যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

যাকাত আদায়ে যত্মশীল হতে বলেছেন। সাথে নিজের মা ও বংশের লোকদের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন, তাদের প্রতি বিনয়ী আচরণ করতে বলেছেন। এর দ্বারা বুঝা যাচ্ছে যে, ঈসা (আ.) সীমিত জীবনের অধিকারী তার মৃত্যু ও আছে এবং পুনরুজ্জীবনও আছে। তার জন্ম, মৃত্যু এবং পুনরুথানের দিনে তাকে আল্লাহ তায়ালা বিশেষ করুণা, দয়া শান্তি ও নিরাপত্তা দান করেছেন ও করবেন। ঈসা (আ.)-এর মৃত্যু ও পুনরুথানের ব্যাপারে কোরআনের সুস্পষ্ট বক্তব্য আসার পর কোনো রূপ ব্যাখ্যা বিশ্লেষণ ও তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই । ঈসা (আ.) মায়ের কোলে কথা বলার পর ব্যাপারটিকে তার সম্প্রদায়ের লোকেরা কিভাবে গ্রহণ করেছিলো, এই ঘটনার পর মারইয়াম ও তার এই অসাধারণ পুত্রের ভাগ্যে ঘটেছিলো এবং কখন তিনি নবুওত প্রাপ্ত হয়েছিলেন এসব ব্যাপারে কোরআনে আর কিছুই বলা হয়নি । কারণ এখানে প্রধান বিষয়বস্তু ছিলো ঈসা (আ.)-এর জন্মের ঘটনা । কাজেই সেই অভাবনীয় ও অলৌকিক ঘটনার বিবরণ এসে যাওয়ায় পর অন্যান্য খুঁটিনাটি বিষয়ের অবতারণা না করে আসল ও প্রকৃত উদ্দেশ্যে এভাবে বর্ণনা দেয়া হয়েছে। এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা ........ সরল পথ । (আয়াত ৩৪-৩৬) অর্থাৎ ঈসা হচ্ছে মারইয়ামের পুত্র । সে কোনো দেবতাও নয় এবং কুমারী মায়ের পাপাচারের ফলও নয়। তার গোটা জন্মবৃত্তান্ত তুলে ধরা হলো । এই জন বৃত্তান্তই সঠিক । সে ব্যাপারে যারা সন্দেহ করছে তারা ভুলের মাঝে রয়েছে। তিনি আল্লাহর পুত্র নন । কারণ আল্লাহ তায়ালা কাউকে পুত্ৰ হিসেবে গ্রহণ করেননি, আর এমনটি করা তার জন্যে শোভাও পায় না । সন্তান তো তারা গ্রহণ করে যারা নশ্বর । তারা সন্তান গ্রহণ নিজের বংশ পরিচিতি টিকিয়ে রাখার জন্যে অথবা প্রয়োজনের সময় সাহায্য লাভের জন্যে । আল্লাহ তায়ালা তো অবিনশ্বর, তার কোনো লয় নেই । তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ ও শক্তিধর । তার কারো সাহায্যের প্রয়োজন নেই । বরং গোটা সৃষ্টি জগত তার নির্দেশেই অস্তিত্ব লাভ করেছে। তিনি কোনো কিছু করতে চাইলে, কোনো কিছু সৃষ্টি করতে চাইলে কেবল বলেন, ‘হও’ আর তখনই তা হয়ে যায়। এখানে কারো সাহায্যের প্রয়োজন হয় না, কোনো সন্তানের সহায়তারও প্রয়োজন হয় না। এরপর ঈসা (আ.)-এর বক্তব্য আসছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মানব জাতিকে একমাত্র ও লা শরীক আল্লাহর এবাদাতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, অবশ্যই আল্লাহ তায়ালা আমার ......... সরল পথ । (আয়াত ৩৬) এই সুস্পষ্ট ও দ্বর্থহীন বক্তব্যের পর আর কোনো কুসংস্কার ও পৌরানিক কেসসা কাহিনীর অবকাশ থাকে না। e ঘটনার শেষে যে বিবৃতিমূলক মন্তব্য এসেছে তার উদ্দেশ্য হচ্ছে এই সত্যটিকেই প্রমাণিত ও প্রতিষ্ঠিত করা । এই চূড়ান্ত ও সুস্পষ্ট মন্তব্যের পর ঈসা (আ.)-কে কেন্দ্র করে বিভিন্ন দল ও গোষ্ঠীর মাঝে যে সব মতপার্থক্য ও বিরোধের সৃষ্টি হয়েছে এখন সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে । এই জাত্মল্যমান সত্যের উপস্থিতি সত্ত্বেও বিষয়টিকে নিয়ে কোনো রূপ মতপার্থক্য ও বিতর্কের সৃষ্টি হওয়া অবান্তর ও অনাকাংখিতই বটে ৷ সেই অবাঞ্চিত মতবিরোধের প্রতি ইংগিত করেই বলা হচ্ছে, আগমনকালের কঠিন এক দুর্ভোগ! (আয়াত ৩৭) একবার রোমান সম্রাট কনষ্টানটিন পাদ্রীদের এক সম্মেলনের ব্যবস্থা করলেন। এটা ছিলো তাদের তিনটি প্রসিদ্ধ সম্মেলনের অন্যতম । এই সম্মেলনে দুই হাজার একশত সত্তর জন পাদ্রী অংশগ্রহণ করেছিলো। এরা সকলেই ঈসা (আ.)-এর ব্যাপারে প্রচন্ড মতবিরোধে লিপ্ত হয়ে পড়েছিলো। প্রত্যেক দলই তার নিজস্ব মতামত ব্যক্ত করছিলো। কেউ বলছিলো, ঈসা (আ.) হচ্ছেন স্বয়ং আল্লাহ তায়ালা, যিনি পৃথিবীতে অবতরণ করেছেন। এরপর যাকে ইচ্ছা তাকে জীবিত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।