যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তুমি চিন্তা করো না । আল্লাহ তায়ালা তোমাকে ভুলে যাননি, তোমাকে ত্যাগ করে যাননি । চেয়ে দেখো, তোমার পায়ের নিচে পানির ধারা ছুটে চলেছে। নির্ভরযোগ্য মত অনুযায়ী এই পানির ধারা হয়তো তাৎক্ষণিক ভাবে কোনো ঝর্ণা থেকে প্রবাহিত হয়েছিলো, অথবা পাহাড়ী ঢল থেকে নেমে এসেছিলো। এই যে খেজুরের গাছ যেটার গোড়ায় তুমি হেলান দিয়ে বসে আছো সেটাকে ঝাকুনি দাও । তাতে করে ওপর থেকে পাকা ও তরতাজা খেজুর পড়বে এই হচ্ছে তোমার খাবার ও পানীয় । মিষ্টি খাবার প্রসূতিদের জন্যে উপযোগী । এই হিসেবে মিষ্টি ও তরতাজা খেজুর প্রসৃতীদের জন্যে একটা উত্তম খাবার । তাই প্রাণ ভরে এই খাবার খাও এবং তৃপ্তি সহকারে এই পানি পান করো । কোনোরূপ চিন্তা করো না । মনটাকে শান্ত রাখো । যদি কারো সাথে দেখা হয়ে যায় তাহলে কথা না বলে ইংগিতে জানিয়ে দিয়ো যে, তমি একাগ্ৰচিত্তে আল্লাহর এবাদাত বন্দেগীর উদ্দেশ্যে কারো সাথে কথা না বলার প্রতিজ্ঞা করেছো। কারো কোনো প্রশ্বের উত্তর দেয়ার তোমার প্রয়োজন নাই । আমাদের ধারণা, এসব কথা শুনে মারইয়াম হয়তো দীর্ঘক্ষণ বিস্ময়ে হতবাক হয়েছিলেন। খেজুর গাছে ঝাকুনী দিতেও ভুলে গিয়েছিলেন বিস্ময় ঘোর কেটে যাওয়ার পর তার মনে আস্থার সৃষ্টি হয়েছে যে, না, আল্লাহ তায়ালা তাকে ছেড়ে যাননি এবং এই শিশুও কোনো সাধারণ শিশু নয়। বরং অসাধারণ ও অলৌকিক এক শিশু । তার মাধ্যমে অজানা ও অসাধারণ অনেক কিছু ঘটে যাচ্ছে এরপর তিনি শিশুটিকে কোলে করে নিজের গোত্রের লোকদের কাছে চলে আসলেন। তখন কি অবস্থা দীড়িয়েছিলো তা চিন্তা করলেও মন কেঁপে উঠে গোত্রের লোকেরা হতবাক হয়ে দেখতে লাগলো, তাদেরই বংশের মেয়ে অজানা ও অপরিচিতি এক শিশুকে নিয়ে তাদের সামনে দাড়িয়ে আছে। এই মেয়েটিতো সতী, সাধবী, সচ্চরিত্র ও পূত-পবিত্র একজন কুমারী মেয়ে ছিলো। তার কোলে আবার সন্তান আসলো কোথা থেকে? তাই তারা বলে উঠলো । অতপর সে তাকে নিজের .......... ছিলো না! (আয়াত ২৭ ও ২৮) মারইয়ামকে লক্ষ্য করে যখন তারা উপরের কথাগুলো বলছিলো তখন বোধ হয় দাত কটমট করে এবং চিবিয়ে চিবিয়ে বলছিলো। এরপর অত্যন্ত রাগের সুরে তাকে লক্ষ্য করে বলে উঠলো, ‘হারুনের বোন ৷’ অর্থাৎ একজন নবীর বোন হয়ে এবং তারই রেখে যাওয়া এবাদাত খানায় লালিত পালিত হয়ে, সেই এবাদাত খানার সেবায় নিয়োজিত থেকেও তোমার দ্বারা এই জঘন্য ও খৃণ্য কাজ করা কিভাবে সম্ভব হলো? তোমার মা বাপ তো কোনো খারাপ লোক ছিলো না, তাহলে তুমি এমন খারাপ কাজ কিভাবে করতে গেলে? এখন মারিয়াম তার শিশুর উপদেশ পালন করে সে শিশুর দিকেই ইংগিত করলো । এই ইংগিত দেখে সমাজের লোকজনের মাঝে কী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিলো তা ব্যক্ত করা আমাদের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই সাংঘাতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হে । কারণ, একদিকে তো মেয়েটি অজানা ও অপরিচিত একটি শিশুকে কোলে নিয়ে হাযির হয়েছে। অপরদিকে আবার তাচ্ছিল্যভরে ও মশকারা করে সে শিশুকেই প্রশ্ব করে আসল ঘটনা জানতে বলছে । তাই তারা বলতে বাধ্য হয়, ‘যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো?’ কিন্তু তাদের জন্যে আর একটি বিস্ময়কর অলৌকিক কান্ড-কারখানা তখন অপেক্ষা করছে। সেই কোলের শিশুটিই এবার বলে উঠলো, আমার ওপর ছিলো অবস্থায় পুনরুথিত হবো । (আয়াত ৩৩) ঈসা (আ.) এভাবেই আল্লাহর প্রতি তার আনুগত্য ও দাসত্বের কথা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন। এর অর্থ, তিনি আল্লাহর পুত্রও নন এবং স্বয়ং কোনো দেবতাও নন, যেমনটি কোনো কোনো দল ও গোষ্ঠী মনে করে থাকে বরং তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী ৷ তীর শরীকও নন এবং সন্তানও নন । আল্লাহ তায়ালা তার প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন এবং আজীবন নামায ও www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।