লোকটির প্রস্তাব শুনে এবং নিজের ইযযত আবরু হুমকির সম্মুখীন দেখে যুবতীর মাঝে সাহস জন্ম নেয়। ফলে সে স্পষ্ট ভাষায় তাকে জিজ্ঞেস করে। সে বললো ব্যাভিচারিণী ছিলাম! (আয়াত ২০) এভাবেই অত্যন্ত সুস্পষ্ট ও খোলামেলা ভাষায় সে লোকটির দিকে প্রশ্ব ছুড়ে দেয়। পরিস্থিতিই তাকে এমনটি করতে বাধ্য করেছে। এখন লজ্জা-শরমের স্থান নেই । এখানে ইযযত আবরু রক্ষার প্রশু । কাজেই তাকে জানতে হবে, লোকটি কিভাবে তাকে সন্তান দান করবে। সে নিজেকে আল্লাহর প্রতিনিধি বলে দাবী করেছে বলেই ক্ষান্ত দিতে হবে, শান্ত থাকতে হবে, তা হতে পারে না। কারণ, তাকে তো ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি । এমন কি সে তো কোনো পতিতা ও নয় যে, সন্তান জন্ম নেয়ার মতো কাজ করতে সম্মত হবে। তার এই প্রশ্ব দেখে মনে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত সে কল্পনাই করতে পারেনি যে, নর-নারীর মিলনের সাধারণ নিয়মের বাইরেও সন্তান জন্ম দেয়ার অন্য কোনো উপায় থাকতে পারে। মানব স্বভাবের ধর্ম এটাই অর্থাৎ সে সাধারণ নিয়ম নীতি দ্বারা অভ্যস্ত । সে বললো (হা,) এ রূপই ......... এক স্থিরীকৃত ব্যাপার, যা অবশ্যই পুরো হতে হবে। (আয়াত ২১) এই অসাধারণ ঘটনা সেটা ঘটতে পারে বলে কল্পনা করাও মারইয়ামের পক্ষে অসম্ভব, তা আল্লাহর বেলায় খুবই সহজ ও সাধারণ ৷ যে মহা শক্তিধর আল্লাহ ‘হও’ নির্দেশ দেয়ার সাথে সাথেই সব কিছু হয়ে যায়, তার বেলায় এ কাজটি সহজ হবে না কেন? তার ইচ্ছা তো কোনো নিয়ম-নীতির অধীন নয়। সাধারণ নিয়ম নীতি অনুযায়ী হোক বা না হোক তাতে কিছু আসে যায় না । তিনি যখন যা চাইবেন তাই হবে। এ কথাই জিবরাঈল (আ.) মারইয়ামকে জানিয়ে দিচ্ছেন। সাথে সাথে তাকে আশস্ত করছেন এই বলে যে, এই বিস্ময়কর ঘটনাটিকে আল্লাহ তায়ালা গোটা মানবজাতির জন্যে একটা নিদর্শন হিসেবে এবং বনি ইসরাঈল সম্পৃদায়ের লোকদের জন্যে রহমত হিসেবে রেখে দিতে যান। এর মাধ্যমে তারা যেন আল্লাহর অপার কুদরতের পরিচয় লাভ করতে পারে এবং তার এবাদাত বন্দেগী ও সন্তুষ্টি লাভের জন্যে আত্মনিয়োগ করতে পারে। জিবরাঈল এবং মারিয়াম (আ.)-এর মধ্যকার কথাবার্তা এখানেই শেষ । এই কথাবার্তার পরে কি ঘটেছিলো, সে সম্পর্কে কিছুই বলা হয়নি৷ ঘটনার ধারাবাহিক বর্ণনায় একটা কৌশলগত ছেদ এখানে লক্ষ্য করা যায়। এটাই হচ্ছে কোরআনের এক প্রকার বর্ণনাভংগি, তবে উভয়ের মধ্যকার কথাবার্তায় জানা যায় যে, কুমারী হওয়া সত্তেও এবং কোনো পুরুষের সংস্পর্শে না এসেও মারইয়ামের একটি সম্তান হবে। এই সন্তান গোটা মানব জাতির জন্যে খোদায়ী কুদরত ও রহমতের জীবন্ত নিদর্শন হিসেবে পৃথিবীর বুকে আগমন করবে। এ রকম একটি ঘটনা যে ঘটবে ‘তা আল্লাহর পক্ষ থেকে পূর্ব থেকেই চূড়ান্ত ও নির্ধারিত হয়েছিলো কিন্তু কি ভাবে তা ঘটবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি 0১) (১) সূরায়ে ‘আত্ তাহরীম’ এর ১২ নং আয়াতেও 'রুহ' শব্দটি এসেছে এবং আলোচ্য সূরাতেও একই ভাবে 'রুহ' শব্দটি উল্লেখ করা হয়েছে। এ দুটো আয়াতে ‘রুহ’ বলতে কি একই অর্থ বুঝানো হয়েছে, না ভিন্ন কোনো অর্থ বুঝানো হয়েছে? আমাদের কাছে শব্দটি দু'জায়গায় দুটো অর্থ প্রকাশ করছে। আলোচ্য সূরায় ‘রুহ' বলতে জিবরাঈল (আ.) কে এবং সূরায়ে তাহরিমে 'রুহ' বলতে আত্মা বা প্রাণ বুঝানো হয়েছে। এই আত্মা আদম (আ.)-এর মাঝে স্থাপন বা ফুৎকার করা হয়েছিলো এবং মাইরয়াম (আ.)-এর মাঝে স্থাপন বা ফুৎকার করা হয়েছিল এবং মরিয়ম (আ.)-এর মাঝেও । আত্মা স্থাপনের পর আদম (আ.) জীবস্ত হন, আর মারইয়াম (আ.)-এর দেহে এই আত্মা ফুৎকারের পর তাঁর ডিম্বকোষ জীবস্ত হয়ে তা সন্তান উৎপাদনের উপযুক্ত হয়ে উঠে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে 'রুহ' ফুৎকারের মানুষের মাঝে জীবনের সৃষ্টি হয় এবং এই জীবন সৃষ্টির জন্য প্রয়োজনীয় গুণাবলীও সৃষ্টি হয়। সূরায়ে মারইয়ামে বর্ণিত ‘রুহ’ জিবরাঈল (আ.) ‘রুহ’ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আত্মার গুণাবলী নিয়ে এসেছিলেন মারইয়ামের জন্য ৷ প্রকৃত রূহ বলতে কী বুঝায় তা অবশ্য আমাদের জানা নেই । কিন্তু উভয় স্থানে ‘রুহ’ বলতে যে কারও প্রতি ইংগিত করা হয়েছে সেটা অবশ্যই জানা আছে সম্পাদক - www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।