সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহর কাছে কঠিন নয়। ছোট-বড়, এবং তুচ্ছ-অতুচ্ছ সব কিছুরই সৃষ্টির পদ্ধতি আল্লাহর কাছে কেবল একটাই । আর তা হলো, তিনি নির্দেশ দেন ‘হও, এবং সাথে সাথেই তা হয়ে যায় ৷’ বন্ধ্যা নারীর গর্ভে এবং অশীতিপর বৃদ্ধের ওরসে সন্তান জন্য না নেয়ার সাধারণ নিয়ম আল্লাহ তায়ালা নিজেই সৃষ্টি করেছেন। কাজেই এই নিয়মের পরিবর্তন করার ক্ষমতাও তার রয়েছে। ফলে একজন বন্ধ্যা নারীর বন্ধ্যাত্ব দূর করে এবং বৃদ্ধ পুরুষের মাঝে যৌবন ফিরিয়ে দিয়ে তিনি উভয়কে সন্তান উৎপাদনোক্ষম করে তুলত্বে পারেন। এটা কোনো উপাদান ছাড়াই মানুষ সৃষ্টি করার চেয়ে অনেক বেশী সহজ । যদিও আল্লাহর কুদরতের সামনে সব কিছুই সহজ নতুন করে কিছু সৃষ্টি করা বা পুনরায় কিছু সৃষ্টি করা সবই আল্লাহর কাছে সমান। তা সত্তেও আশ্বস্ত হওয়ার আগ্রহে যাকারিয়া (আ.) সে শুভ সংবাদ বাস্তবায়নের একটা নিদৰ্শন বা আলামত দেখতে চান । আল্লাহ তায়ালা যাকারিয়া (আ.)-এর মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্যশীল একটি নিদর্শন দান করেন। উদ্দেশ্য হচ্ছে, যেন তিনি বার্ধক্যে পুত্র এই যে, তিনি একাকী ও নির্জনে একাধারে তিন রাত আল্গাহর এবাদাত বন্দেগী ও যেকের আযকারে কাটাবেন এবং এই সময়ে তিনি সম্পুর্ণ সুস্থ থাকা সত্তেও মানুষের সাথে কথা বলতে পারবে না । বরং ইশারা ইংগিতে তাদের সাথে কথা বলবেন। নিচের আয়াতে সে বিষয়টি সম্পর্কেই বলা হয়েছে, সে বললো, ‘হে আমার .......পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। '(আয়াত ১০-১১) তিনি উপস্থিত জনতাকে ইংগিতে দিন রাত আল্লাহর যেকেরে মশগুল থাকতে বললেন, যেন তারাও সেই একই আধ্যাত্মিক পরিবেশে বিচরণ করতে পারে যে পরিবেশে তিনি তিন দিন যাবত বিচরণ করছেন এবং তারাও যেন তার সাথে এই বিরল ও অভাবনীয় নেয়ামত লাভের কৃতজ্ঞতা প্রকাশে একত্ব হয়ে যেতে পারে। নবুওতেক্স উত্তরাধীকারী হিসেবে হয়র্সত ইয়াহইয়া (আ.-) ধ্যান ও তসবীহমগন যাকারিয়া (আ.)-এর প্রসংগ আপাতত স্থগিত রেখে আল্লাহ তায়ালা এখন নতুন এক প্রসংগের অবতারণা করছেন। এই প্রসংগটি হচ্ছে ইয়াহইয়া (আ.)-কে কেন্ত করে। এখানে আল্লাহ তায়ালা প্রকাশ্যে তার নাম ধরে ডাক দিয়ে বলছেন, ইয়াহিয়ার জন্ম হলো, এক পর্যায়ে সে যখন বড়ো বুদ্ধি দান করেছিলাম । (আয়াত ১২) যাকারিয়া (আ.)-এর প্রসংগ এবং ইয়াহইয়া (আ.)-এর প্রসংগের মাঝে সময়ের যে বিরাট ব্যবধান ছিলো তারই মাঝে ইয়াহইয়া (আ.) জন্ম লাভ করেন, লালিত-পালিত হন এবং শৈশবে পদার্পন করেন। এই ব্যবধান ঘুচিয়ে পবিত্র কোরআন তার নিজস্ব রচনা শৈলীর মাধ্যমে নতুন প্রসংগের অবতারনা করেছে। এর উদ্দেশ্য হচ্ছে, অধিকতর গুরুত্বপূর্ণ, অধিকতর তাৎপর্যপূর্ণ বিষয়টিকে জনসমক্ষে নিয়ে আসা । আলোচ্য আয়াতে ইয়াহইয়া (আ.) সম্পর্কে একটি কথাও না বলে সরাসরি তার নাম ধরে ডাকার মাধ্যমে তার উচ্চ মর্যাদার প্রতি ইংগিত করা হয়েছে যে, আল্লাহ তায়ালা যাকারিয়া (আ.)-এর দোয়া কবুল করেছেন এবং তাকে এমন একজন উপযুক্ত উত্তরসূরী দান করেছেন যিনি তার মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত হবেন, তার আদর্শের ধারক ও বাহক হবেন । এ কারণেই www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।