যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

করেন । অতপর তিনি আকাশবাসীকে ডেকে বলেন, আল্লাহ তায়ালা অমুককে ঘৃণা করেন কাজেই জোনাকত জরে ভাতত ডাকে করে অংক রও বিছ হয়ে যায় । (বোখারী, মুসলিম, আহমদ) উল্লেখ্য যে, আল্লাহভীরু মোমেনদের জন্যে এই সুসংবাদ এবং বিদ্রোহীদের জন্যে উক্ত সতর্কবাণী ও হুমকি এই দুটোই কোরআনের মূল মর্মবাণী। আল্লাহ তায়ালা একে আরবী ভাষায় নাযিল করে আরবদের জন্যে সহজ করে দিয়েছেন যাতে তারা কোরআন অধ্যয়ন করে। ‘আমি এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি ’। (আয়াত ৯৭) অতপর এমন একটা দৃশ্য তুলে ধরার মাধ্যমে সূরার সমাপ্তি ঘটানো হচ্ছে, যা নিয়ে মানুষ দীর্ঘদিন চিন্তা ভাবনা করতে পারে। চেতনা দীর্ঘ সময় তাদের কম্পমান থাকতে পারে এবং এর পর্যালোচনা থেকে মন এক মুহূর্তও নিরস্ত থাকে না, ‘তাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি’ । (আয়াত ৯৮) এ দৃশ্য পাঠককে প্রথমে কাপিয়ে তোলে তারপর গভীর নীরবতায় ডুবিয়ে দেয়। মনে হয় যেন তা তাকে ধ্বংসের বধ্যভূমিতে নিয়ে যাচ্ছে। সেই জগত যেন দৃষ্টির সীমার বাইরে বিরাজমান তার কল্পনা যেন চলমান জগতের সাথে এবং চলমান জীবনের সাথে ভেসে চলে । তার কল্পনা যেন জীবন্ত আশা আকাংখার বিমূর্ত রূপ। তারপর সেখানে আসে নিস্তন্বতা, আসে মৃত্যু, দেখা যায় লাশের ছড়াছড়ি, বিরাজ করে ধ্বংসাবশেষ । আর কোনো সাড়া শব্দ যেন পাওয়া যায় না সেখানে । ‘তুমি কি তাদের মধ্য থেকে কারো কোনো সাড়া পাও অথবা কোনো ক্ষীণতম শব্দ শুনতে পাও!’ কান পেতে শোনো। দেখবে গভীর নীরবতা ও ভয়াল নিস্তক্ধতা ছাড়া সেখানে আর কিছু নেই । সেখানে চিরঞ্জীব অদ্বিতীয় আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নেই । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।