যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ٢٧٧
📝 نص 📖 PDF

সহংক্কিপ্ড আল্লোচনা H এই সূরার শুরু ও সমাপ্তি দুটোই হয়েছে রসূল (স.)-কে তার দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেয়ার মাধ্যমে । বলা হয়েছে যে, তার ওপর কোনো দুর্ভাগ্যও চাপিয়ে দেয়া হয়নি, তাকে কোনো শাস্তিও দেয়া হয়নি ৷ তীর দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া ও স্মরণ করানো, সুসংবাদদান ও ভীতি প্রদর্শন, তারপর সমগ্র মানব জাতিকে একমাত্র সেই আল্লাহর আনুগত্যের নির্দেশ দেয়া, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যিনি সৃষ্টিজগতের গোপন ও প্রকাশ্য সব কিছুর ওপর নিরংকুশ কর্তৃত্বের অধিকারী, যিনি অন্তর্যামী, সমগ্র সৃষ্টি যার বশীভূত এবং অবাধ্য ও অনুগত নির্বিশেষে সকল মানুষ যার কাছে ফিরে যেতে বাধ্য । রসূল (স.) এ দায়িত্ব পালন করার পরও যারা আল্লাহর অবাধ্য থাকবে এবং রসূল (স.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, তাদের জন্যে তিনি দায়ী থাকবে না এবং তাদের মিথ্যা আরোপ ও অবাধ্যতার কারণে কোনে! ভাগ বপর্য়ও ঘটবে না। উক্ত সূচনা ও সমাপ্তির মাঝখানে কয়েকটা বিষয় আলোচিত হয়েছে। তন্মধ্যে সবচেয়ে দীর্ঘ ও বিস্তারিতভাবে আলোচিত হয়েছে হযরত মূসা (আ.)-এর কাহিনী, তার নবুওতলাভ থেকে শুরু করে বনী ইসরাঈলের মিসর থেকে বেরিয়ে যাওয়ার পর বাছুর পূজায় লিপ্ত হওয়া, বিশেষত আল্লাহ তায়ালা ও মূসা (আ.)-এর মাঝে কথোপকথন, মূসা ও ফেরাউনের বিতর্ক এবং মূসা ও যাদুকরদের মাঝে যাদুর প্রতিযোগিতার বিবরণ । এই কাহিনীর বিবরণের মধ্য দিয়ে হযরত মূসা (আ.)-এর প্রতি আল্লাহর অনুকম্পা ও সহানুভূতি প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন তোমাকে আমি |. নিজ তত্বাবধানে লালন পালন করিয়েছি এবং নিজের জন্যেই করিয়েছি। তারপর তাকে ও তার ভাইকে বলেছেন, ‘তোমরা দু'জন ভয় পেয়ো না, আমি তোমাদের সাথেই আছি, সব কিছুই দেখছি ও শুনছি ।' এ সূরায় হযরত আদমের কাহিনীও আলোচিত হয়েছে সংক্ষেপে ও ক্ষুদ্র আকারে । সেখানে দেখানো হয়েছে একটা ভুল কাজ করেও কিভাবে হযরত আদম আল্লাহর অনুগ্রহ ও হেদায়াত লাভ করলেন। সেই সাথে এ কথাও জানানো হয়েছে যে, আল্লাহ তায়ালা আদমের বংশধরকে সদুপদেশ দান ও ভীতি প্রদর্শনের পর হেদায়াত ও গোমরাহী- এই দুটোর যেটাই গ্রহণ করতে চাইবে, করার স্বাধীনতা দেবেন। পুরো কাহিনীটা কেয়ামতের দৃশ্য দ্বারা পরিবেষ্টিত । এটা হযরত আদমের বেহেশতে থাকাকালীন কাহিনীর প্রাথমিক অংশের পরিশিষ্ট স্বরূপ । আল্লাহর অনুগত বান্দারা সে বেহেশতে প্রত্যাবর্তন করবে এবং অবাধ্যরা যাবে দোযখে । হযরত আদম যখন সেই অবাঞ্ছিত ঘটনার পর পৃথিবীতে নেমে আসেন, তখন তাকে এটা জানিয়ে দেয়া হয়েছিলো । এ জন্যে সূরাটা দুই অংশে বিভক্ত । রসূল (স.)-কে সম্বোধন করে যে কথা সূরার শুরুতেই বলা হয়েছে সেটা রয়েছে প্রথম অংশে, সে কথাটা হলো, ‘আমি তোমার কাছে এ জন্যে কোরআন নাযিল করিনি যে, ‘তুমি দুর্ভোগ পোহাবে; বরং আল্লাহভীরুদের উপদেশ দেয়ার জন্যে নাযিল করেছি।’ এর অব্যবহিত পরই মূসা (আ.)-এর কাহিনী বর্ণনা করে এই শিক্ষা দেয়া হয়েছে যে, আল্লাহ তায়ালা যাদের তার দ্বীনের দাওয়াতের জন্যে নির্বাচিত করেন, তারা তার তত্ত্বাবধানেই থাকে৷ তাই তার তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দুর্ভোগ পোহায় না। আর দ্বিতীয় অংশে কেয়ামতের দৃশ্যাবলী ও হযরত আদম (আ.)-এর কাহিনী সূরার প্রথমাংশ ও হযরত মূসা (আ.)-এর কাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে অবস্থান করছে। এরপর রয়েছে সূরার সমাপনী বক্তব্য, যা সূরার প্রারম্ভিক বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ ও সূরার পটভূমির সাথে সুসমধিত । www.boikitab. blogspot.com

— صفحة ٧١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.