যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

যে অবশ্যই এসব কথোপকথোন হয়েছিলো, আর আল্লাহ রব্বুল আলামীন চাইলে, তীর পক্ষে, তার কোনো বান্দার কাছে তার বার্তা পৌছে দেয়াটা মোটেই কোনো দুরূহ ব্যাপার নয়। তীর উপায়সমূহের মধ্য থেকে,যে কোনো এক উপায়ে তিনি তা পৌছে দিতে পারেন। তবে মানুষের সকল বৈশিষ্ট্য নিয়ে অবশ্যই মুসা (আ.) ছিলেন একজন পরিপূর্ণ মানুষ, অপরদিকে ছিলো সুমহান আল্লাহর মর্যাদাসিক্ত কথা তার প্রিয় নবীর কাছে পৌছে দেয়ার ব্যাপারটি । হা এতে বিস্মিত হওয়ার কিছুই নেই, কারণ এর আগে, মানবতার জন্য লগ্নে, আল্লাহর তরফ থেকে রূহ ফুঁকে দেয়ার ফলেই তো মাটির একটি কায়া মানুষের অস্তিত্ব লাভ করেছিলো । অপরদিকে, মুসা (আ.)-এর আবেদনে হারুন (আ.)-কে আল্লাহ তায়ালা মেহেরবানী করে যে তীর সংগী ও সহযোগী বানিয়ে দিয়েছিলেন, এখানে সে কথাটিও উল্লেখ করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর আমার ভাই হারুন সে আমার থেকেও স্পষ্টভাষী, সুতরাং হে পাক পরওয়ারদেগার, আমার সাহায্যকারী হিসাবে তাকে আমার সাথে পাঠিয়ে দাও যাতে করে সে আমার কথার সত্যতার সাক্ষ্য দিতে পারে, আমার খুব ভয় হয়, ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্যে প্রাণান্ত চেষ্টা করবে ।' আর সূরাটির সবটুকুর মধ্যে আল্লাহর রহমতের যে ছায়া বিরাজ করছে তারই মাধ্যমে সুশীতল ছায়া দান করেন সকল ছায়ার মালিক মহান আল্লাহ রব্বুল আলামীন স্বয়ং নিজে । এরপর সূরাটির আলোচ্য প্রসংগ ফিরে যাচ্ছে এ সূরার সর্বশেষ অধ্যায়ে ইবরাহীম (আ.)-এর বংশধরদের বর্ণনার দিকে। অতপর আরববাসীদের পরম শ্রদ্ধেয় পিতৃকুল ইসমাঈল (আ.)-এর বৰ্ণনা আসছে । এরশাদ হচ্ছে, ‘আর স্মরণ করো এ মহান কেতাবের মধ্যে ইসমাঈলকে, অবশ্যই সে ছিলো ওয়াদাকে সত্যে পরিণতকারী, একজন রসূল ও নবী ৷ সে তার পরিবারকে নামায কায়েম করার ও যাকাত আদায় করার হুকুম দিতো এবং সে ছিলো তার পরওয়ারদেগারের নিকট পরম প্রিয় ও সন্তোষণ্রাপ্ত ।' এখানে ইসমাঈল (আ.)-এর গুণাবলীর দিকে বিশেষভাবে ইংগিত করতে গিয়ে বলা হচ্ছে যে, তিনি তার ওয়াদাকে সত্যে পরিণতকারী ছিলেন, আর যেহেতু ওয়াদা পূরণ করা প্রত্যেক নবী ও প্রত্যেক সত্যনিষ্ঠ ব্যক্তির অনন্য বৈশিষ্ট্য, এজন্যে বলা হচ্ছে ইসমাঈল (আ.)-এর এ বেশিষ্ট্যের বহিপ্রকাশ ঘটেছিলো অভূতপূর্ব এক ঘটনার মধ্য দিয়ে এ কথা তো সর্বজনবিদিত যে তিনি ছিলেন একজন রসূল । অতএব, প্রথম সারির সম্মানিত আরবদের কাছে তীর কথা ছিলো অধিক গ্রহণযোগ্য, যেহেতু তিনি ছিলেন সকল আরববাসীর পূর্ব পুরুষ । অবশ্য এটাও সত্য যে, মোহাম্মদ (স.)-এর রেসালাত পাওয়ার পূর্বে আরববাসীদের মধ্যে অনেকে. একত্ববাদী ছিলো, সুতরাং এতে বেশ বুঝা যাচ্ছে যে ইসমাঈল (আ.)-এর অনুসারীদের মধ্য থেকে কিছুসংখ্যক ব্যক্তি তখনও রয়ে গিয়েছিলো যারা তার শিক্ষাকে একেবারে ভুলে যায়নি । প্ৰসংগক্ৰমে এখানে একথাও উল্লেখ করা যায় যে, ইসমাঈল (আ.)-এর আকীদার বহিপ্রকাশ ছিলো নামায ও যাকাত ৷ এই দুটি আনুষ্ঠানিক এবাদাত তার সম্পর্কে তার বশংধরদের মধ্যে কিছু না কিছু চেতনা তখনও অবশিষ্ট রয়ে গিয়েছিলো। তারা জানতো ও স্বীকারও করতো যে, তিনি তীর পরিবারবর্গকে এবং তার অনুসারীদেরকে নামায কায়েম ও যাকাত আদায়ের জন্যে নির্দেশ দিতেন এবং তাদের কাছ থেকে একথাও প্রমাণ পাওয়া যায় যে, ইসমাঈল (আ.) তার রবের কাছে বড়ই প্রিয় ও সন্তোষভাজন ছিলেন। আর যেসব বৈশিষ্ট্য এ সূরার মধ্যে উল্লেখিত হয়েছে সেগুলোর মধ্যে ইসমাঈল (আ.)-এর প্রতি আল্লাহর সন্তুষ্টি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং আল্লাহর এ সন্তোষ তার দয়া ও রহমতরূপে ঝরে পড়েছে তার ও তার বংশধরদের ওপর ৷ সন্তোষ ও দয়া প্রদর্শনের গুণ মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ! www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।