যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু সে তাওবা এমন হতে হবে যা ঈমান ও ভালো কাজ গড়ে তোলে । এভাবে তাওবার দ্বারা যে অবশ্যই ইতিবাচক ফল হয় তা সুস্পষ্টভাবে প্রমাণিতও হয়েছে, দ্বারা সে ভয়াবহ পরিণতি থেকে মানুষ নাজাত পাবে এবং রোয হাশরের সেই ভীষণ শাস্তি থেকে রেহাই পাবে যা নির্ধারিত রয়েছে অহংকারী ও হঠকারীদের জন্যে । তাওবাকারী' ব্যক্তিরা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে জান্নাতে এবং তাদের প্রতি কিছুমাত্র যুলুম করা হবে না। তারা সাময়িকভাবে দাখেল হবে- তা নয়, বরং চির স্থায়ীভাবে থাকার জন্যেই তারা সেখানে প্রবিষ্ট হবে। এ জান্নাত তো ঠিক করে রাখা হয়েছে করুণাময় আল্লাহর সেইসব বান্দাদের জন্যে যারা না দেখে এ জান্নাতের কথা বিশ্বাস করেছে এবং এ জান্নাতে প্রবেশ করার জন্যে তারা পরম আগ্রহে নিজেদেরকে যাবতীয় অন্যায় কাজ ও মন্দ আচরণ থেকে রক্ষা করেছে। তাদেরকে প্রদত্ত আল্লাহর ওয়াদাও সত্য, যা কিছুতেই নষ্ট হবার নয়, আর তাদের সম্পর্কে সর্বপ্রকার তুলনা ও দৃষ্টান্ত দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এরপর আঁকা হচ্ছে জান্নাত ও জান্নাতবাসীর এমন জীবস্ত ছবি যেন পাঠক জারাতকে তার চোখের সামনে বাস্তবে দেখতে পাচ্ছে। সেখানে ‘সালাম’ ‘সালাম’ “শান্তি'- শান্তির এ মহা বাণী ছাড়া কোনো বাজে কথা তারা সেখানে শুনতে পাবে না, শুনতে পাবে না কোনো তর্ক-বিতর্ক বা ঝগড়া বিবাদ শুধুমাত্র একটি শব্দই তারা শুনবে যার দ্বারা তাদের প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর তা হবে শান্তির বাণী । এ জান্নাতের মধ্যে তাদের প্রয়োজনীয় সব কিছুই তারা পাবে, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে না বা কোনো কিছু পাওয়ার জন্যে কোনো পরিশ্রমও করা লাগবে না, হারিয়ে যাওয়ার বা শেষ হওয়ার চিন্তা তাদেরকে ব্বিত করবে না, আসবে না, কোনো পেরেশানী বা ভয় । এরশাদ হচ্ছে, ‘তাদের জন্যে সেখানে থাকবে যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী, যা তারা পাবে সকাল সন্ধায় সব সময়ে ।' এতে তাদের মনের চাহিদা মিটে যাবে। আর এই শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদ ও সন্তোষজনক নেয়ামতে পরিপূর্ণ স্থানে তারা অনন্তকাল ধরে থাকবে । যেখানে কোনো দিন আসবে না কোনো প্রকার পেরেশানী ৷ এ অবস্থার বর্ণনা দিতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘এ হচ্ছে সেই জান্নাত, যার উত্তরাধিকারী আমি আমার সেই সব বান্দাকে বানিয়েছি যারা জীবনে সদা-সর্বদা পরহেযগার ছিলো!’ এখন সেই জার্নাতের উত্তরাধিকারী হওয়ার আকাংখী যে হতে চাইবে তার জন্যে সহজ পথ রয়েছে সবার কাছে সুপরিচিত, আর সে পথ হচ্ছে, তাওবা ঈমান ও আমলে সালেহ, বংশধর হিসাবে যে উত্তরাধিকার পাওয়ার কথা আমরা সাধারণভাবে বুঝতে, পারি, সেই উত্তরাধিকার প্রাপ্তির সম্ভাবনা সেখানে নেই । হা, উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তি পাবে তারা হচ্ছে নবীদের প্রিয় বান্দা রূপে মানবমন্ডলীর মধ্য থেকে তাদেরকে বাছাই করে নিয়েছেন। কিন্তু হায়, তাদের পরবর্তী লোকেরা নামায পরিত্যাগ করলো এবং প্রবৃত্তির দাসত্ব গহণ করে নিলো, যার ফলে নবীদের বংশধর হওয়ার কোনো সুবিধা তারা অর্জন করতে পারলো না। আল্লাহর নিরৎক্ুুশ সার্বভ্ডৌোমত্র পরিশেষে আলোচ্য পাঠটির সমাপ্তি টানা হচ্ছে মহান আল্লাহর রুবুবিয়্যাত বা প্রভুত্ব কর্তৃত্বের চূড়ান্ত ঘোষণা দানের সাথে। এ পর্যায়ে তাদেরকে আল্লাহর নিরংকুশ ও সার্বিক আনুগত্য করার জন্যে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং এপথে আগত সকল বাধা বিশ্ব ও সংকট সমস্যার মধ্যে সবর করার জন্যে অনুপ্রাণিত করা হচ্ছে, ফেরেশতাদের কথা উদ্ধৃত করতে গিয়ে এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।