যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এ আয়াতের শানে নুযুল প্রসংগে হযরত খাববাব ইবনুল আরত (রা.) বলেন, ‘আমি একজন কামার ছিলাম । আস ইবনে ওয়ায়েলের কাছে আমার কিছু টাকা পাওনা ছিলো । তার কাছে পাওনা আদায় করতে গেলে সে বললো, ‘তুমি মোহাম্মদ (স.)-কে অস্বীকার না করা পর্যন্ত আমি তোমার পাওনা দেবো না।' আমি বললাম, আল্লাহর কসম, তুমি মরে আবার জীবিত হলেও আমি মোহাম্মদ (স.)-কে অস্বীকার করবো না। সে বললো, আমি যদি মরে আবার জীবিত হই, তাহলে তখন আমার কাছে এসো ৷ তখন আমার অনেক সন্তান ও ধন সম্পদ হবে। তখন আমি তোমার পাওনা দিয়ে দেবো ৷’ তখন আল্লাহ তায়ালা এ আয়াত নাযিল করলেন (বোখারী ও মুসলিম) আসলে আ'স ইবনে ওয়ালের এই উক্তি কাফেরদের দম্ভ ও আখেরাতকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টারই নমুনা । কোরআন তার এই মনোভাবের বিসশ্ময় প্রকাশ করেছে এবং তার দন্তোক্তির নিন্দা করেছে। i ‘সে কি অদৃশ্য জেনে ফেলেছে?’ অর্থাৎ সেখানে তার জন্যে কী পরিণতি অপেক্ষা করছে, তা কি সে জেনে ফেলেছে? ‘নাকি সে দয়াময়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি আদায় রুরেছে?' আর এই প্রতিশ্রুতি লাভের সুবাদেই কি সে আস্থাশীল যে, সে সন্তান ও সম্পদ লাভ করবে? কখনো নয়!’ অর্থাৎ সে অদৃশ্যও জানতে পারেনি এবং আল্লাহর কাছ থেকে কোনো অংগিকারও আদায় করেনি ।' বরঞ্চ সে কুফরী ও ব্যংগ বিদ্রপে লিপ্ত ।' এই হুমকি ও সতর্কবাণী হঠকারী কাফেরদেরকে শিক্ষা দানের জন্যে যথার্থ উপযোগী । ‘কখনো নয়। তার উক্তি আমি লিখে রাখবো এবং তার আযাব আরো বাড়িয়ে দেবো ৷' অর্থাৎ তার উক্তিকে হিসাবের দিনের জন্যে লিপিবদ্ধ করে রাখবো, ফলে তা ভুলে যাওয়াও যাবে না এবং কোনো ভুল বুঝাবুঝির অবকাশও থাকবে না। এ উক্তিটাতে আসলে হুমকির একটা দৃশ্যমান রূপ তুলে ধরা হয়েছে। নচেত ভুল বুঝাবুঝি এমনিতেই অসম্ভব । আল্লাহর জ্ঞান যে কোনো ছোট বড় জিনিসকে নিজের আওতাধীন রাখে । ‘আর তার আযাব বাড়িয়ে দেই ৷’ অর্থাৎ তাকে চিরস্থায়ী করে দেই এবং কখনো বন্ধ করি না। ‘আর আমি তার কথাবার্তার উত্তরাধিকারী হই ৷' এ আয়াতে হুমকিকে অব্যাহত রাখা হয়েছে এবং তা ছবি দেখানোর ভংগিতে ৷ অর্থাৎ নিজের যে সব ধন সম্পদ ও সন্তান সত্তুতির কথা সে বলে থাকে, তা থেকে সে যতোখানি রেখে যায়, তা আমি গ্রহণ করি, ঠিক যেমন উত্তরাধিকারী গ্রহণ করে মৃত ব্যক্তির কাছ থেকে ‘এবং আমার কাছে সে একাকীই আসে ৷’ অর্থাৎ সহায় সম্পদ, সন্তানাদি ও সাহায্যকারী ছাড়াই একেবারে একাকী, দুর্বল ও অসহায়ভাবে আসে । বলা হয়েছে যে, যে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, আসলে এমন একটা দিনের অপেক্ষা করে, যে দিনে তার কাছে কিছুই থাকবে না এবং তার কাছ থেকে তার যাবতীয় ইহলৌকিক সম্পদ ছিনিয়ে নেয়া হবে সেই ব্যক্তিকে কি তুমি দেখেছো । সে আসলে কাফেরের একটা নমুনা । তার আচরণ কাফের কুদন্ত ও ধৃষ্টতার নমুনা। ‘তারা আল্লাহ তায়ালা ছাড়া অন্যান্যকে উপাস্য হিসেবে গ্রহণ করলো যাতে তারা তাদের সম্মানকারী হয় ।' (আয়াত ৮১-৮৭) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।