যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বাচানোর চেষ্টা করতে গিয়ে হৃদয়মন ক্ষত-বিক্ষত হয়ে যেতে চায়, কিন্তু একবার এ সাধনা শুরু করলেই এর মধ্যে এক রহস্যময় তৃপ্তি অনুভূত হয়। কষ্ট করেও দুঃখ সয়ে যারা নিজেদের প্রবৃত্তিকে দমন করতে পারে তারাই আল্লাহর বিশেষ রহমতের হকদার হয় । দুঃখ কষ্ট ছাড়া ও ত্যাগ স্বীকার করা ছাড়া এবাদাতের স্বাদ ও সাফল্যের খুশী লাভ করা কিছুতেই সম্ভব নয় এর রহস্যময় কারণ একমাত্র তারাই জানতে পারে এবং আল্লাহর রহমতের খোশবু একমাত্র তারাই পেতে পারে যারা পুরোপুরিভাবে নিজেদেরকে আল্লাহর হাতে সোপর্দ করে দেয় এবং আল্লাহর "ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়ে নেয়। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে সর্বপ্রকার কষ্ট সহ্য করতে প্রস্তুত হয়ে যায় সত্য উপলব্ধির জন্যে তাদেরই হৃদয় দ্বার খুলে যায় এবং তাদের অনুভূতির বাতায়নসমূহ উন্ুক্ত হয়ে যায়। এরশাদ হচ্ছে, ‘আনুগত্য করো নিঃশর্ত ও নিরংকুশভাবে একমাত্র তার এবং চরমভাবে ধৈর্য অবলম্বন করো সকল প্রতিকুল পরিস্থিতিতে ৷' আর একথা ভালো করে বুঝে নিতে হবে যে ইসলামের এবাদাত শুধুমাত্র অন্তরে বিদ্যমান নিছক কোনো অনুভূতির নাম নয়। ইসলাম গ্রহণ করতে গেলে এবং আল্লাহর কাছে মুসলমান বলে স্বীকৃতি পেতে হলে প্রয়োজন চূড়ান্ত প্রচেষ্টা, এ চেষ্টাকালে প্রতিটি কর্মাকাণ্ড, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ব্যস্ততা, প্রতিটি ইচ্ছা এরাদা, প্রতিটি ঝৌক প্রবণতা আল্লাহর কাছে পুরস্কারের নিশ্চয়তা এনে দেয়। তবে একথা স্থির নিশ্চিত আল্লাহর রহমতের দৃষ্টি লাভ করতে হলে এবং চূড়ান্ত সাফল্যের দ্বারে উপনীত হতে হলে অবশ্য অবশ্যই কিছু না কিছু কষ্ট স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। এ ব্যাপারে একটা স্বত-সিদ্ধ কথা রয়েছে, মূল্য দিয়েই মূল্যবান কিছু লাভ করা যায় এবং কষ্ট করেই কষ্ট দূর করার পথ উনুক্ত হয়। এজন্যে পুরোপুরি আল্লাহমুখী হতে হবে এবং সবাইকে ছেড়ে এবং সবকিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহকেন্দ্রিক হতে হবে। এপথে যে কষ্ট আসবে তা ধৈর্যের সাথে সহ্য করে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে করে পৃথিবীর সকল মোহ থেকে মুক্ত হয়ে আকাশের মালিকের নৈকট্য লাভ করা যায়..... পৃথিবীর জনতার ভীড় থেকে ও যাবতীয় প্রয়োজন ও লোভ-লালসার ফীদ থেকে এবং প্রবৃত্তির বন্নাহীন চাহিদা ও ভোগ বিলাস থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই আখেরাতের চিরন্তন সুখ এবং চরম ও পরম শান্তির আশা করা যেতে পারে। আল্লাহর এবাদাত বা আল্লাহকে মনিব মালিক প্রভু মেনে তার হুকুম মতো যে জীবন যাপন করা হয় তাই হচ্ছে আল্লাহর জীবনের পূর্ণাংগ দেয়া ব্যবস্থা । এই জীবন ব্যবস্থা অবলম্বন করেই মানুষ সুখী ও সমৃদ্ধশালী জীবন গড়ে তুলতে পারে এবং এ ব্যবস্থা মতো চলতে গিয়ে মানুষ অনুভব করে যে তার জীবনের ছোট বড় সব কিছুর মধ্যে সে আল্লাহরই দাসত্ব করছে, এভাবে সে তার সকল কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে নিজের জীবনকে আল্লাহর বিধান পালনকারী হিসাবে দেখতে পায় এবং জীবনকে ধাপে ধাপে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, আর এভাবেই তার জীবনকে সে সুখী ও সুন্দর বানাতে সক্ষম হয়। তবে এ জীবন পথে প্রয়োজন অনেক সবর, প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা । অতএব তার দাসত্ব করো এবং তার হুকুমমতো চলার জন্যে ধৈর্য অবলম্বন করো ও দৃঢ়তা গ্রহণ করো ........... কারণ তিনিই হচ্ছেন একমাত্র সেই সত্বা এই সৃষ্টির সব কিছু যার আনুগত্য করে চলেছে এবং সবাই প্ৰকৃতিগতভাবে যার মুখাপেক্ষী এবং সকল অন্তর যার দিকে ঝুঁকে থাকে তাই এরশাদ হচ্ছে, ‘তীর সমকক্ষ ক্ষমতাবান অন্য কোনো নাম তোমার জানা আছে কি?' অর্থাৎ তীর মতো আরো কেউ ক্ষমতাধিকারী আছে বলে কি তোমার জানা আছে? যতোগ্রকার গুণ মানুষের হতে পারে এবং যতো দৃষ্টান্ত দেওয়া যেতে পারে সব কিছু থেকেই তিনি উর্ধে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।