ও কাল্পনিক কাহিনীর জন্য দিয়েছে। অথচ এসব কাহিনী দ্বারা ঈসা (আ.)-এর সৃষ্টির প্রধান উদ্দেশ্যকেই ব্যাহত করা হয়েছে। আর সে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অপার কুদরতকে প্রমাণ করা, যে কুদরত কোনো বাধা ধরা নিয়মের অধীন নয়। এটা তাওহীদেরই একটা অংগ । অথচ সে সব আজগুবী ও কাল্পনিক ঘটনাবলীর দ্বারা এই তাওহীদের মূলেই কুঠারাঘাত করা হয়েছে। পবিত্র কোরআনে এই বিস্ময়কর ঘটনা উল্লেখ করে এর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়েছে । সাথে সাথে এই ঘটনাকে কেন্ত করে যে সব উদ্ভট ও অতিপ্রাকৃতিক কেসসা-কাহিনীর জন্ দেয়া হয়েছে সেগুলোকেও বাতিল ও ভ্রান্ত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনার নিরেট বর্ণনাকে অতিক্রম করে এমন কিছু দৃশ্যের অবতারণা করা হয়েছে যা মানবীয় আবেগ অনুভূতি দ্বারা পরিপূর্ণ, যা পাঠকের হৃদয়কে এমনভাবে নাড়া দেয় যেন সে স্বচক্ষে দৃশ্যগুলো অবলোকন করছে । এই কেতাবে মারইয়ামের কথাও (আয়াত ১৬-২১) ঘটনার প্রথম দৃশ্যে আমরা এমন একজন যুবতীর সাক্ষাত পাই যে কুমারী ও ধর্মযাজিকা। সে যখন মাতৃগর্ভে ছিলো তখনই তার মা এবাদাত খানার সেবার জন্যে তাকে উৎসর্গ করেন। তার সম্পর্ক ছিলো বনী ইসরাঈল সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা হারুন (আ.)-এর বংশের সাথে। কাজেই সে ছিলো সতীত্ব ও চারিত্রিক নির্মলতার মূর্তপ্রতীক । তার মাঝে এই সৎ গুণ ছাড়া অন্য কোনো অসৎ গুণের অস্তিত্বই ছিলো না। এই সৎ ও পূত পবিত্ৰ যুবতী একদিন নিতান্ত ব্যক্তিগত কোনো প্রয়োজনের তাগিদে পরিবারের অন্যান্য লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে এক নির্জন স্থানে চলে যায় ৷ প্রয়োজনটা কি | ছিলো, তার কোনো বিবরণ কোরআনে দেয়া হয়নি। খুব সম্ভবত মেয়েলী কোনো প্রয়োজন হতে পারে। যা হোক এই নির্জন স্থানে পৌছে সে নিশ্চিত মনে ভাবতে লাগলো যে, সে এখন সম্পূর্ণ রূপে একা । কিন্তু হঠাৎ করে এই নির্জন স্থানে তার সামনে একজন বলিষ্ঠ ও পরিপূর্ণ পুরুষের আবির্ভাব ঘটে । ফলে সে একজন কুমারী যুবতীর মতোই ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে যায়। সে আল্লাহর আশ্রয় কামনা করে, সাহায্য কামনা করে এবং লোকটির মাঝে আল্লাহর ভয় সৃষ্টি করার জন্যে চেষ্টা করে এই নির্জন স্থানে তাকে আল্লাহ তায়ালা দেখছেন সে কথাও তাকে স্মরণ করিয়ে দেয়। কাছে পানাহ চাই । ‘আয়াত ১৮) আল্লাহভীরু লোকদের মন আল্লাহর কথা শুনলেই কেঁপে উঠে এবং কামভাব ও শয়তানী প্ররোচনা থেকে দূরে সরে দাড়ায় । এই পৃণ্যাত্মা, স্চরিত্রা ও কুমারী যুবতীর কথা চিন্তা করলেই মনের মাঝে একটা কম্পনের সৃষ্টি হয়। কারণ তিনি কোনো সাধারণ যুবতী ছিলেন না। বরং তিনি এমন এক অসাধাণ যুবতী ছিলেন যাকে তার মা জ্রণ অবস্থায়ই আল্লাহর নামে উৎসর্গ করেছিলেন এবং জন্মের পর তার লালন-পালন হয়েছে একজন নবীর হাতে, এক পবিত্র পরিবেশে ৷ যুবতীর কথার উত্তরে লোকটি বলে, সে বললো আমি দিয়ে যেতে পারি । (আয়াত ১৯) এই উত্তর শুনে যুবতীর মাঝে কি পরিমাণ ভয়-ভীতি ও লজ্জার সৃষ্টি হতে পারে তা চিন্তা করলে আর একবার হৃদয় প্রকম্পিত হয়। কারণ এই নীরব ও নির্জন স্থানে একজন সুপুরুষ একজন যুবতীকে বলছে, ‘আমি তোমাকে সন্তান দান করতে চাই ।' আল্লাহর প্রেরিত প্রতিনিধি বলে সে যে দাবী করছে সেটা হয়তো প্রতারণার উদ্দেশ্যে করছে। এর মাধ্যমে সে একজন সরলা ও অবলা যুবতীকে প্রতারণার ফাদে আটকাতে চায় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।