যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দেন এবং তিনি চিরস্থায়ী গোমরাহীর মধ্যে হাবুডুবু খেতে এবং শয়তানের সহচর অবস্থায় থাকার জন্যে আপনাকে ছেড়ে না দেন, বরং তিনি যেন আপনার প্রতি রহম করেন এবং হেদায়াতরূপ নেয়ামত আপনাকে দান করেন, অবশ্যই তিনি আমাকে সম্মানিত করবেন এবং আমার দোয়া কবুল করবেন বলে ওয়াদা করেছেন। কিন্তু আমার উপস্থিতি ও আপনার পাশে আমার অবস্থান যদি আপনার জন্যে কষ্টদায়ক হয়, তাহলে অবশ্যই আপনাকে এবং আপনার জাতিকে আমি ছেড়ে চলে যাবো, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবের পূজা অর্চনা আপনারা করে চলেছেন তাদের সবাইকেই আমি পরিত্যাগ করতে এতোটুকু কুষ্ঠাবোধ করবো না, সাহায্যের জন্যে বুকভরা আশা নিয়ে একমাত্র তাকেই আমি ডাকবো যিনি প্রকৃতপক্ষে আমার রব, আর আল্লাহকে আমার ডাকার কারণে অবশ্যই আমি আশা করবো যে তিনি আমাকে ক্ষতিগ্রস্ত করবেন না৷ . সুতরাং, এখানে একথা সুস্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে ইবরাহীম যার কাছে আশা করছেন. একমাত্র তিনিই যে তাকে যে কোনো ক্ষতি থেকে বাচাতে পারেন সে বিষয়ে তিনি পুরোপুরিভাবে নিশ্চিত । যাকে ইবরাহীম মনে প্রাণে অনুভব করেন এবং যার অস্তিত্‌ ও করুণারাশি সবখানে পরিব্যাপ্ত বলে তীর হৃদয় মন ভরপুর, একমাত্র তার কাছে আশা করাটাই তো যুক্তিযুক্ত, অথচ তীকে তিনি নিজের চোখে দেখছেন না এবং তিনিই যে ক্ষতি থেকে বাচাতে পারেন এই অনুভূতি ছাড়া তীর সম্পর্কে অতিরিক্ত আর কিছু তিনি জানেন না। এভাবেই ইবরাহীম তার বাপকে, তার জাতিকেও তাদের পূজা অর্চনা এবং পূজনীয় বস্তু ও ব্যক্তিবর্গকে ছেড়ে চলে গেলেন, পরিত্যাগ করলেন তার পরিবারবর্গ ও ঘরবাড়ী । কাজেই আল্লাহ্‌ তায়ালাও তাকে নিঃসংগ ও একাকী অবস্থায় ছেড়ে দিলেন না, বরং তার স্বেচ্ছায় বরণ করে নেয়া নির্বাসনের মধ্যে তাকে মহান আল্লাহ দান করলেন তার বংশধর এবং তাকে উত্তম প্রতিদান দিলেন। তাই এরশাদ হচ্ছে, ‘তারপর যখন সে পরিত্যাগ করে চলে গেলো তাদেরকে এবং সেইসব বস্তু বা ব্যক্তিকে, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা অর্চনা তারা করছিলো তখন আমি তাকে দান করলাম ইসহাক নামক এক ছেলে এবং ইসহাকের ছেলে ইয়াকুব নবীকে । আর এদের প্রত্যেককে বানালাম নবী, আর আমার রহমতের মধ্য থেকে তাদের প্রত্যেককে দান করলাম বিভিন্ন প্রকার নেয়ামত ও প্রভুত্ব মান সম্তুম, আর তাদের প্রত্যেকের জন্যে বানিয়ে দিলাম অতি মর্যাদাপূর্ণ সত্য কথা বলার ক্ষমতা । আসুন, এবার আমরা এই নবীদের পরিচয় জেনে নেই, ইসহাক (আ.) ছিলেন ইবরাহীম (আ.)-এর পুত্র, যিনি তার স্ত্রী সারার গর্ভে জন্মগৃহণ করেন, অথচ ইতিপূর্বে সে স্ত্রী ছিলেন বন্ধা, আর ইয়াকুব (আ:) ছিলেন ইসহাক (আ.)-এর ছেলে। কিন্তু অনেকে তাকে ইবরাহীম (আ.)-এর ছেলে মনে করে থাকে কারণ ইসহাক (আ.) ইয়াকুব (আ.) কে তার দাদা ইবরাহীমের জীবদ্দশাতে তার বাড়ীতেই এমনভাবে লালন-পালন করেছিলেন যে তিনি সরাসরি তার ছেলের মতোই আদর মহব্বত পেয়েছেন তাকে তার বাপের মতো আল্লাহ তায়ালা নবীও বানিয়েছিলেন। এরশাদ হচ্ছে, ‘আর দান করেছি তাদেরকে আমি আমার রহমত থেকে’ বহু নবী যেমন ইবরাহীম, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশে আরো বহু নবী আর আল্লাহর রহমতের কথা এখানে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, কারণ এ সূরার প্রতি ছত্রের মধ্যে আল্লাহর রহমতের কথা মূর্ত হয়ে রয়েছে, আর আল্লাহর নবুওত রূপ এ রহমত একান্তভাবে একমাত্র তারই দান যা তিনি ইবরাহীম ও তার বংশধরদের মধ্যে দিয়েছেন। ইবরাহীম (আ.)-এর সমগ্র গোষ্ঠী ও তার গোত্রের পর গোত্র ধরে বহু www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।