যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ইয়াহইয়া (আ.) সম্পর্কিত প্রথম বক্তব্যেই তাকে এক মহান দায়িত্বের জন্যে নির্বাচিত করা হয় এবং বলা হয়, ইয়াহিয়ার জন্ম হলো, এক পর্যায়ে ......... বুদ্ধি দান করেছিলাম । (আয়াত ১২) আলোচ্য আয়াতে গ্রন্থ বা কেতাব বলতে ‘তাওরাতকে বুঝানো হয়েছে যা মূসা (আ.)-কে দান করা হয়েছিলো । এই কেতাবেরই অনুসরণ করতো বনী ইসরাঈলের সকল গোষ্ঠী এবং এই কেতাবেরই তালিম ও প্রচার প্রসারের কাজে নিয়োজিত ছিলেন বনী ইসরাঈল বংশের সকল নবী রসূলরা । এখন ইয়াহইয়া (আ.) উত্তরাধিকার সূত্রে এই গ্ৰন্থই তার পিতা যাকারিয়া (আ.)-এর কাছ থেকে লাভ করতে যাচ্ছেন। তাই তাকে ডেকে বলা হচ্ছে, তিনি যেন এই গুরু দায়িত্ব দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সাথে পালন করেন এবং এ ব্যাপারে যেন কোনো রূপ দূর্বলতা, অবহেলা বা দায়িতৃহীনতার পরিচয় না দেন। সাথে সাথে উত্তরাধিকারের এই কঠিন দায়িত্ব থেকে যেন কখনও পিছপা না হন। সম্বোধনের পালা শেষ হওয়ার এখন ইয়াহইয়া (আ.)-কে স্বীয় গুরু দায়িত্‌ পালন করার মতো উপযোগী কি কি গুণাবলী দান করা হয়েছে সে প্রসংগে বলা হচ্ছে, ইয়াহিয়ার জন্ম হলো, এক পর্যায়ে ......... পরহেযগার ব্যক্তি । (আয়াত ১২-১৩) অর্থাৎ তাকে শৈশবেই জ্ঞান ও বুদ্ধি দান করা হয়েছে। এটা নিসন্দেহে একটা বিরল ঘটনা ঠিক ইয়াহইয়া (আ.)-এর নামের মতোই ৷ কারণ, সাধারণ নিয়ম অনুসারে মানুষের মাঝে জ্ঞান-বুদ্ধির উন্মেষ ঘটে তখনই যখন তার বয়স বৃদ্ধি পায় এবং তার মাঝে পরিপক্কতা আসে। কিন্তু ইয়াহইয়া (আ.)-এর বেলায় এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে তাই শৈশবেই তাকে জ্ঞান বৃদ্ধি দান করা হয়েছে। তাকে আর একটি গুণ দান করা হয়েছে। সেটা হচ্ছে দয়া মায়ার গুণ। এই গুণ তাকে জন্মগতভাবেই দান করা হয়েছিলো। এটার জন্যে তাকে পৃথক কোনো চেষ্টা সাধনা করতে হয়নি । এই দয়া মায়ার গুণ নবীদের জন্যে খুবই জরুরী । কারণ তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যের পথে ডাকা, কল্যাণের পথে ডাকা এবং নরম ও কোমল ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় মনকে আকৃষ্ট করা, তাদের অন্তরকে জয় করা । তাকে আরো একটি গুণ দান করা হয়েছে। সেটা হচ্ছে মনের পবিত্রতা, চরিত্রের নির্মলতা । উদ্দেশ্য হলো এগুলোর সাহায্যে যেন তিনি অন্যদের হৃদয়ের ও চরিত্রের কলুষ ও আবিলতা দূর করতে পারেন। আল্লাহ ভীতি বা তাকওয়া পরহেযগারীর গুণও তাকে দান করা হয়েছে। এই তাকওয়া পরহেযগারীর ফলে তিনি সর্বক্ষণ আল্লাহর অস্তিত্‌ৃকে অনুভব করতে পারবেন সর্বক্ষণ নিজেকে আল্লাহর দৃস্টির সামনে দেখতে পাবেন। কাজেই প্রকাশ্যে ও নির্জনে সর্ব অবস্থায় তিনি আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহ তায়ালা ইয়াহইয়া (আ.)-কে শৈশবে এই পাথেয় দান করেই তাকে নিজ পিতার যোগ্য উত্তরসূরী রূপে গড়ে তুলেছেন। কারণ, তার বৃদ্ধ পিতা নিজ প্রভু ও মালিকের কাছে অত্যন্ত কাতর স্বরে এই দোয়াই জানিয়েছিলেন। দয়ালু প্রভু সেই দোয়া কবুল করেছেন এবং তাকে একজন সৎ পুত্র সন্তান দান করেছেন। ইয়াহইয়া (আ.)-এর প্রসংগটি এখানেই শেষ হচ্ছে। তার জীবন সম্পর্কে, আদর্শ সম্পর্কে এবং কর্ম পদ্ধতি সম্পর্কে একটা মোটা রেখা এখানে টানা হয়েছে। ফলে একজন নবীর গুণাবলী, দায় দায়িত্ব ও চরিত্র মাধুর্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমরা লাভ করতে পারি। সাথে সাথে একথাও আমাদের জানতে হবে যে, যাকারিয়া (আ.)-এর দোয়া এবং আল্লাহর পক্ষ থেকে সেই দোয়া বযিলাল ১৩তম ৪ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।