যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আর এক দল যারা নামায পড়া সম্পূর্ণভাবে পরিত্যাগ করলো ও কুপ্রবৃত্তির অনুসরণ করতে শুরু করে দিলো যার ফলে অচিরেই তারা এর মন্দ পরিণতি ভোগ করবে । (আয়াত ৫৮-৫৯) মানব জাতির ইতিহাসে নবুওতের পাতার মধ্যে রয়েছে মানবতার অতি উজ্জ্বল বিশেষ বিশেষ চিহ্ন, যার পর্যায়ক্রমিক বর্ণনা এখানে পেশ করা হয়েছে, বলা হচ্ছে, ‘আদম সন্তানদের মধ্য থেকে’ ‘আর নূহের সাথে যাদেরকে আমি জাহাজে আরোহণ করিয়েছিলাম, তাদের থেকে,’ আর ইবরাহীম ও ইসরাঈল (আ.)-এর বংশধরদের মধ্য থেকে । আদম (আ.)-এর নাম উচ্চারণ করার সাথে সাথে আপনা থেকেই গোটা মানব জাতির বর্ণনা এসে যায়, তারপরই নূহ (আ.)-এর স্থান অর্থাৎ আদম (আ.)-এর পর তার নাম উল্লেখ করাতেও মানব জাতির চিত্র ফুটে উঠে তারপর ইবরাহীম (আ.)-এর কথা বলার সাথে সাথে বড় বড় নবীদের একাংশের কথা বুঝা যায়, ইয়াকুব (আ.)-এর । নাম উল্লেখ করায় মানব জাতির মধ্য থেকে বনী ইসরাঈল জাতির এক বিশেষ শাখার পরিচয় পাওয়া যায় । এরপর আরব জাতি নামক আর একটি শাখার পরিচয় পাওয়া যায়, যারা হ্যরত ইসমাঈল (আ.)-এর বংশোভুত বলে জানা যায় এবং তাদের মধ্যেই আগমন হয়েছে শেষ নবী মোহাম্মদ (স.)-এর ৷ এই নবীরা এবং এদের সংগী-সাথী, যাদেরকে আল্লাহ তায়ালা হেদায়াত করেছেন এবং তাদের বংশধরদের যে সব নেক লোকদেরকে আল্লাহ তায়ালা মানব মন্ডলীর মধ্য থেকে তীর নেক বান্দা রূপে বাছাই করে নিয়েছেন, তাদের দল এদের মধ্যে যে সব গুণ ছিলো তা সবার সামনে প্রকাশিত ছিলো । এদের সম্পর্কে এরশাদ হচ্ছে, ‘এরা এমন এক শ্রেণীর লোক যাদের সামনে দয়াময় আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হলে প্রকম্পিত হৃদয় নিয়ে তারা কীদতে কাদতে সেজদায় পড়ে যায়........ এরাই হচ্ছে সেইসব আল্লাহভীরু, যারা আল্লাহ সম্পর্কে তীর অনুভূতি রাখে, তাদের সামনে যখনই আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখনই তাদের হৃদয় কেঁপে ওঠে তাদের হৃদয় মনে যে প্রচন্ড আবেগ সৃষ্টি হয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, গভীর ভয় ও মহবরতে তাদের দুনয়ন থেকে বিগলিত ধারায় ঝরতে থাকে অজস্র অশ্রু ......এদের পরে এলো আর এক জনপদ যারা আল্লাহ তায়ালা থেকে অনেক দূরে সরে পড়লো, ‘তারা ধ্বংস করে দিলো নামাযকে’ অর্থাৎ পরিত্যাগ করলো নামায এবং ধ্বংস করে দিলো নামাযের মাধ্যমে গড়ে ওঠা পবিত্র পরিচ্ছন্ন জীবনের বুনিয়াদকে ‘আর তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করতে শুরু করলো এবং ডুবে গেলো প্রবৃত্তির দাসত্বের 'মধ্যে- হায়, কতো যোজনব্যাপী দূরত্বের ব্যবধান রয়েছে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে । এসব লোকদের জন্যে আযাবের ধমকি দেয়া হয়েছে, অথচ তাদের বাপ দাদারা কতো নেককার মানুষ ছিলো-তাদেরকে জানানো হচ্ছে যে, তারা গোমরাহীর পর্দা ছিন্ন করে আর বেরিয়ে আসতে পারবে না এবং পরিশেষে রয়েছে তাদের জন্যে ধ্বংস । বলা হচ্ছে, ‘শীঘ্র তারা মুখোমুখি হবে গোমরাহীর পরিণতিতে চরম শাস্তির ৷' ‘গাইয়ু' শব্দটির অর্থ হচ্ছে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানো এবং পথভ্রষ্টতা । আর দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর পরিণতি হচ্ছে ধ্বংস । জ্ঞান্নাতের পরিবেশ ও তা পাওয়ার উপায় এরপর তাওবার দরজাকে পুরোপুরি খুলে দেয়া হচ্ছে, যার মধ্য দিয়ে আল্লাহর রহমত, তার মেহেরবানী ও অসংখ্য নেয়ামতের মৃদ সমীরণ প্রবাহিত হয়ে চলেছে। এরশাদ হচ্ছে, ‘তবে যে তাওবা, ঈমান আনবে এবং ভালো কাজ করবে তারাই জান্নাতে দাখেল হবে এবং তাদের প্রতি কিছু মাত্র যুলুম করা হবে না আমার সেসব বান্দাদেরকে যারা জীবনে তাকওয়া অবলম্বন করে চলেছে ।' (আয়াত ৬০-৬৩) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।