সূরার একটা বিশেষ তাৎপর্যময় প্রভাব রয়েছে। সে প্রভাব গোটা প্রেক্ষাপটক বেষ্টন করে রেখেছে। অতি উচ্চস্তরের এই প্রভাবের কাছে সকলের মনমস্তি্ধ নতিস্বীকার করে রয়েছে। এই প্রভাব প্রতিফলিত হয়েছে পবিত্র তুয়া ময়দানে নিস্তব্ধ নিশীথে একাকী হযরত মূসা (আ.)-এর সাথে আল্লাহর সুদীর্ঘ একান্ত সংলাপে ৷ কেয়ামতের মাঠেও মহান আল্লাহর অলৌকিক আবির্ভাবে প্রতিফলিত হয়েছে এই প্রভাব । ‘দয়াময় আল্লাহর সামনে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে। সুতরাং তুমি ক্ষীণ পায়ের আওয়ায ছাড়া আর কিছু শুনতে পাবে না। স্ব চিরস্থায়ী আল্লাহর সামনে অবনমিত থাকবে ৷' (আয়াত ১০৮-১১১) সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক আয়াতের শেষে ‘আলিফ মাকসূরা’ বিশিষ্ট শব্দের অবস্থানে এক সুমধুর ছন্দময় একতান সৃষ্টি হয়েছে। তাফসীর আয়াত ১-৯৮ | কোর আন আমানুব্ের দূর্ভোগের জনে নাখিন্ল্ হয়নি ‘ত্ৃ-হা, আমি তোমার কাছে কোরআন এ জন্যে নাযিল করিনি যে, তুমি দুর্ভোগ ৷" (আয়াত ১-৮) অত্যন্ত শ্রচুতিমধুর সূচনা ৷ শুরুতেই রয়েছে দুটো বর্ণ তব-হা। এর অর্থ হলো, সমগ্র কোরআনের মতো এই সূরাটাও এই ধরনের আরবী বর্ণমালা দিয়েই রচিত । এর আগের কয়েকটা সূরার শুরুতে আমি এরূপ তাৎপর্য বিশ্লেষণ করেছি। এখানে এমন দুটো বর্ণ চয়ন করা হয়েছে, যা সূরার সাথে এক সুরে গাথা তরস্ব তাল ও লয় বিশিষ্ট । এই দুটো বর্ণের অব্যবহিত পর রয়েছে কোরআন সংক্রান্ত আলোচনা । বর্ণমালা দিয়ে শুরু হওয়া সূরাগুলোতে সাধারণত এভাবেই রসূল (স.)-কে সম্বোধন করে কোরআন সম্পর্কে কথা বলা হয়েছে। 'ত্ব-হা, আমি তোমার কাছে কোরআন এ জন্যে নাযিল করিনি যে, তুমি দুর্ভোগ পোহাবে ৷’ অর্থাৎ এ জন্যে কোরআন নাযিল করিনি যে, তা তোমার কষ্ট ও দুর্ভোগের কারণ হবে। কোরআন তেলাওয়াত ও তা দ্বারা এবাদাত করতে গিয়ে তোমাকে সাধ্যের অতিরিক্ত কোনো কষ্ট করতে হবে, এ জন্যে কোরআন নাযিল করিনি; বরং কোরআন পাঠ করা ও তদনুসারে কাজ করা খুবই সহজ । মানবীয় শক্তি সামর্থের বাইরের কাজ নয়। আল্লাহ তায়ালা তোমাকে তোমার সাধ্যাতীত কোনো কাজ করতে বাধ্য করেননি । সাধ্যমত কাজ করা কষ্ট নয় বরং নেয়ামত, আল্লাহর নৈকট্যলাভের সুযোগ; শক্তি ও শাস্তি আহরণের উপায় এবং আল্লাহর সন্তোষ ও ভালোবাসা লাভের পৃথ। কোরআন আমি এ জন্যেও নাযিল করিনি যে, জনগণ তার প্রতি ঈমান না আনলে তুমি দুঃখ কষ্টে জর্জরিত হবে। তাদের ঈমান আনতে বাধ্য করা তোমার দায়িত্ব নয়। আক্ষেপ ও পরিতাপ করে নিজের জীবনীশক্তি নিঃশেষ করাও বাঞ্ছনীয় নয়। মানুষকে সতর্ক করা ও স্মরণ করানো ছাড়া কোরআনের আর কোনো উদ্দেশ্য নেই । ‘কেবল আল্লাহর ভয় ভীরুদের স্মরণ করিয়ে দেয়ার জন্যে নাযিল করেছি!’ (আয়াত ৩) যার মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে, তাকে যখন 'স্বরণ করিয়ে দেয়া হয়, তখন সে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করে। এ পর্যন্তই রসূলের দায়িত্ব শেষ । মনের কদ্ধ দ্বারগুলো খুলে দেয়া এবং মন জয় করা রসূলের কাজ নয়৷ এটা আল্লাহর কাজ, যিনি কোরআন নাযিল করেছেন। তিনিই সমগ্র বিশ্ব জগতের ওপর আধিপত্যশীল ও পরাক্রান্ত । তিনিই অন্তৰ্যামী ৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।