যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

রেগে যায় এবং তার প্রতিটা অংগ প্রত্যংগ ক্রোধে ফুলতে ও কাপতে থাকে, তেমনি আল্লাহর সন্তান গ্রহণ সংক্রান্ত জঘন্য উক্তি শুনে বিশ্ব প্রকৃতিও রাগে ও ক্ষোভে কেঁপে উঠে, কেননা এতে মহান আল্লাহর প্রচন্ড অবমাননা হয় প্রকৃতির এই রাগ ও ক্ষোভে আকাশ, পৃথিবী পাহাড় পর্বত ইত্যাদি সবই অংশ নেয় । প্রকৃতির এই রাগ ও ক্ষোভজনিত কম্পন এ আয়াতগুলোর শব্দের মধ্যে প্রতিফলিত হয়েছে। সেই ঘৃণ্য কথাটা যেই বলা হলো, ‘তারা বলে, দয়াময় একজন সন্তান গ্রহণ করেছেন, অমনি এই আতংকজনক কথাটাও সাথে সাথেই উচ্চারিত হলো, নিশ্চয় তোমরা একটা জঘন্য কাজ করে ফেলেছো।' এরপর তাদের আশপাশের প্রতিটি নিশ্চল জিনিস কেঁপে ওঠে এবং সমগ্র প্রকৃতি তার স্ষ্টার অপমানে ক্রুব্ধ হয়ে ওঠে ৷ সে টের পায় যে, এই উক্তির মধ্য দিয়ে তার বিবেক ও প্রকৃতির মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে, ‘এতে যেন আকাশ ফেটে পড়বে, পৃথিবী খন্ড বিখন্ড হয়ে যাবে এবং পবর্তমালা চূর্ণবিচূর্ণ হয়ে ধসে পড়বে কেননা তারা দয়াময় আল্লাহর ওপর সন্তান গ্রহণের অপবাদ আরোপ করেছে ।' ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তা দয়াময় আল্লাহর কাছে অনুগত দাস হিসেবে আসবে । তিনি তাদের সবাইকে গুণে গুণে রেখেছেন। তাদের সকলেই কেয়ামতের দিন তার কাছে একাকী আসবে ৷’ অর্থাৎ আকাশ ও পৃথিবীর সবাই তার দাস এবং তারা আপন মনিবের কাছে অনুগত বান্দা হিসেবেই আসবে । কোনো সন্তান বা অংশীদার হিসেবে নয় বরং সৃষ্টি ও দাস হিসেবেই আসবে । ‘তিনি তাদেরকে গুণে গুণে রেখেছেন’ এই বক্তব্য উপলব্ধি করলে. মানুষ মাত্রেই প্রকম্পিত হয়। কারোই আর পালাবার বা ভুলে থাকার অবকাশ নেই । তাদের প্রত্যেকেই একাকী আসবে কেয়াতের দিন। প্রত্যেকের ওপর আল্লাহর কড়া দৃষ্টি থাকবে৷ প্রত্যেকে একাকী আসবে। ফলে কেউ কারো দ্বারা প্রভাবিত বা সম্মানিত হবে, এমন অবকাশ থাকবে না । এমনকি সংঘবদ্ধ হওয়ার বা দল ভুক্ত হওয়ার চেতনাই দূর করে দেয়া হবে। এভাবে সে মহান আল্লাহর কাছে একাকীই উপস্থিত হবে। এই ভয়ংকর একাকীত্বের পরিবেশে সহসা মোমেন বান্দাদের প্রীতিসিক্ত পরিবেশে নিয়ে আসা হয়েছে, ‘নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, দয়াময় আল্লাহ তায়ালা তাদের জন্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন ।' এ ভালোবাসা প্রথমে সর্বোচ্চ ফেরেশতাদের মধ্যে জন্য নেয় এবং তারপর সেখান থেকে মানুষের ভেতরে চলে আসে, তারপর তা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে । হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আছে যে, রসূল (স.) বলেছেন, যখন আল্লাহ্‌ তায়ালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরীলকে ডেকে বলেন, হে জিবরীল, আমি অমুককে ভালোবাসি । কাজেই তুমিও তাকে ভালোবাসো ।’ তখন জিবরীল তাকে ভালোবাসে ৷ তারপর তিনি আকাশবাসীকে ডেকে বলেন, আল্লাহ তায়ালা অমুককে ভালোবেসেছেন। কাজেই তোমরাও তাকে ভালোবাস । তখন আকাশবাসী তাকে ভালোবাসে । অতপর পৃথিবীতে সে জনপ্রিয় হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহ তায়ালা যখন কোনো বান্দার প্রতি ক্রুদ্ধ হন। তখন জিবরীলকে ডেকে বলেন, আমি অমুককে ঘৃণা করি। কাজেই তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরীল তাকে ঘৃণা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।