যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু পরম প্রিয় ও মধুর কথা দ্বারা প্রদত্ত এই মর্মস্পশী দাওয়াত কিছুসংখ্যক বিবেকবান লোকের অন্তর স্পর্শ করলেও খুঁতখুঁতে প্রাণ মোশরেক ও কঠিন হৃদয়ে এ দাওয়াত কোনো দাগ কাটতে সক্ষম হয় না। তাই দেখা যায়, ইবরাহীম (আ.)-এর মোলায়েম ও যৌক্তিক কথাকে তার পিতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং তাকে চরমভাবে তিরস্কার করতেও ক্ষান্ত হচ্ছে না বরং তাকে কঠিন শাস্তি দেবে বলে ভয় দেখাচ্ছে। কালামে পাকে তার কথা উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে, ‘তুমি কি আমার মাবুদদের সুংস্পর্শ থেকে দূরে সরে যেতে চাও এবং তাদের থেকে আমাকেও বিমুখ বানাতে চাও? হে ইবরাহীম এসব বাজে কথা বলা যদি বন্ধ না করো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে ফেলবো, দূর হয়ে যাও এখান থেকে আঁর সহসা যেন তোমাকে আমি এ অঞ্চলে না দেখি ৷’ অর্থাৎ তুমি কি আমার মাবুদদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, হে ইবরাহীম? তাদের পূজা করতেও কি তুমি অনিচ্ছক, তুমি কি তাদেরকে অস্বীকার করো? এতোদৃর স্পর্ধা তোমার, যে আমার মাবুদদের সম্পর্কে তুমি এসব গদ্ধত্যপূর্ণ কথা বলতে সাহস পেয়েছো? ভালো করে জেনে নাও, যদি আমার মাবুদদের সম্পর্কে পুনরায় তোমার মুখে এসব জঘন্য উক্তি শুনতে পাই তাহলে তোমাকে অত্যন্ত কঠিন মৃত্যুবরণ করতে হবে। এরশাদ হচ্ছে, ‘তুমি যদি না থামো তাহলে অবশ্যই তোমাকে আমি পাথর নিক্ষেপে মেরে ফেলবো ৷' সুতরাং দূর হয়ে যাও আমার সামনে থেকে, আর শোনো, তুমি এতো দূরে চলে যাবে যেন বহু দিন ধরে আর তোমাকে আমি না দেখি, যদি বাচতে চাও তো শীঘ্র পালাও এখান থেকে। ‘দীর্ঘদিনের জন্যে আমার থেকে দূরে চলে যাও ৷' যখনই কোনো বিপথগামী ব্যক্তি কাউকে হেদায়াতের দিকে ডাকে তখন এমনই হয় তার প্রতিক্রিয়া আর এই ধরনের কঠিন কথাই জদ্র রর্ণচবান ও সন্তরান্ত মানুষদেরকে শুনতে হয়। এই হচ্ছে ঈমান ও কুফর এর মধ্যে সম্পর্ক আর কুফরীর কারণে যে অন্তর বিগড়ে গেছে তার মোকাবেলায় কথা বলতে গিয়ে এমনই কঠিন অবস্থা বরদাশত করতে হয়- সে অন্তরকে যা ঈমানের আলোয় আলোকিত হয়েছে। দেখুন, আল্লাহর পরম প্রিয় বন্ধু ইবরাহীম (আ.) কেমন প্রশান্ত বদনে বাপের এসব তিরস্কার ও কঠিন কথাকে সহ্য করছেন। তিনি কোনো রাগ করলেন না, আদবের খেলাফ কোনো কথাও বলছেন না বা এমন কোনো আচরণও করছেন না যার দ্বারা তার অধৈর্য হওয়ার কথা প্রকাশ পেতে পারে বা তার উন্নৃত চরিত্র ও ব্যবহার থেকে তিনি সরে গেছেন বলে মনে হতে পারে! নীচের শব্দগুলোর মধ্য দিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে, ‘সে বললো, আপনার প্রতি শাস্তি বর্ষিত হোক, শীঘ্রই আমি আমার রবের কাছে আপনার জন্যে ক্ষমা প্রার্থনা করবো, অবশ্যই তিনি আমার প্রতি বড়ই মেহেরবান। ঠিক আছে, আমি আপনাদের এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের পূজা অর্চনা আপনারা করে চলেছেন, তাদের সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আমি আমার রবের কাছে প্রার্থনা জানাব যেন তিনি আমাকে তাঁর কাছে যাওয়ার তাওফীক দেন এবং তার থেকে দূরে সরিয়ে দিয়ে হতভাগ্য না বানান ৷' খেয়াল করে দেখুন, ইবরাহীম (আ.) পিতার সাথে কোনো ঝগড়া করছেন না, তাকে কোনো কষ্ট দিচ্ছেন না, তার ধমক ও শাস্তি দানের ভয় দেখানোতে কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন না........ তিনি বলছেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা জানাবো যেন তিনি আপনাকে ক্ষমা করে [১৯ সুল্লা আান্সহস্মাম ত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।