বিপরীত ৷ সত্য বিরোধিতায় ইবরাহীম (আ.)-এর পিতার যে যুক্তিহীন ও হঠকারিতাপূর্ণ ভূমিকা ছিলো তার মোকাবেলা করতে গিয়ে ইবরাহীম (আ.) যে ধৈর্য-সহ্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন তা সর্বকালের মানুষের জন্যে এক বিস্ময়কর ও অতীব বিরল দৃষ্টান্ত হয়ে রয়েছে, একই সাথে তার পিতা ও মোশরেক স্বগোত্রীয় লোক এবং প্রতিবেশীদের সাথে মধুর ব্যবহারের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন এমন এক মহান আদর্শ যার কারণে তিনি পরবর্তীঁকালের লোকদেরকে নিয়ে গড়ে তুলতে সক্ষম হয়েছেন এক মহিমান্বিত জাতি৷ এ জাতির মধ্যে জন্ম নিয়েছেন পর্যায়ক্রমে বহু নবী রসূল নেককার মানুষ ও সত্যসেবী নেতা । আবার এটাও সত্য, কালক্রমে তার মতাদর্শকে দূরে নিক্ষেপ করে আর একদল মানুষ কৃপ্রবৃত্তি দ্বারা চালিত হয়েছে; লোভ লালসা ও নেতৃত্বের বাসনা তাদেরকে এমনভাবে বিপথগামী করেছে যে তারা মানবতার সকল দাবীকে উপেক্ষা করে সত্য পথ থেকে বহু দূরে সরে গেছে, আল্লাহর সাথে সম্পর্কের রক্ষাকবচ যে সত্যপ্রিয়তা ও সরলতা তাকে বিসর্জন দিয়ে তারা শয়তানের দাসত্ব শুরু করেছে এবং এভাবে তাদের সবার পূর্ব পুরুষ মহান নবী ইবরাহীম (আ.)-এর স্থাপিত আদর্শকে বাদ দিয়ে তারা স্বেচ্ছাচারী হয়ে গেছে। এরা হচ্ছে মকন্কাবাসী ও তৎসন্নিহিত মোশরেক গোত্রসমূহ ৷ ইবরাহীম (আ.)_এর স্বটনা আল্লাহ রব্বুল আলামীন ইবরাহীম (আ.)-এর পরিচয় দিতে গিয়ে জানাচ্ছেন যে তিনি ছিলেন বড়ই সত্যবাদী নবী । ‘সিদ্দীক’ শব্দটি দুটি অর্থ প্রকাশ করে; পরম সত্যবাদী ও সত্যের পক্ষে দৃঢ়তার সাথে সাক্ষ্যদানকারী এবং এ উভয় অর্থেই ইবরাহীম (আ.)-এর জন্যে এ শব্দটি যথাযথভাবে প্রজোয্য । এরশাদ হচ্ছে, “স্মরণ করো এই আল কেতাবের মধ্যে ইবরাহীম (আ.)-কে; অবশ্যই সে ছিলো একজন পরম ' হে আমার পিতা, মহা দয়াময় আল্লাহর পক্ষ থেকে ' এক কঠিন আযাব আপনাকে পেয়ে বসবে বলে আমার ভয় হয়, যার কারণে শয়তানই আপনার দরদী বন্ধুতে পরিণত হবে” উপরোক্ত বাক্যসমূহে ইবরাহীম (আ.) তার পিতার জন্যে এমনই এক চিত্তাকর্ষক বাক্যমালা চেষ্টা করছেন যে দিকে বড় মেহেরবানী করে তার আল্লাহ তায়ালা তাকে পরিচালনা করেছেন এবং তাকে তিনি যে শিক্ষা দিয়েছেন, এ শিক্ষাকে তিনি মহব্বতের সাথে গ্রহণ করছেন এবং এ শিক্ষা গ্রহণ করার জন্যে পিতাকে সম্বোধন করতে গিয়ে বলছেন, ‘হে আমার পিতা’, তারপর তাকে জিজ্ঞাসা করছেন, ‘কেন আপনি এমন জিনিসের পূজা করেন যা শোনে না, দেখে না এবং যা আপনার কোনো উপকারও করতে পারে না?' এবাদাত শব্দটির মধ্যে আসল যে অর্থ নিহিত রয়েছে তা হচ্ছে এই যে মানুষের প্রকৃতিই হচ্ছে, সে তার থেকে শক্তি-সামর্থ, জ্ঞান বুদ্ধি ও যোগ্যতা দক্ষতায় যখন কাউকে বড় মনে করে তখন তার মুখাপেক্ষী হয়ে যায় এবং তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, তখন তাকে অতি মানুষ মনে করে, সাধারণ মানুষের মর্যাদা থেকে তাকে অনেক বেশী মর্যাদা দিতে থাকে এবং মনে করে, সে সাধারণ মানুষের তুলনায় বহু বহু গুণে উন্নত শ্রেণীর মানুষ, এমতাবস্থায়, যে মানুষ নয়, বরং মানুষ থেকে, শক্তি-সামর্থ ও মর্যাদার দিক দিয়ে অনেক নিম্নমানের বরং মাটি পাথর নির্মিত যে সব মূর্তি তারা নিজেরা বানায়, যারা শোনেনা, দেখে না, কারো ক্ষতি বৃদ্ধিও করতে পারে না, তার সামনে সৃষ্টির সেরা এই মানুষ কিভাবে মাথা নত করতে পারে। বলা হচ্ছে যে আজকে কোরায়শ জাতি তো সেই একইভাবে মূর্তি পূজা করে চলেছে যেভাবে ইবরাহীম (আ.)-এর বাপের আমল থেকে দেব-দেবীর পূজা প্রথা চলে আসছিলো । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।