আল্লাহর সার্বভৌমত্ব, আধিপত্য ও সর্বব্যাপী জ্ঞান সংক্রান্ত ঘোষণার পর আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে সূরার প্রারম্ভিক বক্তব্যের সমাপ্তি টানা হয়েছে। বলা হয়েছে, ‘আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই । তার রয়েছে সুন্দরতম নামসমূহ ৷' (আয়াত ৮) এখানে আয়াতের শেষে ‘আল হুসনা’ শব্দটার সুর ও মর্ম দুটোই সুসমত্বিত। এর মর্ম হলো দয়া, নৈকট্য ও তদারকী, যা এই প্রারম্ভিক বক্তব্য ও গোটা সূরার পরিবেশকেই বেষ্টন করে রেখেছে। ক্কোর আন জুড়ে মূসা নববীর কাহিনী এরপর আল্লাহ তায়ালা তার রসূলকে হযরত মূসা (আ.)-এর কাহিনী শোনান । তিনি তীর দ্বীনের দাওয়াতের জন্যে বাছাই করা লোকদের কিভাবে তদারক ও তত্ত্বাবধান করেন, তার একটা দৃষ্টান্ত এর মাধ্যমে তুলে ধরেছেন। হযরত মূসা (আ.)-এর কাহিনীই কোরআনে সবচেয়ে বেশী আলোচিত । যে যে সূরায় তা আংশিকভাবে আলোচিত হয়েছে, সেই সেই সূরায় তার ঠিক সেই অংশই আলোচিত হয়েছে, যা সে সূরার সামগ্রিক বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ । এভাবে এ কাহিনী আংশিকভাবে বর্ণিত হয়েছে সূরা বাকারায়, মায়েদায়, আ’রাফে, ইউনুসে, বনী ইসরাইলে, কাহফে । এ ছাড়া অতি সংক্ষেপে অন্যান্য সূরায়ও আছে । সূরা মায়েদায় এ কাহিনীর একটা অংশ বর্ণনা করা হয়েছে। সেটা হলো বনী ইসরাঈলের পবিত্র ভূমির কাছে অবস্থান এবং সে ভূমিতে একদল দুর্ধর্ষ লোক বাস করে এই অজুহাতে সেখানে প্রবেশ করতে অসন্মতি সংক্রান্ত । সূরা কাহফেও অনুরূপ একটা অংশ বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে আল্লাহর এক বান্দার সাথে হযরত মূসা (আ.)-এরর সাক্ষাত ও তীর সাহচর্যে কিছু সময় কাটানো সংক্রান্ত, কিন্তু সূরা বাকারা, আরাফ, ইউনুস ও এই সূরায় এই কাহিনীর অনেকগুলো অংশ বর্ণিত হয়েছে। তবে এইসব অংশ এক সূরা থেকে অন্য সূরায় খানিকটা ভিন্নভাবে আলোচিত হয়েছে । সংশ্লিষ্ট সূরার মূল আলোচ্য বিষয়ের সাথে সমন্বয় রক্ষা করার উদ্দেশ্যেই কাহিনী অংশে এই বিভিন্নতা পরিলক্ষিত হয়। সূরা বাকারায় হযরত মূসা ও বনী ইসরাঈল সংক্রান্ত কাহিনীর আগে হযরত আদম ও ফেরেশতাদের মধ্যে তীর সন্মানজনক অবস্থানের কাহিনী এবং তীর ভুল ক্রটি ক্ষমা করার পর তাকে পৃথিবীর খলিফা পদে অভিষিক্তকরণ ও তাকে বিপুল নেয়ামত প্রদানের কাহিনী বর্ণনা করা হয়েছে। এরপর এসেছে হযরত মূসা ও বনী ইসরাঈলের কাহিনী । এ কাহিনীতে বনী ইসরাঈলকে স্মরণ করানো হয়েছে, আল্লাহ তায়ালা তাদের কত নেয়ামত দান করেছেন, কত অংগীকার তাদের কাছ থেকে নিয়েছেন, কিভাবে ফেরাউন ও তার দলবলের হাত থেকে তাদের রক্ষা করেছেন, হযরত মূসা (আ.) কিভাবে তাদের জন্যে পানি চেয়েছেন, কিভাবে আল্লাহ তায়ালা তাদের জন্যে মরুভূমিতে পানির ঝর্ণা তৈরী করে দিয়েছেন এবং অলৌকিকভাবে মান্না ও সালওয়া নামক খাদ্য পরিবেশন করেছেন। এ সাথে মূসা (আ.)-কে একটা নির্দিষ্ট মেয়াদের জন্যে আল্লাহ্ তায়ালা তুর পর্বতে ডেকে নিলে সেই সুযোগে বনী ইসরাঈলের বাছুর পূজায় লিপ্ত হওয়া ও আল্লাহ তায়ালা কর্তৃক সেই পাপ ক্ষমা করা, পাহাড়ের নীচে তাদের কাছ থেকে অংগীকার গ্রহণ, শনিবারের আইন লংঘন এবং গাভী সংক্রান্ত ঘটনাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে সূরা বাকারায় ৷ সূরা আ'রাফে হযরত মূসা (আ.)-এর কাহিনীর আগে সতর্কবাণী উচ্চারণ ও ইতিপূর্বে যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করেছে, তাদের ভয়াবহ পরিণতির উল্লেখ করা হয়েছে। এরপর যখন হযরত মূসা (আ.)-এর কাহিনী শুরু হয়েছে, তখন তা তার নবুওতের প্রাথমিক দায়িত্ব www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।