যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপর ঘটনার অপর একটি নতুন চিত্র আমাদের সামনে চলে আসছে । এই চিত্রে আমরা একজন ভীত-সন্তস্ত ও দিশাহারা কুমারী যুবতীকে দেখতে পাই ৷ সে তার প্রচন্ড অসহায়ত্বের কথা এভাবে তুলে ধরছে। | অতপর সে গর্ভে সন্তান বিস্তৃত হয়ে যেতাম! (আয়াত ২২-২৩) তৃতীয় বার অবাক হওয়ার পালা । কারণ, পূর্বাপর কোনো আয়াতে বলা হয়নি সে কি ভাবে অন্তসত্বা হলো এবং কতোদিন ধরে সে অন্তসত্বা থাকলো । সে কি অন্যান্য নারীদের মতো সাধারণ নিয়মেই অন্তসত্বা হয়েছিলো? অর্থাৎ ‘আত্মা ফুৎকার’ এর মাধ্যমে তার ডিম্বকোষকে জীবন্ত ও গতিশীল করে তোলা হয়েছে। ফলে সেটি পর্যায়ক্রমে মাংসপিন্ড, তারপর অস্থি, তারপর অস্থির উপর মাংসের আবরণ সৃষ্টি হয়ে একটি পরিপূর্ণ জণে পরিণত হয়ে নির্ধারিত সময় কি অতিবাহিত করেছে? এ হলে হতেও পারে। কারণ গর্ভাশয়ে শুক্রাণু প্রবিষ্ট হওয়ার পরই ডিম্বকোষ জীবস্ত ও সক্রিয় হয়ে ওঠে । এরপর তা পূর্ণতা লাভ করতে চান্দ্র মাসের হিসেবে নয় মাস সময় লাগে। এখানে শুক্র বিন্দু সংস্থাপন এর পরিবর্তে ‘আত্মা’ ফুৎকার করা হয়েছে। এর ফলেই ডীম্বকোষ সক্রিয় হয়ে গর্ভ সঞ্চার ঘটিয়েছে এবং তা স্বাভাবিক নিয়ম অনুসারেই করা হয়েছে। অথবা তা সাধারণ নিয়মের বাইরেই ঘটেছে। অর্থাৎ ডিম্বকোষ অত্যন্ত দ্রুত ও অস্বাভাবিক ভাবে তার নির্ধারিত পর্যায়গুলো অতিক্রম করে ভ্রণে রূপাস্তরিত হয়েছে। যা হোক, কোরআনের বক্তব্যে এ দুটোর কোনো একটিরও উল্লেখ নেই । কাজেই গ্রহণযোগ্য ও যুক্তিসংগত কোনো প্রমাণ ব্যতীত এ ংগ নিয়ে দীর্ঘ আলোচনা না করাই আমি সীমচীন করি । তাই মারইয়ামের পরবর্তী অবস্থা কী দাড়িয়েছিলো আমরা আবার সে প্রসংগে ফিরে যাচ্ছি। পূর্বের আলোচনায় আমরা মারইয়ামের মাঝে সতিত্ব, সচ্চরিত্রতা ও পবিত্রতার গুণ দেখেছি । এখন দেখছি সে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সমাজের মুখোমুখি হতে যাচ্ছে। একদিকে শারীরিক বেদনা, অপরদিকে মানসিক যাতনা । এর চেয়েও মারাত্মক ও কষ্টদায়ক হচ্ছে প্রসব বেদনা । এই প্রসব বেদনাই তকে এক নির্জন স্থানে নিয়ে এসেছে এবং সেখানে একটি খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে বসতে বাধ্য করেছে। এখানে সে সম্পূর্ণ একা ও নিসংগ । প্রসব কোনো অভিজ্ঞতা তার নেই । কারণ, সে তো একজন কুমারী ও সতী যুবতী । এই ব্ব্রিতকর পরিস্থিতিতে সেকী করবে এবং কার সাহায্য নেবে কিছুই যেন স্থির করতে পারছিলো না৷ একান্ত অসহায় ও নিরুপায় হয়ে বলতে বাধ্য হয়, হায়! আমি যদি এর আগেই মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ রূপে মুছে যেতাম'- এ কথা যখন সে বলছে তখন তার মনের অবস্থা কি ছিলো, তিনি কতোটুকু মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তা আমরা কিছুটা হলেও আঁচ করতে পারি। তার শারীরিক ও মানসিক যন্ত্রণা সর্বশেষ পর্যায়ে পৌছে গিয়েছিলো বলেই সে ‘ঝতুস্রাবে ব্যবহৃত কাপড়ের টুকরো’ (নাসিয়্যা) হতে চেয়েছিলো কারণ এ জাতীয় কাপড়ের টুকরো ব্যবহার করার পর তা ছুড়ে ফেলা হয় এবং ভুলে যাওয়া হয়। এই প্রচন্ড প্রসব যন্ত্রণা ও মানসিক যাতনার কঠিন মুহূর্তে এক বিস্ময়কর ঘটনা ঘটে যায় । গায়েবী কন্ঠ ডাক দিয়ে বলছে। তখন একজন (ফেরেশতা কিংবা শিশু ঈসা) তাকে তার ........ সাথেই কথাবার্তা বলবো না। (আয়াত ২৪-২৬) আল্লাহ তায়ালার কী কুদরত! সন্তান.ভূমিষ্ট হওয়ার পরক্ষণেই নিচে থেকে তাকে ডাকছে, সান্তনা দিচ্ছে, আল্লাহর ওপর ভরসা করতে বলছে । সাথে সাথে তার খাবারের কথাও বলে দিচ্ছে, পানির কথাও বলে দিচ্ছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।