যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

rls + 30a) holo ss ও 1 লা লাকা এদের উভয়ের মাঝে যা কিছু আছে (তারও), অতএব তোমরা একমাত্র তারই গোলামী করো, তার গোলামীর ওপরই কায়েম থাকো, তুমি তার সম (-গুণসম্পন্ন এমন) কোনো নাম কি জানো (যে, তুমি তার গোলামী করবে!) তাফসীর আয়াত ৪১-৬৩৫ ‘আর স্মরণ করো এই আল কেতাবের মধ্যে ইবরাহীমের কথা ৷ অবশ্যই সে ছিলো পরম আল্লাহ তায়ালা আকাশমন্ডলী ও পৃথিবীর প্রতিপালক এবং তিনিই মালিক ওই সব বস্তুর যা এই দুয়ের মাঝে বর্তমান রয়েছে, অতএব পূর্ণাংগও নিঃশর্তভাবে আনুগত্য করো তার এবং তার এই পূর্ণাংগ আনুগত্য করার জন্যে দৃঢ়তা অবলম্বন করো । সর্বময় ক্ষমতার মালিক সেই মহান সত্ত্বার মতো ক্ষমতাবান আর কারো নাম তোমার জানা আছে কি?’ (আয়াত ৪১-৬৫) ওপরের বর্ণনা মতে ঈসা (আ.) আল্লাহর ছেলে হওয়া সম্পর্কিত যে কাল্পনিক কথা প্রচার করে রাখা হয়েছে তার বিবরণ এই আয়াতগুলোতে শেষ হলো । মানুষকে বিভ্রান্ত করার জন্যে এসব অবাস্তব কথাকে খুব খুব জোরেশোরেই প্রচার করা হয়েছিলো; কিন্তু আল কোরআন অত্যন্ত বলিষ্ঠভাবে ওইসব বিভ্রান্তিকে মিথ্যা প্রমাণিত করেছে। মারইয়ামের পেটে ঈসা (আ.)-এর অস্বাভাবিকভাবে আগমনের ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো আহলে কেতাব (খৃষ্টান) ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র বলে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে। তাদের বিভ্রান্তিকর এ দাবীর ভিত্তি নিছক অনুমান ও কল্পনা ছাড়া আর কিছুই নয়, বরং এটার পেছনে রয়েছে তাদের শুধু এক অন্ধ বিশ্বাস । এর পরবর্তী আলোচনা আসছে ইবরাহীম (আ.)-কে কেন্দ্র করে যা ঈসায়ীদের মধ্যে বিরাজমান শেরকের আকীদা বিশ্বাসকে ভুল ও মিথ্যা প্রমাণিত করেছে। ইবরাহীম (আ.) সেই মহান নবী যার বংশধর হওয়ার দাবী করে আরব জাতি নিজেদেরকে গৌরবান্বিত বোধ করে, এসব মোশরেকরা দাবী করে বলে যে তারাই সেই কা'বা শরীফের রক্ষক যা ইবরাহীম ও ছেলে ইসমাঈল এক সাথে মিলে তৈরী করেছিলেন। আলোচ্য অধ্যায়ে ইবরাহীম (আ.)-এর ব্যক্তিত্বের মধ্যে ভদ্রতা ও সহনশীলতার প্রকাশ ঘটেছে । তার শান্ত ও বিনম্ স্বভাব যেমন প্রকাশ পেতো তার চাল-চলনে তেমনি তার প্রতিটি কথা ও ব্যবহারে এই মহান গুণাবলী ফুটে উঠতো । আরবী ভাষায় অবতীর্ণ আল কোরআন তার এই মহান প্রকৃতির বর্ণনা অত্যন্ত ব্যাপক অর্থবোধক শব্দাবলীর মাধ্যমে পেশ করেছে। এটা অবশ্যই এক বিস্ময়কর ব্যাপার, তার স্বভাব প্রকৃতি ছিলো তার বদ-মেযাজী ও হঠকারী পিতার সম্পূর্ণ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।