, তারাই হবে আল্লাহর রহমত ও হেদায়াতের উত্তরাধিকারী । সূরা ইউনুসেও এই কাহিনীর আগে নবীর দাওয়াত প্রত্যাখ্যানকারী পূর্বতন জাতিগুলোর ধ্বংসের বিবরণ দেয়া হয়েছে। এরপর এসেছে হযরত মূসা (আ.)-এর কাহিনী । প্রথমে আলোচিত ধ্বংসের বিশদ বিবরণ । কিন্তু আলোচ্য সূরা ত্বা-হায় এ কাহিনীর আগেই আলোচিত হয়েছে দ্বীনের দাওয়াতের বাহক হিসাবে আল্লাহর নির্বাচিত নবী রসূলদের ওপর আল্লাহর রহমত ও তদারকীর বিষয়টি । তাই কাহিনীতেও এই বিষয়টি প্রাধান্য পেয়েছে। কাহিনীর প্রথম দিকেই হযরত মূসা (আ.)-এর সাথে আল্লাহর গোপন আলাপ আলোচনা, তার সমর্থন ও সাহায্যের কিছু দৃষ্টান্ত এবং ইতিপূর্বে তার শৈশবকালেও তাকে যেভাবে সংরক্ষণ করেছেন তার বিবরণ দেয়া হয়েছে। এক আয়াতে বলা হয়েছে, ‘আমি তোমার জন্যে আমার পক্ষ থেকে স্নেহ মমতা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার | তত্ত্বাবধানে প্ৰতিপালিত হও ৷’ সঅমূসা (আ.)--এক্স নব্ুুওতম্রাপ্টি ও আল্লাহর সাখে কথপপোকথখনেকর ঘটনা এবার আমি সূরায় আলোচিত কাহিনীর বিশদ ব্যাখ্যায় প্রবৃত্ত হচ্ছি। ‘তোমার কাছে মূসার বৃত্তান্ত পৌছেছে কি? সে যখন আগুন দেখতে পেলো, তখন নিজ পরিবারবর্গকে বললো, তোমরা এখানে একটু দাড়াও । আমি আগুন দেখতে পেয়েছি । (আয়াত ৯-১০) ‘তোমার কাছে মূসার বৃত্তান্ত পৌছেছে কি?’ অর্থাৎ আল্লাহ তায়ালা যাকে নবী হিসেবে বরণ করে নেন, তাকে কিভাবে তত্তবাবধান ও পথ প্রদর্শন করেন, সেটা কি তুমি সে বৃত্তান্তের মাধ্যমে জানতে পেরেছো? তিনি তুর পর্বতের কাছ দিয়ে মিসর থেকে মাদইয়ানের দিকে যাত্রা করেন মাদইয়ানে তিনি আল্লাহর নবী হযরত শোয়ায়বের সাথে এই মর্মে এক চুক্তিতে আবদ্ধ হন যে, কমের পক্ষে আট বছর এবং উর্ধ্বপক্ষে দশ বছর তার গৃহভৃত্য হিসেবে কাজ করলে তার দু'মেয়ের একটাকে তার সাথে বিয়ে দেবেন। এই চুক্তি অনুসারে তিনি তার মেয়েকে বিয়ে করেন এবং অধিকতর নির্ভরযোগ্য মতে পুরো দশ বছর তার বাড়ীতে কাজ করেন, তারপর তিনি স্ত্রীকে নিয়ে হযরত শোয়ায়বের কাছ থেকে আলাদাভাবে জীবন যাপন করার সিদ্ধান্ত নেন। তিনি তার স্ত্রীকে নিয়ে নিজ জন্মভূমি মিসরে ফিরে যাওয়ার মনস্থ করেন, যেখানে তার স্বগোত্র বনী ইসরাঈল ফেরাউনের নির্যাতনে নিষ্পেষিত হচ্ছিলো ।(১) তিনি মিসরে কেন ফিরে গেলেন? অথচ তিনি তো সেখান থেকে বিতাড়িত । জনৈক ইসরাঈলীর সাথে সংঘর্ষরত এক কিবতীকে হত্যা করে তিনি মিসর থেকে যখন পলায়ন করেন (১) সূরা ‘ত্বা-হার' পূর্বে অবতীর্ণ সূরা কাসাসে হযরত মূসার জীবনের এই প্রাথমিক ঘটনাবলী আলোচিত হয়েছে। গ্রন্থকার www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।