‘এই কোরআন সেই সত্ববার পক্ষ থেকে নাযিল করা হয়েছে, যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন। তিনি দয়াময় আল্লাহ, আরশের ওপর আসীন । আকাশে, পৃথিবীতে, এতদুভয়ের মাঝখানে ও ভূগর্ভে যা কিছু আছে, তিনিই সেসবের অধিপতি ৷' বস্তুত যিনি এই কোরআন নাযিল করেছেন, তিনিই সুউচ্চ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। কোরআন আকাশ ও পৃথিবীর মতোই একটা জাগতিক বিষয় । উচ্চতর জগত থেকে এটা নাযিল হয়েছে। এখানে আয়াতে প্রাকৃতিক বিধান ও কোরআন নাযিলের বিধানের মাঝে সংযোগ স্থাপন করা হয়েছে, যেমনটি সমন্বয় সাধন করা হয়েছে পৃথিবীর সাথে উচ্চ আকাশের এবং আল্লাহর কাছ থেকে পৃথিবীতে নাযিল হওয়া কোরআনের । যিনি উৰ্ধ্বজগত থেকে কোরআন নাযিল করেছেন এবং পৃথিবী ও উচ্চ আকাশকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন দয়াময় আল্লাহ তায়ালা । সুতরাং তিনি তার বান্দার দুর্ভোগ সৃষ্টি করার জন্যে তার কাছে কোরআন নাযিল করেননি। এখানেই দয়া নামক গুণটির নিগৃঢ় অর্থ স্পষ্ট হয়ে ওঠেছে। তিনি সমগ্র বিশ্বের ওপর পরাক্রান্ত । ‘আরশের ওপর আসীন।’ আরশে আসীন হওয়ার | অৰ্থ সর্বময় কর্তৃত্ব, পরাক্রম ও সর্বোচ্চ আধিপত্য । সুতরাং মানব জাতির চূড়ান্ত দায় দায়িত্ব তার হাতেই নিবদ্ধ । আল্লাহভীরু মানুষকে সুপথ দেখানো ও পরিণাম স্মরণ করিয়ে দেয়া ছাড়া রসূলের আর কোনো দায়িত্ব নেই। আর অধিকার ও আধিপত্য যে সর্বময় কর্তৃত্ব ও সার্বভৌমত্বের সাথেই সংশ্লিষ্ট, সে কথা বলা হয়েছে ৬ নং আয়াতে, ‘আকাশে, পৃথিবীতে, এতদুভয়ের মধ্যে ও ভূগর্ভে যা কিছু আছে, তিনিই সে সবের মালিক ।' আর বিশ্ব প্রকৃতির দৃশ্যাবলীকে সার্বভৌমত্ব ও মালিকানা বুঝানোর জন্যে এমনভাবে ব্যবহার করা হয়ে থাকে, যাতে মানবীয় কল্পনাশক্তি তা উপলব্ধি করতে পারে। কিন্তু প্রকৃত ব্যাপার এর চেয়েও অনেক বড়ো সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে, সে সবেরই মালিক আল্লাহ । আর এই সৃষ্টি জগত, আকাশ, পৃথিবী, এতদুভয়ের মধ্যবর্তী যা কিছু এবং ভূগর্ভস্থ সব কিছুর সমষ্টির চেয়েও বড়ো ৷ আল্লাহর মালিকানা যতখানি ব্যাপক, তার জ্ঞানও ততোই ব্যাপক ৷ ‘তুমি যদি প্রকাশ্যে কথা বলো, তবে তিনি গোপন ও অধিকতর গোপন সবই জানেন ।' এই আয়াতের বক্তব্য ও এর পূর্ববর্তী আয়াতের বক্তব্য বিশ্ব প্রকৃতির অভ্যন্তরে বিরাজমান প্রকাশ্য বস্তুরাজি ও প্রকাশ্য কথার মাঝে এবং ভূগর্ভস্থ গোপন বিষয় ও মনের গোপন বিষয়ের মাঝে সমন্বয় সাধন করে। ‘গোপন’ ও ‘অধিকতর গোপন’ দ্বারা যথাক্রমে শেষোক্ত দুটো গোপন বিষয়কেই বুঝানো হয়েছে। বস্তুত গোপন ও অধিকতর গোপনের ভেতরে গোপনীয়তার যেমন স্তরভেদ রয়েছে, ভূগর্ভের স্তরসমূহের মধ্যেও তেমনি গোপনীয়তার স্তরভেদ রয়েছে। এখানে রসূল (স.)-কে সম্বোধন করে এই মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, তাঁর প্রতিপালক তার সাথেই রয়েছেন, তীর সব কথা শুনছেন, তাকে একাকী অসহায় ছেড়ে দেননি যে, এই কোরআন নিয়ে দুর্ভোগ পোহাবেন এবং কোনো প্রমাণ ছাড়া কাফেরদের মোকাবেলা করবেন। তিনি যখন আল্লাহকে প্রকাশ্যে ডাকেন, তখন সেটা তো তিনি শোনেনই, উপরস্তু গোপনে ও অধিকতর গোপনে ডাকলেও শোনেন । তার মন যখন বুঝতে পারে যে, আল্লাহ তায়ালা তার কাছেই আছেন এবং তার গোপন ও প্রকাশ্য সকল তৎপরতারই খবর রাখেন, তখন আশ্বস্ত ও সত্তুষ্ট হয়ে যায়। ফলে পৃথিবীতে কাফেরদের দ্বারা কোণঠাসা হয়ে তিনি নিজেকে অসহায় বোধ করবেন না। SEES www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।