যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কে আল্লাহর প্রাজ্ঞ নীতি হলো, তা সর্ব প্রকারের বাহ্যিক সাজ-সজ্জা ও আকর্ষণ থেকে এবং সর্ব প্রকারের প্রলুন্ধকারী উপকরণসমূহ থেকে মুক্ত থাকবে, যাতে এ আদর্শকে যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে মনেপ্রাণে একনিষ্ঠভাবে কামনা করে তারাই গ্রহণ করে, গ্রহণ করে সব ধরনের পার্থিব স্বার্থ ও মোহ বিসর্জন দিয়ে। অপরদিকে পার্থিব স্বার্থ ও লাভের প্রত্যাশীরা এবং বিলাস ব্যসন, বাহ্যিক সৌন্দর্যের মোহ ও ধনৈশ্বর্যের অভিলাষীরা এর কাছ থেকে দূরে সরে যায় ৷ করা হয়েছে। এ মন্তব্যে তাদেরকে অতীতের বিপুল বিত্তশালী ও প্রাচ্যবান কাফেরদের ধ্বংসের কাহিনী স্মরণ করিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘আমি তাদের পূর্বে এমন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি, যারা তাদের চেয়ে অধিকতর সম্পদশালী ও এশ্বর্যশালী ছিলো ।' আল্লাহ তায়ালা যখন তাদেরকে ধ্বংস করার ফয়সালা করলেন, তখন তাদের ধৰনৈশ্বর্য তাদের ধ্বংসকে রোধ করতে পারেনি। অতীতকে ভুলে যাওয়া মানুষের অভ্যাস । যদি সে মনে রাখতো এবং চিন্তা করতো, তাহলে অতীতের জাতিগুলোর ধ্বংসের কাহিনী তাদেরকে সতর্ক ও সচকিত করতো । ধনে জনে তাদের চেয়ে শক্তিশালী অতীতের জাতিগুলো যে পরিণতির সম্মুখীন হয়েছে, তা তাদের উদাসীনতা দূর করে দিতে পারতো এবং তারা তাদের অপকর্মগুলো অব্যাহত রাখতো না। এই মনোযোগ আকর্ষণমূলক মন্তব্যের পর পরবর্তী আয়াতে রসূল (স.)-কে আদেশ দেয়া হয়েছে যেন তিনি কাফেরদেরকে চ্যালেঞ্জ দেন যে, কাফের ও মুসলমানদের মধ্যে যে দলটা বিপথগামী, আল্লাহ তায়ালা যেন তাদেরকে আরো বেশী করে বিপথগামী করেন। অবশেষে একদিন তারা দুনিয়ায় বা আখেরাতে তাদের প্রতিশ্রুত পরিণতি দেখতে পাবে। ‘বলো, যে দল বিপথগামী, আল্লাহ তায়ালা যেন তাকে আরো বেশী অবকাশ দেন ......’ (আয়াত ৭৫-৭৬) তারা দাবী করে যে, তারা মোহাম্মদ (স.)-এর অনুসারীদের চেয়ে বেশী সুপথগামী । কেননা তারা অধিকতর বিত্তশালী ও প্রতাপশালী ৷ বেশ, তারা ধনবান ও প্রতাপশালী থাকুক । আর মোহাম্মদ (স.) আল্লাহর কাছে দোয়া করুক যে, উভয় দলের মধ্যে যে দল বিপথগামী, তাদেরকে তিনি আরো বিপথগামী করুন । আর যারা সুপথগামী, তাদেরকে আরো সুপথগামী করুন, যতোক্ষণ না তাদের জন্যে প্রতিশ্রুত আযাব সংঘটিত হয়। বিপথগামীদের এই আযাব দুনিয়াতে মোমেনদের হাতেও সংঘটিত হতে পারে, আবার তা কেয়ামতের দিনের ভয়াবহতম আযাব দিয়েও হতে পারে। সেই আযাবের সম্মুখীন হলেই তারা বুঝবে কোন দল নিকৃষ্টতর এবং দুর্বলতর। সেই দিন মোমেনরা খুশী হবে সম্মানিত হবে। | ‘আর চিরস্থায়ী সৎকর্মগুলো তোমার প্রতিপালকের কাছে প্রতিদানের দিক দিয়েও উত্তম, লাভের দিক দিয়েও শ্রেষ্ঠ ৷' অর্থাৎ বস্তুবাদী ও ভোগবাদী দুনিয়াদাররা যেসব জিনিস নিয়ে দন্ত করে, তার চেয়ে উত্তম । পরবর্তী আয়াতে কাফেরদের আরো এক ধরনের ধন্তোক্তির উল্লেখ ও পর্যালোচনা করে তার প্রতি বিস্ময় ও অসম্তোষ প্রকাশ করা হয়েছে, | ‘আমার আয়াতগুলোকে যে অস্বীকার করে এবং বলে যে, আমাকে অবশ্যই সন্তান ও ধন সম্পদ দান করা হবে তাকে কি তুমি দেখেছে? ......... www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।