আরো কয়েকজন নববী ও কাদের পথভ্রন্ঠ জাতিক কাহিনী পরিশেষে ইপ্রিস (আ.)-এর উল্লেখ দ্বারা ওপরে বর্ণিত আলোচনা ধারার সমাপ্তি টানা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর স্মরণ করো এই আল কেতাবের মধ্যে ইদ্রীস নবীকে, অবশ্যই সে ছিলো সত্যনিষ্ঠ নবী এবং আমি মহান আল্লাহ সমুন্নত করেছিলাম তার মর্যাদাকে ' ঠিক কোন সময়ে ইদ্রীস নবীর আগমন ঘটেছিলো তা নির্দিষ্ট করে বলা যায় না, তবে এটা বলা যায় যে, তিনি ইবরাহীম (আ.)-এর পূর্বে এসেছিলেন এবং তিনি বনু ইসরাঈল জাতির অন্তর্ভুক্ত কোনো নবী ছিলেন না। এজন্যে বনী ইসরাঈল জাতির কাছে অবতীর্ণ কেতাবগুলোর মধ্যে তার উল্লেখ পাওয়া যায় না। একমাত্র আল কোরআনের মধ্যে তার বর্ণনা পাওয়া যায়। এ মহান কেতাব তার সম্পর্কে জানাতে গিয়ে বলছে যে, তিনি একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন এবং আল্লাহ তায়ালা তার মর্ধাদাকে সমুন্নত করেছিলেন, আর তার মর্যাদার কথা প্রকাশ করতে গিয়ে আল কোরআন জানাচ্ছে যে মহান আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন এবং লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে তার স্থৃতি ও শিক্ষাকে জাগরুক রেখেছিলেন। অবশ্য ইদ্রিস (আ.) সম্পর্কে কিছু লোকের ধারণা যে, শুধুমাত্র নবীদের একজন হওয়ার কারণেই আল কোরআনে তার উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে আমরা কোনো মতামত প্রকাশ করতে চাই না । মিসরের পুরাতন কাহিনীর মধ্যে কিছু সংখ্যক লোকের মতামত জানা যায় যে, ইদ্রীস শব্দটি প্রাচীন মিশরের ভাষায় উচ্চারিত ‘ওযরেস’-এর আরবী প্রতিশব্দ, যেমন বলা হয়ে থাকে 'ইউহেনা'-র আরবী প্রতিশব্দ হচ্ছে ইয়াহইয়া এবং ‘ইলয়্যশা'র আরবী প্রতিশব্দ ‘আল আর এভাবে অনেক প্রাচীন কথা কিংবদন্তী আকারে চালু হয়ে রয়েছে। এসব প্রাচীন ইতিহাসবিদরা মনে করতো এবং আরবের অনেকেও রসূলুল্লাহ (স.)-এর যামানাতেও বিশ্বাস করতো যে ইদ্রীস (আ.) উর্ধাকাশে আরোহণ করেছিলেন এবং সেখানে তাকে এক মহা মর্যাদার আসনে বসানো হয়েছিলো । আর যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার আমলনামা গুনাহের কাজের তুলনায় নেকীর কাজে বেশী ভারী হয়ে যাবে সে সে ওযরেস-এর সাথে মিলিত হতে পারবে, যাকে আরববাসী দেবতা জ্ঞানে পূজা করতো, আর এই নবী আকাশে আরোহণের পূর্বে তার অনুসারীদেরকে জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। কিন্তু যে যাইই বলুক না কেন, আমরা ওইকথার ওপর টিকে থাকবো যা আল কোরআনে উলেখ হয়েছে এবং এই কথাকেই গুরুত্ব দেবো যে ইদ্রীস (আ.) বনী ইসরাঈল জাতির পূর্ব যামানাতে আগমন করেছিলেন। ওপরে বর্ণিত সে সকল নবীদের বর্ণনা এখানে পেশ করা হয়েছে যাতে করে নেককার মোমেন জনতা এবং আরবের মোশরেক ও বনী ইসরাঈল দের মোশরেকদের মধ্যে তুলনা করে তাদের অবস্থাকে পৃথক পৃথকভাবে পরিমাপ করা সম্ভব হয়। এই তুলনামূলক আলোচনায় দেখা গেছে এই দুই দলের মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান । তাদের মধ্যে রয়েছে বন্থ দূরত্বের ব্যবধান- এমন এক গভীর খাদ দুই দলের মধ্যে বিরাজ করছে যে একু দলের সাথে আর এক দলের. সম্পীতি গড়ে ওঠার কোনো সুযোগ নেই । অতীতে এবং পরবর্তীতে একইভাবে এই দূরত্ বিরাজ করবে এদের একত্রিত হওয়া কস্মিনকালেও সম্ভব নয়। এদের সম্পর্কে কালামে পাকে যে তুলনামূলক আলোচনা করা হয়েছে তার দিকে একবার খেয়াল করে দেখুন, ‘এরা হচ্ছে বনী আদমের মধ্য থেকে আল্লাহ তায়ালা কর্তৃক নির্বাচিত সেইসব নবী যাদেরকে আল্লাহ তায়ালা বহু নেয়ামত দান করেছেন। এসব নেয়ামতপ্রাপ্ত বান্দাদের সারিতে তারাও আছে যাদেরকে আমি নূহের সাথে জাহাজে আরোহণ করিয়েছিলোম..:...এরপর তাদের পেছনে এলো www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।