এবং নিজের পিতা ও পিতামহদের নবুওতী দায়িতৃভার গ্রহণ করাও সম্ভব হবে। এই সুসন্তান কামনা করেই তিনি আরযি পেশ করছেন এই ভাষায়, আমার (মৃত্যুর পর) আমি তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি ব[ুনাও ৷ (আয়াত ৫-৬) এই চরম বার্ধক্যে তিনি যে সুসন্তানের জন্যে মিনতি জানাচ্ছেন তার একটি গুণের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, ‘হে রব, তাকে তুমি রাযী খুশী থাকার (গুণ দিয়ে) সৃষ্টি করবে’, অর্থাৎ সে যেন অহংকারী না হয়, বদমেযাজী না হয়, দান্ভিক না হয় এবং লোভী না হয়। কারণ যার মাঝে রাযি, খুশী ও সন্তুষ্ট থাকার গুণ পাওয়া যাবে, তার মাঝে কখনও এই দোষগুলো থাকতে পারে না। যাকারিয়া (আ.)-এর এই দোয়া ও মোনাজাত চলছিলো গোপনে ও নীরবে । এই দোয়ার ভাষা ও বক্তব্য ছিলো কোমল ও মিনতি ভরা । দোয়া এভাবেই করতে হয় এবং এ ভাবেই তা হওয়া উচিত । এরপর আসছে দোয়া কবুলের দৃশ্য । এই দৃশ্যে আমরা মহান আল্লাহকে অত্যন্ত দয়ালু, করুণাময় ও সহানুভূতিশীল পাচ্ছি । তিনি প্রকাশ্যে তার বান্দার নাম নিয়ে ডাকছেন, ‘হে যাকারিয়া’ বলে । এরপর বিলম্ব না করে বলছেন, ‘তোমাকে আমি এক জন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি’, এই সুসংবাদ শুনানোর সাথে সাথে পুত্রটির নামও ঘোষণা দিয়ে জানানো হচ্ছে। আর সে নাম হচ্ছে ‘ইয়াহইয়া’, এক অভিনব ও অভূতপূর্ব নাম। ইতিপূর্বে কাউকেই এই নামে ডাকা হয়নি। আল্লাহর করুণা অঝোর ধারায় বয়ে যাচ্ছে এক বান্দার ওপর, যিনি নিজ প্রভুর সামনে কাতর স্বরে দোয়া করে চলেছেন, নীরবে ডেকে চলেছেন, নিজের মনের আশা-আকাংখার কথা তাকে জানাচ্ছেন । এই দোয়া ও কাকুতি মিনতির পেছনে এক মাত্র কারণ হচ্ছে যে, তিনি নিজ আদর্শ, নিজ আকীদা বিশ্বাস, নিজ ধন সম্পদ এবং দায় দায়িত্ব অর্পণ করার মতো উপযুক্ত কোনো পাত্র খুঁজে পাচ্ছেন না। এরূপ একজন সুপাত্রের জন্যেই তিনি তার প্রভুর কাছে আরযি পেশ করেন। দয়াময় প্রভু তার ডাকে সাড়া দেন এবং তার মনের ইচ্ছা পূর্ণ করেন। দোয়া কবুল হওয়ার সুসংবাদ লাভের পরপরই যাকারিয়া (আ.) এক কঠিন সত্যের মুখোমুখি হন । আর তা হলো, তিনি বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছেন, শারীরিক দুর্বলতা তাকে আছর করে ফেলেছে । তাছাড়া তার স্ত্রী ও একজন বন্ধ্যা নারী । সন্তান প্রসব করার মতো স্বাভাবিক ক্ষমতা তার নেই । এমতাবস্থায় তার ঘরে কিভাবে সন্তান আসবে । এটা একটা বিস্ময়ের ব্যাপারই বটে । তাই সে ব্যাপারে তিনি আশ্বস্ত হতে চান, কিভাবে এবং কোন উপায়ে আল্লাহ তায়ালা তাকে সন্তান দান করবেন তা তিনি জানতে চান, বুঝতে চান । তাই তিনি বলে উঠলেন, ‘সে বললো, হে আমার ........ সীমানায় এসে উপনীত হয়েছি ৷’ (আয়াত ৮) তিনি একদিকে এই কঠিন বাস্তবতায় মুখোমুখি, অপর দিকে আল্লাহর ওয়াদা তার সামনে। তিনি এই ওয়াদার প্রতি পূর্ণ আস্থাশীল । কিন্তু তিনি জানতে চান ও আশ্বস্ত হতে চান, এই কঠিন বাস্তবতার অস্তিত্ব সত্তেও ওয়াদার বাস্তবায়ন কিভাবে হবে, এটা সাধারণ মানবীয় স্বভাবেরই বহিঃপ্রকাশ । যাকারিয়া (আ.) একজন আল্লাহতভীরু ও সৎ নবী ছিলেন। কিন্তু তিনি তো ছিলেন একজন মানুষ ৷ কাজেই বাস্তবতাকে অগ্রাহ্য করার মতো ক্ষমতা তীর ছিলো না। এটাই স্বাভাবিক । তাই তিনি আগ্রহ ভরে দেখতে চান ও জানতে চান যে, এই কঠিন বাস্তবকে আল্লাহ তায়ালা কিভাবে পরিবর্তন করবেন। আল্লাহ তায়ালা এখানে তার প্রশ্নের উত্তর দিয়ে জানিয়ে দিচ্ছেন যে, এরূপ করাটা তার কাছে ব্যাপারই নয়। বরং খুবই সহজ ও সাধারণ ব্যাপার ৷ দৃষ্টান্ত স্বরূপ তিনি বলছেন, আল্লাহ তুমি কিছুই ছিলে না! (আয়াত ৯) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।