Gb 639 ea J Lal Fe stall 1925 ty gt wt XL LL etl ba 0c BCE olf ay TA SULL Fee EX) A De Poi oA Az AWA Daher 61d Ld Hf SA sts FSS he pk ere A ৯৬. যারা (আল্লাহ্ তায়ালার ওপর) ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তায়ালা অচিরেই তাদের জন্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। ৯৭. আমি তো এ কোরআনকে তোমার ভাষায় সহজ (করে নাযিল) করেছি, যাতে করে তুমি এর দ্বারা- যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে তাদের (জান্নাতের) সুসংবাদ দিতে পারো এবং (দ্বীনের ব্যাপারে) যে জাতি (খামাখা) ঝগড়া করে, তুমি তাদেরও (এ দিয়ে) সাবধান করে দিতে পারো। ৯৮. তাদের আগেও আমি বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, এদের কোনোরকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো, না শুনতে পাও এদের কোনো ক্ষীণতম শব্দও? তাফসীর আয়াত ৬৬-৯৮ ‘আর মানুষ বলে, আমরা যখন মরে যাবো তখন কি আবারও আমাকে যিন্দা করে তোলা ওদের মধ্য থেকে কাউকে কি তুমি অনুভব করছো? অথবা কোনো মৃদু শব্দও কি শুনতে পাচ্ছ? (আয়াত ৬৬-৯৮) এ সূরার আলোচ্য অংশের মধ্যে যাকারিয়া (আ.) ও ইয়াহইয়া (আ.)-এর জন্ের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে মারইয়াম ও ঈসা (আ.)-এর জন্ম সংক্রান্ত তথ্যাদি, আলোচনা হয়েছে ইবরাহীম (আ.)-এর ঘটনা ও পিতা থেকে তার পৃথক হয়ে যাওয়ার ইতিহাস, আরো বর্ণিত হয়েছে তাদের কথা যারা পরবর্তীতে হেদায়াত গ্রহণ করেছে অথবা গোমরাহ হয়ে গেছে এবং এসব ঘটনাবলী শেষে ঘোষণা দেয়া হয়েছে এক ও অদ্বিতীয় প্রতিপালক মালিকের কর্তৃত্ব সম্পর্কে, যিনি নিরংকুশ ও নিঃশর্ত আনুগত্য পাওয়ার একমাত্র অধিকারী । এই হচ্ছে সেই আসল ও মহা সত্য যা সকল কাহিনী ও ঘটনাবলীর মধ্য দিয়ে ফুটে উঠেছে, সকল দৃশ্য ও সবার পরিণতির মধ্যে সুস্পষ্ট হয়ে উঠেছে এ সত্য । আলোচ্য সূরার শেষ পাঠটির মধ্যে শেরক ও রোয হাশরের দিনে আবার যে যিন্দা হয়ে উঠতে হবে, সে সম্পর্কে যেসব যুক্তি পেশ করা হয়েছে তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আর কেয়ামতের যে সব দৃশ্য তুলে ধরা হয়েছে তার মধ্যে মানব জাতির প্রত্যাবর্তন সম্পর্কিত তথ্য এমন জীবন্ত রূপ নিয়ে ফুটে উঠেছে যে মনে হয় সে সব ঘটনা যেন চোখের সামনে বাস্তবে ঘটে চলেছে এবং এসব ঘটনার সাথে যেন গোটা সৃষ্টির সকল কিছু সহযোগিতা করে চলেছে; আকাশমন্ডলী, পৃথিবী, মানুষ, জ্বিন, এ সৃষ্টিজগতের মধ্যে বিরাজমান সকল মোমেন ও সকল কাফের ব্যক্তি সবাই যেন সে মহাসত্য কেয়ামতের ঘটনা সংঘটিত হওয়ার সত্যকে বাস্তবায়নে সহায়তা করে চলেছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।