যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

মোমেন ও কাফেরদের বিপরিতসুত্থী অবস্থান "আল্লাহর অবাধ্যদের এই লাঞ্ছনাময় ও অবমাননাকর যন্ত্রণা ভোগ করার ভয়াবহ দৃশ্য এবং আল্লাহভীরুদের তা থেকে মুক্তি লাভের দৃশ্য তুলে ধরার পর তাদের পার্থিব জীবনের একটা ভিন্ন রকম দৃশ্য দেখানো হচ্ছে। এটা হলো মোমেনদের ওপর কাফেরদের দম্ভ প্রকাশ, নিজেদের ক্ষণস্থায়ী বিত্তবৈভবের জন্যে অহংকার ও বড়াই এবং মোমেনদের দারিদ্র ও অভাব অনটনের জন্যে ‘তাদের সামনে যখন আমার আয়াতগুলোকে স্পষ্টভাবে পাঠ করা হয় তখন কাফেররা মোমেনদেরকে বলে, এই দু'দলের মধ্যে কারা উৎকৃষ্টতর জীবন মানের অধিকারী এবং কারাই বা উৎকষ্টতর সমাজের অধিবাসী?’ একদিকে বিপুল জীকজমক, শান শওকত ও বিলাবহুল জীবন যাপন করে দোর্দণ্ড প্রতাপে প্রতিষ্ঠিত বিত্তশালী লোকেরা অপ্রতিহত গতিতে যুলুম দুর্নীতি ও স্বৈরাচার চালিয়ে যাচ্ছে। অপরদিকে তারই পাশাপাশি অবস্থান করছে মুসলমানদের জাঁকজমকহীন ও দারিদ্র পীড়িত সমাজ, যাদের হাতে ঈমানদারী ও সততা ছাড়া আর কোনো সম্পদ নেই, তাদের না আছে অঢেল অর্থ, না আছে ভোগ বিলাসের উপকরণ এবং না আছে ক্ষমতার দৌরাত্ম্য ও আধিপত্য, এই দুই ধরনের সমাজ এই পৃথিবীতে পরস্পরের মুখোমুখি হয়ে পাশাপাশি অবস্থান করছে। প্রথম গোষ্ঠীটার রয়েছে অত্যন্ত বড় বড় ও জীকালো সম্পদ'সম্পত্তি, ক্ষমতা ও পদমর্যাদা ৷ ওই সম্পদ সম্পত্তি ও পদমৰ্যাদাকে সংরক্ষণ ও কার্যকর করনের নিমিত্তে রয়েছে বড় বড় প্রতিষ্ঠান ও বিপুল ভোগ বিলাসের উপকরণ । পক্ষান্তরে দ্বিতীয় গোষ্ঠীটা চরম দরিদ্র ও অভাবী । ক্ষমতার দাপট, প্রভাব প্রতিপত্তি ও বিত্ত বৈভবের অভাবের কারণে তারা ব্যাংগ বিদ্বপ ও উপহাসের পাত্র। তারা কোনো পার্থিব ধন এশ্বর্য, স্বার্থ বা শাসকদের নৈকট্য, আনুকুল্য ও শুভ দৃষ্টি লাভের জন্যে মানুষকে আহ্বান জানায় না। তারা আহ্বান জানায় ইসলামের আকীদা বিশ্বাস ও নীতি আদর্শের দিকে যা সর্ব প্রকারের সাজ সজ্জা, জীকজমক ও পার্থিব স্বার্থ থেকে বঞ্চিত থেকেই অর্জন করতে হয়। এ আদৰ্শ লাভ করা আর কারো কাছ থেকে নয়, বরং শুধু আল্লাহর কাছ থেকেই সম্মান ও মর্যাদা লাভের আশা করা যায়৷ বরং এ আদর্শ তাদেরকে দুঃখ কষ্ট, সংগ্রাম ও শত্রুর গোয়ার্তুমির মোকাবেলা করতে বাধ্য করে। অথচ এসবের জন্যে ইহকালীন জীবনে তাকে প্রতিদানও দিতে পারে না । এর প্রতিদান হিসেবে সে পায় আল্লাহর নৈকট্য ও আখেরাতের বিপুল পুরস্কার ৷ রসূল (স.)-এর যুগে কোরায়শ নেতাদের সামনে যখন কোরআন পড়া হতো, তখন তারা দরিদ্র মোমেনদেরকে বলতো, দু'দলের মধ্যে কারা উচ্চতর মর্যাদা ও উৎকৃষ্টতর বিলাস ব্যসনের অধিকারী?’ অর্থাৎ যেসব বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি মোহাম্মদ (স.)-এর ওপর ঈমান আনেনি, তারা, না মোহাম্মদ (স.) চার পাশে সমবেত দরিদ্র লোকগুলো? এ দুই গোষ্ঠীর মধ্যে কোনোটি অধিকতর মর্যাদাবান এবং কোন দলে সমাজের গণ্যমান্য লোকেরা রয়েছে। নাযার ইবনুল হারেস, আমর ইবনে হিশাম, (আবু জাহল) ওলীদ ইবনে মুগীরা এবং তাদের সমমনারা, না বেলাল, আম্মার, খাববাব এবং তাদের সর্বহারা দ্বীনী ভাইয়েরা? মোহাম্মদ (স.)-এর দাওয়াত যদি ভালোই গুরুত্ব নেই? কেনই বা তারা খাব্বাবের মতো দরিদ্র লোকের বাড়ীতে জমায়েত হয় আর তাদের বিরোধীরা বড় বড় জৌলুসপূর্ণ সভা-সমিতি ও উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী কেন হয়? এ হচ্ছে বস্তুবাদীজগতের খোঁড়া যুক্তি । উচ্চতর জগতের ব্যাপারে যাদের কোনোই ধারণা নেই, তাদের যুক্তি সর্বকালে ও সর্বত্র এ রকমই হয়ে থাকে ।-পক্ষান্তরে ইসলামী আকীদা ও আদর্শ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।