এরপর আলোচনার গতি ফিরে যাচ্ছে সেসব দৃশ্যের দিকে যা দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী স্থানে বিরাজমান । প্রকৃতপক্ষে দুনিয়া ও আখেরাত পাশাপাশি এবং একটা আর একটার সাথে অংগাংগিভাবে জড়িয়ে রয়েছে। দুনিয়ার বুকে যে বিবাদ বিসম্বাদ সংঘটিত হয় এসবের ফল পাওয়া যাবে বা মীমাংসা হবে আখেরাতে । এই দুই জীবনের মধ্যে যে দূরত্ব বা পার্থক্য রয়েছে তা কিছু আয়াত বা কিছু শব্দের মাধ্যমে দূর হতে পারে না, অর্থাৎ এ পার্থক্য আছে এবং অবশ্যই থাকবে । এভাবে বুঝা যায় দুনিয়া ও আখেরাত এই দুই জগত একটা আর একটার সাথে পাশাপাশি লেগে আছে, একটার সাথে অন্যজগতের সম্পর্ক অবিচ্ছেদ্য এবং একটা আর একটার সম্পূরক ৷ ‘মানুষ বলে, আমরা মরে যাওয়ার পর কি আবার যিন্দা হয়ে উঠবো? মানুষ কি স্মরণ করে দেখে না যে আমি তাদেরকে সৃষ্টি করেছি এমন অবস্থা থেকে যখন তারা কিছুই ছিলো না সুতরাং, তোমার রবের কসম, অবশ্যই আমি তাদেরকে এবং শয়তানদেরকে একদিন একত্রিত করবো, তারপর জাহান্নামের চতুর্দিকে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায়, আমি তাদেরকে জড় করবো। তারপর নাজাত দেবো তাদেরকে যারা ভয় করে চলেছে এবং যালেমদেরকে হাটু গেড়ে বসে থাকা অবস্থায় ছেড়ে দেবো ৷’ (আয়াত ৬৬-৭২) ক্য্োমতের মফ্সদোনে পাপিষ্ঠদের ভয়াবহু্ অবস্থা এখানে যে দৃশ্যের বর্ণনা দেয়া হয়েছে তাতে মানুষ সাধারণভাবে পুনরুত্থান দিবস সম্পর্কে যেসব মন্তব্য করে তার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন যুগে এবং বিভিন্ন দেশে মানুষ এ মহা সত্য সম্পর্কে নানা ধরনের মতামত ব্যক্ত করেছে। এতে বুঝা যায় সকল যুগে কিছু কিছু মানুষ রোয হাশর সম্পর্কে সন্দেহ পোষণ করেছে এবং নানা প্রকার আপত্তিকর মন্তব্য করেছে। এরশাদ হচ্ছে, | “মানুষ বলে, আমরা যখন মরে সাফ হয়ে যাবো, তখন আমরা কি আবারও কি যিন্দা হয়ে উঠবো?’ এ প্রশ্নের মূলে রয়েছে পুনরুথান সম্পর্কে মানুষের প্রচন্ড অজ্ঞতা ও ভীষণ গুদাসিণ্য । কিন্তু তারা এই আপত্তি তোলার সময় একবারও চিন্তা করে দেখে না যে তারা কোথায় ছিলো এবং কেমন ছিলো? তাদের আদৌ কোনো অস্তিত্ব না থাকা অবস্থা থেকে তো তাদেরকে অস্তিত্বে আনা হয়েছে। যে মহাশক্তিমান প্রকৌশলীর পক্ষে এ অসম্ভব সম্ভব হয়েছে, তার পক্ষে সৃষ্টির বুকে লুকিয়ে থাকা অণু পরমাণুগুলোকে একত্রিত করে পুনরায় অস্তিত্ব দান করা মোটেই কোনো কঠিন কাজ নয়- একথা যে কোনো চিন্তাশীল লোক সহজে বুঝতে পারে, কারণ প্রথম সৃষ্টি কাজটা করা থেকে দ্বিতীয় সৃষ্টি ক্রিয়া অবশ্যই সহজ । একটু খেয়াল করলেই একথা সহজে মানুষের বোধগম্য হবে। “মানুষ কি একবার স্মরণ করে দেখে না যে তাকে আমি সেই অবস্থা থেকে অস্তিত্বে এনেছি যখন সে কিছুই ছিলো ন!?' তারপর আল্লাহ তায়ালা, তাদের এই অস্বীকৃতি ও বিদ্বপাত্মক মনোভাবের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করছে এবং তাদেরকে আযাবের ধমকি দিতে গিয়ে তার নিজ সত্ত্বার কসম খেয়ে বলছেন, যে অবশ্যই তাদেরকে সুনির্দিষ্ট একটি দিনে একত্রিত করা হবে- অর্থাৎ, তাদের ছড়িয়ে ছিটিয়ে অণু-পরমাণুগুলোকে একত্রিত করে দ্বিতীয়বার তাদেরকে জীবিত করে তোলার পর হাশরের ময়দানে একত্রিত করা কোনো ব্যাপারই নয়। তাই এরশাদ হচ্ছে, অর্থাৎ তারা পৃথক পৃথক থাকবে না, বরং একত্রিত করবো তাদের সবাইকে একটি বিশাল প্রান্তরে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।