কবুল হওয়া ইত্যাদি বিষয় থেকেও উপদেশ ও শিক্ষা গ্রহণ করার মতো অনেক কিছুই রয়েছে। ঘটনার বিস্তারিত বর্ণনা দ্বারা এই উপদেশ ও মূল বক্তব্যের মাঝে নতুন কিছু জুড়ে দেখার প্রয়োজন নেই । উপরের সংক্ষিপ্ত বৰ্ণনাই যথেষ্ট । ঈ্দসা (আ.-)-এক এখন অন্য একটি ঘটনার বর্ণনা আসছে যা ইয়াহইয়া (আ.)-এর ঘটনার চেয়েও অনেক বেশী চমকপ্রদ ও বিস্ময়কর । ঘটনাটি হচ্ছে ঈসা (আ.)-এর জন্ু বৃত্তান্ত সম্পর্কিত । এখানে ঘটনা দুটোর বর্ণনায় একটা ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। প্রথমে বলা হয়েছে একজন বন্ধ্যা নারী ও একজন অশীতিপর বৃদ্ধের সন্তান লাভের ঘটনা । এটা একটা অসাধারণ ও বিস্ময়কর ঘটনা । এরপর বর্ণনা করা হয়েছে এমন আর একটি ঘটনা যা পূর্বের ঘটনার চেয়েও অধিক বিশ্ময়কর এবং তা হচ্ছে কোনো পুরুষের সংস্পর্ষে না এসেই একজন কুমারী নারীর সন্তান প্রসব্ করা । এটা নিসন্দেহে একটা নযির বিহীন ঘটনা । গোটা মানব ইতিহাসে এ জাতীয় কোনো ঘটনার অস্তিত্বের কথা আমাদের জানা নেই ! দ্বিতীয় কথা হচ্ছে, আমরা নিজেরাও মানব সৃষ্টির মূল ঘটনার সাথে অপরিচিত । আমরা একটা ধরা বাধা নিয়মের অভ্যস্ত হয়ে পড়েছি। খোদ মানব সৃষ্টির ঘটনাটা তো গোটা ইতিহাসে এক বিস্ময়কর ও অভাবনীয় ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই ঘটনার সাথে আমরা কতোটুকু পরিচিত? আদি মানবের সৃষ্টি হয়েছিলো পিতা ও মাতাবিহীন অবস্থায় । এই ঘটনার পর শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে। কিন্তু অনুরূপ দ্বিতীয় কোনো ঘটনা পৃথিবীর বুকে আর ঘটেনি । তাই আল্লাহ তায়ালা দ্বিতীয় একটি ঘটনা ঘটিয়ে দেখালেন এই পিতাবিহীন একটি মানব সৃষ্টির মাধ্যমে ৷ স্বাভাবিক নিয়মের সম্পূর্ণ বিপরীত নিয়মে ঈসা (আ.)-এর জন্মের মাধ্যমে আল্লাহ তায়ালা এই বিস্ময়কর ঘটনা ঘটান, যেন গোটা মানব জাতি তীর কুদরতের বিষয়টি অনুধাবন করতে পারে এবং আদি মানবের সৃষ্টির বিষয়টি যদি বোধগম্য না হয় তাহলে এই দ্বিতীয় বিস্ময়কর বিষয়টির প্রতিই যেন তারা দৃষ্টিপাত করে। বংশবৃদ্ধি ও সন্তান উৎপাদনের স্বাভাবিক নিয়ম যা আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন এবং যা যুগ যুগ ধরে চলে আসছে তা হলো, নর ও নারীর মিলন । এই প্রাকৃতিক নিয়ম প্রতিটি জীব-জস্তু ও প্রজাতির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য । এমন কি যে সব জীব ও প্রাণীর মাঝে স্ত্রী ও পুরুষ জাতি হিসেবে ভিন্ন কোনো জাতের অস্তিত্ব নেই, সে সবের মাঝেও আল্লাহ তায়ালা স্ত্রী-কোষ ও পুরুষ কোষ নামে দুটো ভিন্ন ভিন্ন কোষ সৃষ্টি করে রেখেছেন। যুগ যুগ ধরে এই একই নিয়ম ও পদ্ধতি চলে আসার কারণে মানুষ মনে করে নিয়েছে যে, এটাই বুঝি একমাত্র নিয়ম । এর বাইরে আর কোনো নিয়ম নেই । অথচ তাদের সম্মুখে আদি মানবের সৃষ্টির ইতিহাস রয়েছে। সেই সৃষ্টিও ছিলো সাধারণ নিয়ম বহির্ভূত । কিন্তু, মানুষ সেই ইতিহাস ভুলে গেছে, তাই, আল্লাহ তায়ালা ঈসা (আ.)-এর সৃষ্টির মাধ্যমে তাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিলেন যে, তীর কুদরত কোনো নিয়ম নীতির অধীন নয়, কোনো নির্দিষ্ট প্রাকৃতিক বিধানের বেড়াজালেও আবদ্ধ নয়। বরং এই কুদরত, এই ইচ্ছা হচ্ছে স্বাধীন ও মুক্ত । তবে ঈসা (আ.)-এর জন্মের অনুরূপ ঘটনা আর কখনও ঘটবে না। বরং জন্ম ও বংশ বৃদ্ধির সাধারণ নিয়মই বলবৎ থাকবে । কারণ, এই নিয়ম তীরই পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। কাজেই সেটাই বলবৎ থাকবে । ঈসা (আ.)-এর ব্যতিক্রমধর্মী ঘটনাটি ঘটানো হয়েছে তীর স্বাধীন ও মুক্ত ইচ্ছার বহিঃপ্রকাশের উদ্দেশ্যে । এটা আল্লাহর কুদরতের একটা জ্বলন্ত নমুনা হিসেবে থেকে যাবে ‘যেন আমি তাকে মানবজাতির জন্যে একটা নিদর্শন বানাতে পারি ৷' এই বিস্ময়কর ঘটনার উদ্দেশ্য ও তাৎপর্য অনুধাবন করা এক শ্রেণীর মানুষের পক্ষে সম্ভবপর হয়নি ৷ তাই তারা ঈসা (আ.)-এর প্রতি দেবত্ব আরোপ করে তার সম্পর্কে নানা ধরনের আজগুবী www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।