যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ আল্লাহর আয়াতগুলোকে অসশ্বীকারকারী এইসব লোক আল্লাহ তায়ালা ছাড়া অন্যদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করে তাদের কাছ থেকে সম্মান, সাহায্য ও বিজয় লাভের উদ্দেশ্যে, তাদের মধ্যে কেউবা ফেরেশতাদেরকে, কেউবা জ্বনিদেরকে পূজা করে তাদের কাছ থেকে সাহায্য ও শক্তি লাভের আশায় । অথচ সে আশা কখনো পূর্ণ হবার নয়। কেননা জ্বিনেরা ও ফেরেশতারা তাদের পূজা উপাসনাকে প্রত্যাখ্যান করবে, তার প্রতি অসন্তোষ প্রকাশ করবে এবং আল্লাহর কাছে এ সবের দায় দায়িত্বও অস্বীকার করবে এবং তারা তাদের বিরোধী হয়ে যাবে, অর্থাৎ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দান ও তাদের দায় দায়িত্ব অস্বীকার করার মাধ্যমে তাদের বিরোধী হয়ে যাবে। শয়তানদের গোষ্ঠী মানুষকে পাপাচারে লিপ্ত হবার প্ররোচনা দিয়ে থাকে। তাদের ওপর শয়তানদের আধিপত্য বিস্তৃত থাকে এবং তাদের ব্যাপারে ইবলীসের অবাধ ক্ষমতা লাভের পর থেকে মানুষকে পথভ্রষ্ট করার অনুমতি দেয়া হয়েছে। ‘অতএব, তাদের ব্যাপারে তাড়াহুড়ো করো না ৷” তাদের ব্যাপারে তুমি বিরত বোধ করো না। কেননা তাদেরকে সীমিত মেয়াদ পর্যন্ত অবকাশ দেয়া হয়েছে, তাদের প্রতিটা কাজের হিসাব নেয়া হবে, তাদের প্রতিটি কর্মকাণ্ডের রেকর্ড রাখা হচ্ছে। এখানে এমন শব্দ চয়ন করা হয়েছে, যা কেয়ামতের হিসাব নিকাশের নিপুণতা ও সূক্ষ্মতার ছবি এঁকে দেখায়, ‘আমি তাদের সব কিছু গুণে রাখি ৷' বস্তুত এক আতংকজনক দৃশ্য ৷ আল্লাহ তায়ালা স্বয়ং যার গুনাহ গুণে গুণে রাখেন, তার পরিণতি যে কেমন ভয়াবহ হতে পারে এবং তার হিসাব-নিকাশ যে কতো কঠিন হবে, তা বলার অপেক্ষা রাখে না। যে ব্যক্তি বুঝতে পারে যে, তার ইহকালীন নেতা বা প্রভু তার কার্যকলাপ নিজেই সরাসরি তদারক করেন, সে সর্বদা ভয়ে তটস্থ থাকে এবং তার প্রতিটা মুহূর্ত কাটে প্রচন্ড উদ্বেগ ও উৎকষ্ঠায় । আর মহা পরাক্রান্ত তীব্র প্রতিশোধ গ্রহণে সক্ষম আল্লাহ তায়ালা স্বয়ং যদি ওই ভূমিকা পালন করেন, তা হলে উপায়? যে কৰতা শুনে আসমান যমীন ক্রোধে ফেটে পড়ে এরপর কেয়ামতের একটা দৃশ্য বর্ণনার মধ্য দিয়ে হিসাব নিকাশের শেষ ফল ব্যাখ্যা করা হয়েছে। এ পর্যায়ে প্রথমে মোমেনদের প্রতিদান বর্ণনা করা হয়েছে এভাবে, পক্ষান্তরে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যে, তাদেরকে আমি পশুর পালের মতো তাড়িয়ে নিয়ে যাবো, ‘আমি অপরাধীদেরকে হাঁকিয়ে নিয়ে যাবো জাহান্নামের দিকে!” সৎ কাজ করে যাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করা ছাড়া আর কোনোভাবেই সেদিন কোনো সুপারিশ করানো যাবে না । যারা ঈমানদার ও সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ তায়ালা উপযুক্ত পুরস্কার দেয়ার ওয়াদা করেছেন এবং আল্লাহ তায়ালা কখনো ওয়াদা ভংগ করেন না। এরপর পুনরায় মোশরেকদের একটা জঘন্য উক্তির সমালোচনা করা হয়েছে। আরবের মোশরেকরা বলতো, ফেরেশতারা আল্লাহর মেয়ে । ইহুদী মোশরেকরা বলতো, ওয়ায়ের আল্লাহর ছেলে। খৃষ্টান মোশরেকরা বলে থাকে, ঈসা মসীহ আল্লাহর ছেলে। এ কথাটা এতো ঘৃণ্য যে, সমগ্র বিশ্ব প্রকৃতি এ উক্তিতে স্বভাবতই বিক্ষুব্ধ ও বিস্ফোরনোনুখ এবং স্বতক্ষর্তভাবেই ঘৃণা প্রবণ, ‘তারা বলে, দয়াময় একজন সন্তান গ্রহণ করেছেন ’। (আয়াত ৮৮-৯২) এ আয়াতগুলোর প্রতিটা শব্দের ঝংকার প্রকৃতির ক্রোধোদ্দীপ্ত পরিবেশটাকে অত্যন্ত নিখুঁতভাবে চিত্রিত করেছে। কোনো মানুষ নিজে বা তার প্রিয় কোনো ব্যক্তি অপমানিত হলে যেমন যিলাল ১৩তম ৮ ))yyw.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।