‘আর আমরা তোমার রবের হুকুম ছাড়া কখনও অবতীর্ণ হই না । আমাদের সামনে, পেছনে এবং এই দুই স্থানের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক তো একমাত্র তিনি, আর তোমার রব কোনো কিছু ভুলে যান না । আকাশ মন্ডলী, পৃথিবী ও দুইয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সেসব কিছুর মালিকও একমাত্র তিনি, অতএব, নিরংকুশভাবে একমাত্র তার দাসত্ব করো এবং একমাত্র তারই অনুগত্য করার ব্যাপারে তুমি চূড়ান্তভাবে মযবুত ইয়ে থাক । তার (শক্তি ক্ষমতা প্রকাশক) যেসব নাম আছে অনুরূপ (শক্তি-ক্ষমতা প্রকাশক) নাম আর কারো আছে বলে কি তোমার জানা আছেঃ?’ এই আয়াতাংশ নাযিল হওয়া সম্পর্কে যেসব রেওয়ায়েত পাওয়া যায় তা একটা আর একটার সাথে ম্নিশে থাকার কারণে সেগুলো থেকে সঠিক অর্থ উদ্ধার করা বড়ই মুশকিল । কিছু দিন ওহী আসা বিলন্বিত হওয়ার কারণে জিবরাঈলের আগমন ও স্থগিত থাকে এবং তার এই না আসার কারণ জানাতে গিয়ে উপরোক্ত আয়াতগুলো অবতীর্ণ হয়। এ সময় মোহাম্মদ (স.)-এর অন্তরে এক দারুণ ভয়ের সঞ্চার হয় এবং তিনি প্রিয়তম মালিকের সাথে সম্পর্ক পুনস্থাপনের জন্যে উদগ্রীব হয়ে ওঠেন। তখন আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা জিবরাঈলকে ওপরে বর্ণিত কথাগুলো নবী (স.)-কে বলার নির্দেশ দেন, ‘আমরা তো তোমার রবের হুকুমেই নাযিল হই’, অর্থাৎ আমাদের সকল কাজের মালিক একমাত্র তিনি। এরশাদ হচ্ছে, ‘আমাদের সামনে, পেছনে এবং এই দুই স্থানের মধ্যবর্তী স্থানে যতো কিছু আছে, সব কিছুর মালিক একমাত্র তিনি ৷’ তিনি কিছুই ভুলে যান না। তিনি ওহী তখনই নাযিল করেন যখন তার প্রয়োজন তিনি বোধ করেন। ‘আর তোমার রব কখনও ভুলে যান না’ এর দ্বারা বুঝানো হচ্ছে ও স্মরণ করানো হচ্ছে যেন তিনি আল্লাহর হুকুম পালনের কাজে দৃঢ়তার সাথে লেগে থাকেন এবং একমাত্র আল্লাহরই প্রভুত্ব-কর্তৃত্ব সম্পর্কে ঘোষণা দেয়ার কাজ জারি রাখেন । এরশাদ হচ্ছে, ‘আকাশমস্ডলী ও যমীনের এবং এ দুইস্থানের মধ্যবর্তী স্থানগুলোরও সবটুকুর মালিকও একমাত্র তিনি ৷’ তিনি ছাড়া প্রভুত্ব-কর্তৃত্ব আর কারো নয়। এই ঘোষণা দেয়ার পর জনগণকে আল্লাহ তায়ালা ছাড়া আর কারো প্রভুত্ব কর্তৃত্ব মানতে নিষেধ করে দেয়া হলো এবং তার সাথে এই মহা বিশ্বের কোনো কিছুকে অংশীদার মনে করতেও মানা করা হলো । এজন্যে এশাদ হচ্ছে, ‘তীর আনুগত্য করো এবং তীর এবাদাত করতে গিয়ে মযবুত হয়ে থাকো !' অর্থাৎ, তার এবাদাত করো পূর্ণাংগ ও নিঃশর্তভাবে তার যাবতীয় বিধি নিষেধ মেনে চলো এবং এইভাবে জীবন যাপন করতে গিয়ে দুঃখ দৈন্য সংকট সমস্যা যাই আসুক না কেন তার মধ্যে মযৰুত হয়ে থাকো ৷ মাবুদ পরওয়ারদেগারের যাবতীয় হুকুম পালন করার জন্যে বদ্ধপরিকর হয়ে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত হওয়া এবং আনুগত্যের এ মহান ব্রতে দৃঢ়তার সাথে টিকে থাকাই হচ্ছে বান্দাদের কর্তব্য । এ আয়াতে আল্লাহ তায়ালা বান্দাকে বলছেন পূর্ণাংগভাবে তোমার মনিবের আনুগত্য করো এবং তোমার শক্তি ও সাধ্য অনুযায়ী তোমার মালিকের সন্তুষ্টি পাওয়ার জন্যে মনকে গুছিয়ে নাও, চেষ্টা সাধনা করো কিন্তু অবশ্যই এটা একটা দুঃসাধ্য ও কষ্টকর কাজ । সকল কিছু থেকে মনকে সরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর দিকে হৃদয় মনকে রুজু করা খুব সহজ ব্যাপার নয় বড় কষ্ট করেই এভাবে মনকে তার লাগাম ছাড়া চাহিদার বস্তু থেকে সরিয়ে নিতে হয়। এতে কি যে কষ্ট হয় তা সেই ব্যক্তিই বুঝতে পারে যে আন্তরিকভাবে এ চেষ্টা সাধনায় আত্মনিয়োগ করে। পৃথিবীর অসংখ্য লোভনীয় জিনিসের হাতছানি থেকে নিজেকে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।