যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বহু লোক এ মহান নেয়ামতের অধিকারী হয়েছেন এবং দুনিয়াকে তারা হেদায়াতের আলো দেখিয়েছেন । তাই এরশাদ হচ্ছে, ‘আর বানিয়েছি আমি, তার কথাকে সমুন্নত ৷’ এর ফলে, বরাবরই দাওয়াত দিতে গিয়ে তারা সততা ও সত্যবাদিতার সাক্ষ্য রেখে গেছেন। তাদের জাতির লোকেরা মুগ্ধ হৃদয়ে সাড়া দিয়েছে ভাদের দাওয়াতে এবং মহববতের সাথে তারা এই নবীদের আনুগত্য করেছে। হয়রত সুসা ও ই'সমাঙঈ্গল (আ.)-এর সশটনা এরপর ইবরাহীম (আ.)-এর বংশে আগত আশ্বিয়ায়ে কেরামের বর্ণনা পর্যায়ক্রমে এগিয়ে চলেছে । এদের মধ্য থেকে একটি সিঁড়ি আলাদা হয়ে গিয়ে ইসহাক (আ.)-এর বংশে জন গ্রহণ করেছেন মূসা এবং হারুন (আ.) ৷ এরশাদ হচ্ছে, ‘আর এ মহান কেতাবের মধ্যে স্বরণ করো মূসাকে। সে ছিলো বড়ই মোখলেস (নিষ্ঠাবান) এবং একই সাথে রসূল ও নবী, আর আমি তার সাথে গোপন ও রহস্যপূর্ণ কিছু বিষয় আলোচনা তার ভাই হারুনকেও তার সাথে নবী বানিয়ে (তার সাথী করে) দিয়েছিলাম ৷' এখানে মূসা (আ.)-এর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে তিনি ছিলেন বড়ই নিষ্ঠাবান (মোখলেস), যাকে আল্লাহ তায়ালা বড় আদর করে কাছে টেনে নিয়েছিলেন এবং একমাত্র তার জন্যেই দাওয়াতী কাজ করার প্রেরণা তার মধ্যে আল্লাহ তায়ালা নিজেই দান করেছিলেন। তিনি রসূল ছিলেন নবীও ছিলেন। আর রসূল তো হচ্ছে সেই ব্যক্তি যিনি নবীদের মধ্যে বিশেষভাবে আল্লাহর আহ্বানকে কার্যকরভাবে মানুষের কাছে পৌছে দেয়ার জন্যে দায়িত্প্রাপ্ত হয়েছেন । নবীরা সেটা পৌছে দেয়ার জন্যে একই মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত নন তারা ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে থেকে সঠিক পথপ্রাপ্ত। যাদেরকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়। বনী ইসরাঈল জাতির মধ্যে এই রকম সঠিক পথপ্রাপ্ত ভালো মানুষ বহু ছিলেন, যারা মূসা (আ.)-এর আদর্শকে নিজেদের জীবনে যথাযথভাবে বহন করে মানুষের সামনে আদর্শ হয়ে ফুটে থাকতেন এবং আল্লাহর কাছ থেকে যে তাওরাত কেতাব মূসা (আ.)-এর ওপর নাযিল হয়েছিলো তার বিধানকে তারা চালু রাখতেন । এ কথারই বহন করছে নীচের আয়াতটি । ‘আমি নাযিল করেছি তাওরাত- তার মধ্যে রয়েছে সঠিক পথের দিশা (হেদায়াত) ও সঠিক পথকে বুঝার জন্যে সুস্পষ্ট যুক্তি (নুর আলো) যার দ্বারা ওই নবীরা শাসনকার্য পরিচালনা করতো, যারা নিজেরা আল্লাহর নির্দেশাবলী পুরোপুরি মেনে চলতো, আর পরিচালনা করতো তারাও যারা নিবেদিত প্রাণ মুসলমান (দরবেশ) ছিলো এবং ওই সমাজের বিজ্ঞ আলেমরাও তাদেরকে সেইসব বিধান দ্বারা পরিচালনা করতো যা তারা আল্লাহর কেতাব থেকে শিখে রেখেছিলো, আর তারা নিজেরাও ওইসব হুকুম আহকাম পালনকারী ছিলো ।' এর পর পবিত্র তুর পর্বতের কাছে থেকে মূসা (আ.)-কে আল্লাহ তায়ালা নিজে আহ্বান জানানোর কারণে, তীর মর্যাদা বৃদ্ধির কথা জানানো হচ্ছে, আল্লাহহর সাথে তার প্রিয় মোসলেম বান্দা মুসা (আ.)-এর কথোপকথন অতি সংগোপনে অনুষ্ঠিত হয়েছিলো যা আমাদের কারো পক্ষে জানা সম্ভব নয়, আমরা জানি না কিভাবে এ কথোপকথন হয়েছিলো এবং মূসা (আ.) কিভাবে এ কথাগুলো বুঝেছিলেন এসব কথা কি কোনো আওয়ায ছিলো, যা তার কান শুনতে পেয়েছিলো অথবা এগুলো ছিলো কি এমন কোনো কথা যা গোটা মানব জাতি শুনতে পেয়েছিলো, আর আমরা এও জানি না যে মূসা (আ.) এ মানব দেহ নিয়ে বিশ্ব-সষ্টা চিরন্তন আল্লাহর কথা কিভাবে শুনতে পেয়েছিলেন বিলাল ১৩তম ৬ WWww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।