যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘এবং শয়তানদেরকেও ।' আসলে অস্বীকৃতির দিক দিয়ে তারা ও শয়তানেরা একই সমান, কারণ তারাই শয়তান যারা এ মহা সত্যকে অস্বীকার করে এবং অপরের মধ্যে ওয়াসওসা সৃষ্টি করে। তারা নিজেরাতো গোমরাহ হয়েছেই অপরকেও গোমরাহ হতে প্ররোচিত করে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক পয়দা হয় অনুসারী ও অনুসৃত হওয়ার কারণে- তাদের একদল হচ্ছে পরিচালক, অপর দল পরিচালিত । এখানে সে অপরাধীদের দারুন এক চিত্র আঁকা হচ্ছে। দেখুন ওরা কেমন হীনতা দীনতার সাথে জাহান্নামের চতুর্দিকে হাটু গেড়ে বসে আছে। এরশাদ হচ্ছে, ‘তারপর তাদেরকে জাহান্নামের চারপাশে এনে নতজানু অবস্থায় জড় করবো” এ এক ভয়াবহ চিত্র অসংখ্য মানুষ উপস্থিত থাকবে বিশাল এ সমাবেশে । এরা অপরাধের গ্রানি মাথায় নিয়ে হাটু গেড়ে বসা অবস্থায় থাকবে। তীব্র উত্তপ্ত ওই স্থান থেকে কিছুতেই তারা সরে যেতে পারবে না। ওই ভয়াবহ তাপে তাদের গোটা দেহ ঝলসে যেতে থাকবে এবং প্রতি মুহূর্তে তাদের মনে হবে যে তাদেরকে এখনই ছুঁড়ে ফেলা হবে দাউ দাউ করে জ্বলতে থাকা সে জাহান্নামের আগুনে ৷ ভয় ও অপমানের বোঝা মাথায় নিয়ে সে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে নিক্ষিপ্ত হওয়ার আশংকায় হাটু গেড়ে তার৷ প্রহর গুণতে থাকবে এটাই হবে অহংকারী ও মানুষের ওপর নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠাকারী শ্রেণীর মানুষদের জন্যে সেদিনকার করুন ও অপমানকর দৃশ্য । এদের মধ্যে যারা অধিক অহংকারী ও মানুষের ওপর হৃদয়বিদারক । দেখুন সে দৃশ্যের বর্ণনা কিভাবে পেশ করা হচ্ছে, ‘তারপর প্রত্যেক দল থেকে টেনে হিঁচড়ে সে হতভাগাদের বের করে নেবো, যারা ছিলো দয়াময় আল্লাহ তায়ালার প্রতিবেশী বিদ্রোহী । ওদের কথা বলতে গিয়ে এবং ওদের অবস্থার ছবি আঁকতে গিয়ে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা এতোই কঠোর এবং তীব্র রোষে পরিপূর্ণ যে কর্ণকুহরে সে শব্দগুলো এক অকল্পনীয় আতংক জাগায়, বিশেষ করে জাহান্নামে পতনের পূর্বে দলের মধ্য থেকে টেনে হিঁচড়ে বের করে আনার ওই কঠিন দৃশ্যের বর্ণনা, আর তারপর রয়েছে আগুনে ছুড়ে ফেলার ভয়ংকর চিত্র । এভাবে ওদেরকে ছুঁড়ে ফেলার কথাকে বাস্তবায়িত করার মাধ্যমে তাদের শাস্তির পূর্ণাংগতা বিধান করা হবে! অবশ্যই আল্লাহ রব্বুল আলামীনই জানেন ওদের মধ্যে কোন কোন গ্রুপকে সর্বাগ্রে আগুনে নিক্ষেপ করতে হবে। এখানে আমাদের অবশ্যই বুঝতে হবে যে তাদেরকে সে অগণিত জনতার ভীড় থেকে আগুনে ফেলার জন্যে হঠাৎ করে এবং অপরিকল্পিতভাবে বের করে আনা হবে তা নয়, ওই চরম অপরাধীরা একে একে চিহ্নিতাবস্থায় বহিষ্কৃত হবে এবং সে ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত হবে। ‘আমিই সবচেয়ে ভালোজানি যে, জাহান্নামে দগ্ধ হবার জন্যে কারা বেশী উপযুক্ত” অহংকারী কাফেরদেরকেই জাহান্নামে আগে নিক্ষেপ করা হবে। পক্ষান্তরে মোমেনরা সেই বিভীষিকাময় দৃশ্য অবলোকন করবে মাত্র। ‘তোমাদের কেউই জাহান্নামের কাছে যেতে বাকী থাকবে না । এটা তোমার প্রভুর চূড়ান্ত ফয়সালা ৷' অর্থাৎ মোমেনরাও জাহান্ামের কাছে যাবে, তার কাছে দিয়ে অতিক্রম করবে এবং তার ভয়াবহ দহন-ক্রিয়া ও তাতে আল্লাহদ্রোহীদের নিক্ষিপ্ত হওয়ার দৃশ্য দেখতে থাকবে। ‘অতপর আল্লাহভীরুদের আমি মুক্তি দেবো ।' অর্থাৎ জাহান্নামকে তাদের কাছ থেকে দূরে রাখা হবে এবং তারা তা থেকে অব্যাহতি পাবে। ‘আর যলেমদের তার ভেতরে যন্ত্রণা ভোগ করতে রেখে দেবো ।' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।