এই হচ্ছে সেই প্রথম বিষয় যার দ্বারা ইবরাহীম (আ.) তার পিতাকে ইসলামের দিকে দাওয়াত দেয়ার কাজ শুরু করেছিলেন, এরপর সুস্পষ্টভাবে পিতাকে তিনি জানিয়ে দিলেন যে, এ কাজ তিনি নিজের ইচ্ছায় বা নিজের বুদ্ধিতে শুরু করেননি, বরং আল্লাহর নির্দেশেই তিনি এ কাজ শুরু করেছেন, এ জ্ঞান আল্লাহর পক্ষ থেকেই তাকে দেয়া হয়েছে এবং আল্লাহ তায়ালা নিজেই তাকে পরিচালনা করছেন। যদিও পিতার থেকে তিনি বয়সে ছোট এবং অভিজ্ঞতাও কম, তবুও মহান আল্লাহর সাহায্যে তিনি, অন্য যে কোনো ব্যক্তি থেকে বেশী বুঝেন ও সত্যকে বেশী চেনেন । এজন্যেই পিতাকে উপদেশ দেয়ার দায়িত্ব তিনি পালন করছেন, কেননা তার কাছে তো সঠিক জ্ঞান নেই, পিতাকে সেই পথেই তিনি চলতে বলছেন যে পথে তাকে আল্লাহর পক্ষ থেকে চালানো হয়েছে । এরশাদ হচ্ছে, ‘হে আমার পিতা অবশ্যই আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সেই সঠিক জ্ঞান এসেছে, যা আপনার কাছে আসেনি । অতএব, আপনি আমার অনুসরণ করুন। আমি আপনাকে সঠিক পথেই চালাবো ৷" দেখুন, পিতাকে, সঠিক পথ প্রাপ্তির ব্যাপারে, পুত্রের অনুসরণ করার আহ্বানে কোনো দ্বিধা-দ্বন্ব বা নরম কথা নেই, কেননা পুত্র তো সর্বজ্ঞ ও সর্বোচ্চ্য ক্ষমতার. মালিক আল্লাহ্ রববুল আলামীনের পক্ষ থেকে জ্ঞান ও ক্ষমতাপ্রাপ্ত । তিনি নিজে মূল উৎস থেকে জ্ঞান পাচ্ছেন বলেই নির্বিকার চিত্তে ও বলিষ্ঠ কষ্ঠে হেদায়াতের পথে পিতাকে আহ্বান জানাতে পারছেন। মূর্তি-পূজার অসারতা ও খারাবী সম্পর্কে জানার পর এবং পূর্ণাংগ জ্ঞানের উৎসের ওপর পরিপূর্ণ নির্ভরশীলতা এসে যাওয়ার পরই তিনি পিতাকে দাওয়াত দিচ্ছেন। একারণেই সুস্পষ্টভাবে তিনি পিতাকে জানাতে পারছেন যে তার পথ অবশ্যই শয়তানের পথ । তার একমাত্র বাসনা যে পিতা মহাদয়াময় আল্লাহর পথে চলুক-কেননা প্রতিনিয়ত তার ভয় হচ্ছে, পিতা যে পথে চলছে তা যে কোনো সময় তাকে আল্লাহর গযবের মধ্যে ফেলে দেবে এবং শয়তানের অনুসারী হিসাবে তার প্রতি চিরস্থায়ী আযাবের ফয়সালা হয়ে যাবে। তাই ইবরাহীম (আ.)-এর সতর্কবাণী উদ্ধৃত করতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘হে আমার পিতা, শয়তানের অনুসরণ করবেন না, অবশ্যই শয়তান আল্লাহর না-ফরমান হয়ে গেছে। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে, আপনাকে মহা দয়াময় আল্লাহর আযাব পাকড়াও করে নেবে, ফলে আপনি শয়তানের বন্ধুতে পরিণত হয়ে যাবেন’ আর শয়তান তো সেই দুরাশয় খবীস, যে আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে প্রতিনিয়ত মূর্তিপূজার দিকে মানুষকে প্ররোচিত করে চলেছে, সুতরাং যে ব্যক্তি এসব মূর্তির পূজা করে, সে যেন শয়তানেরই পূজা করে, আর শয়তান তো মহা দয়াময় পরওয়ারদেগারের সরাসরি না-ফরমানি করেছে। এখানে ইবরাহীম (আ.) তার পিতাকে চূড়ান্তভাবে সতর্ক করে দিচ্ছেন যেন সে কোনো অবস্থাতেই আল্লাহকে ক্রোধাব্বিত না করে, তা করলে অবশ্যই তাকে আল্লাহ তায়ালা শাস্তি দেবেন এবং তাকে শয়তানের বন্ধু ও অনুগামী বানিয়ে দেবেন । অতপর, বুঝতে হবে যে আল্লাহ্ তায়ালা যে তার বান্দাকে তার আনুগত্য করার তাওফীক দেন এটা অবশ্যই তার জন্যে এক অপার নেয়ামত এবং যখন আল্লাহ তায়ালা তীর বান্দাকে শাস্তি দেন তখন শয়তানকে তার বন্ধু বানিয়ে দেন। এটা এমনই এক প্রতিশোধ বা শাস্তি যে কেয়ামতের দিন হবে এটা আরো কঠিন ও আরো বেশী ক্ষতিকর এবং হিসাব নিকাশের দিনে এ শাস্তি হবে আরো মারাত্মক । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।