যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

রেখে এবং যাকে ইচ্ছা তাকে মৃত্যু দিয়ে তিনি পুনরায় উর্ধলোকে ফিরে গিয়েছেন। আবার কেউ কেউ বলছিলো, তিনি হচ্ছেন আল্লাহর পুত্র । অন্যদল বলছিলো, তিনি হচ্ছেন তিনের মাঝে এক । অর্থাৎ, উপাস্য আল্লাহ তায়ালা, উপাস্য তিনি ও উপাস্য তীর মাতা । অপরদিকে আর এক দল বলছিলো, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, তার রসূল, তার আত্মা ও তাঁর বাণী । এভাবে বিভিন্ন দল বিভিন্ন মত ও বক্তব্য দিয়ে চলছিলো । কোনোক্ৰমেই তারা সর্বসম্মতিক্রমে কোনো একমত্যে থাকতে পারছিলো না । তবে তাদের মধ্য থেকে তিন শত আট জনের বেশী পাদ্রী একটি রায়ের ব্যাপারে অভিন্নমত পোষণ করে। ফলে সম্রাট তাদের রায়কেই মেনে নেন এবং বাকী সবাইকে বিশেষ করে তাওহীদ পদ্থীদেরকে সম্মেলন থেকে তাড়িয়ে দেন। এর ফলে সে তিনশত আট জন পা্রীরই বিজয় সূচিত হয়। সম্মেলন করে ভ্রান্ত মত ও আকীদা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা হলেও তা আল্লাহ্র কাছে ভ্রান্ত বলেই বিবেচিত হবে । কাজেই আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে যারা এ জাতীয় ভ্রান্ত আকীদা বিশ্বাসকে মেনে নেবে পরকালে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে বলে পরবর্তী আয়াতে হুশিয়ার ওপর আমলও করছে না । (আয়াত ৩৭, ৩৮, ৩৯) কি ভয়ংকর ও মারাত্মক হবে পরকালের সেই দৃশ্য ৷ এই দৃশ্য প্রত্যক্ষ করবে মানুষ ও জীবন উভয় জাতি ৷ যে মহান ও পরাক্রমশালী আল্লাহর সাথে ওরা কুফুরী করেছে সেই আল্লাহর সামনে এই ভয়ংকর দৃশ্য অবলোকন করবে স্বয়ং ফেরেশতারাও । দুনিয়ার বুকে এরা দেখেও দেখতো না, শুনেও শুনতো না । সত্য পথের সন্ধান পেয়েও তারা সে পথে চলতো না । আর এখন, এই চরম মুহূর্তে, এই কঠিন দিনটিতে যেন তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি যেন প্রখর হয়ে উঠেছে। এখন তারা ভালো করে দেখতেও পাচ্ছে এবং সুস্পষ্ট ভাবে শুনতেও পাচ্ছে। তাদের এই নতুন পরিবর্তনকে উপহাস করে আল্লাহ তায়ালা বলছেন, নিমজ্জিত হয়ে আছে। (আয়াত ৩৮) কি অদ্ভূত তাদের অবস্থা! যখন দেখা ও শুনা হেদায়াত ও মুক্তির উপায় ছিলো তখন তারা শুনতো না ও দেখতো না। আর যেদিন এই দেখা ও শুনা তাদের জন্যে লাঞ্ছনা ও অপমানের কারণ হয়ে দাড়াচ্ছে, সেদিন তারা খুব ভালোভাবেই দেখছে ও শুনছে! তাই আজ এই মহান দিনটিতে তাদেরকে সেই সব জিনিসই শুনানো হচ্ছে ও দেখানো যা তারা ঘৃণা করে ও পরিহার করে চলে। কারণ, এই দিনটিতে সবাই হায়-হতাশ ও আক্ষেপ করতে থাকবে । পরিতাপ ও বিষাদের ছায়া এই দিনটিকে আচ্ছন্ন করে ফেলবে । তাই এই দিনটিকে ‘পরিতাপের দিন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দিনটি সম্পর্কে হুশিয়ার করতে বলা হয়েছে। কারণ, এই দিনে আক্ষেপ করে, হা-হুতাশ করে কোনোই লাভ হবে না। কারণ, আয়াত ৩৯নং এর অনুবাদ এই দিনটির আগমন যেন ওদের অবিশ্বাস ও গাফলতিরই পরিণতি স্বরূপ ঘটবে । এই সন্দেহাতীত দিনটি সম্পর্কে ওদেরকে হুশিয়ার করে দিন। চিরকাল কেউ পৃথিবীতে থাকবে না, বরং সবাইকে একদিন ওই মহান আল্লাহর কাছেই ফিরে যেতে হবে । মিরাসী সম্পত্তি ওয়ারিসদের কাছে যেমন ফিরে যায় সেভাবেই ফিরে যাবে সবাই । সে কথাই নিচের আয়াতে বলা ফিরে আসতে হবে। (আয়াত ৪০) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।