যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তিনি লোক চক্ষুর অন্তরালে, নির্জন ও নিভৃতে একাকী বসে বসে নিজের প্রভু ও মালিকের সামনে নিজের মনের আশা-আকাংখা ও দুঃখ বেদনা তুলে ধরছেন। নিজের প্রভু ও মালিককে সরাসরি ডাকছেন ‘প্রভুগো' নিজের এখানে অন্য কাউকে মাধ্যম করা হয়নি। এমন কি সম্বোধনের জন্যে সচরাচর যে ‘হে’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে এখানে সেটাও ব্যবহার করা হয়নি, অর্থাৎ ব্যক্তিগত, শব্দগত সকল প্রকার মাধ্যম ছাড়াই তিনি স্বীয় প্রভু ‘আল্লাহ’ কে সরাসরি সম্বোধন করছেন যেন তিনি তার সামনেই বসে বসে দোয়া করছেন। এটা ঠিক যে, আল্লাহ তায়ালা দোয়া না করলেও শুনেন, কেউ তাকে না ডাকলেও দেখেন। কিন্তু বিপদগ্রস্ত বান্দা তার মনের দুঃখ প্রকাশ করতে চায়, তার মনের আবেগ-অনুভূতি ভাষায় প্রকাশ করতে চায়। তাই করুণাময় ও দয়ালু আল্লাহ তায়ালা মানুষকে সে সুযোগ দিয়েছেন এবং অনুমতিও দিয়েছেন যেন সে তার মনের ব্যথা বেদনা ও যন্ত্রণার কথা তার দরবারে তুলে ধরে। এর মাধ্যমে তার যন্ত্রণা লাঘব হবে, ব্যথায় উপশম হবে, মন হান্কা হবে। সাথে সাথে তার মনে এই প্রত্যয়ও জন্মাবে যে, সে এমন এক মহা শক্তিশালী প্রভুর দরবারে ফরিয়াদ জানিয়েছে, যিনি কাউকে হতাশ করেন না, নিরাশ করেন না, খালী হাতেও কাউকে ফিরিয়ে দেননা। যাকারিয়া (আ.) নিজের বার্ধক্যজনিত অক্ষমতার কথা তার প্রভুকে অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় জানাচ্ছেন। অস্থি মজ্জা দূর্বল হয়ে পড়েছে, চুলে পাক ধরেছে, শারীরিক ক্ষমতা লোপ পেয়েছে। এমতাবস্থায় একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো ভরসা নেই । তাই তিনি নিজের দুঃখ-দুর্দশা ও আশা-আকাংখা তার দরবারেই পেশ করছেন। মিনতি ভরা আরযি পেশ করার পর তিনি একটি কথা যোগ করে বলছেন, ‘আপনাকে ডেকে আমি কখনও বিফল মনোরথ হইনি' এই বক্তব্য দ্বারা তিনি স্বীকার করছেন যে, স্বয়ং আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করবেন বলে ওয়াদা করেছেন। কাজেই তিনি তার কাছে দোয়া করে কখনও বিফল হননি । অথচ তখন তিনি শৌর্য-বীর্যের অধিকারী ছিলেন। আর এখন তো তিনি অক্ষম ও দুর্বল । এই চরম বার্ধক্যে তো তিনি আরো দয়া ও করুণার মুখাপেক্ষী । কাজেই আল্লাহ তায়ালা যে, তার ডাকে এখন আরো বেশী করে সাড়া দেবেন তাতে কোনোই সন্দেহ নেই । নিজের অবস্থার বর্ণনা দেয়ার পর এবং নিজের মনের আশা-আকাংখা তুলে ধরার পর তিনি একটি আশংকার কথা আল্লাহকে জানাচ্ছেন । তার মৃত্যুর পর তার আত্মীয়স্বজনরা হয়তো তার আদৰ্শ এতিহ্যকে রক্ষা করতে ব্যর্থ হবে বনী ইসরাঈলের একজন নেতৃস্থানীয় নবী হিসেবে তার প্রতি অর্পিত মহান দায়িত্ব হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ । এ ছাড়া তিনি যাদের লালন-পালন ও ভরণ-পোষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন তার এক জন ছিলেন মারইয়াম (আ.) যার দেখা শোনা তাকেই করতে হবে। অপরদিকে তিনি ধন সম্পদেরও মালিক ছিলেন, এসব ধন সম্পদ তিনি দেখা-শুনা করতেন এবং সঠিক রাস্তায় খরচ করতেন। এখন তিনি আশংকা করছেন যে, পরবর্তীতে যারা তার স্থলাভিষিক্ত হবে তারা হয়তো এসকল দায়-দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে না, এমন কি হয়তো তারা তার আদর্শ ও পথও অনুসরণ করবে না । এটা তিনি তাদের আচার আচরণ ও চলন বলন থেকেই জানতে পেরেছিলেন। এরপর তিনি জানাচ্ছেন যে, তার স্ত্রী একজন বন্ধ্যা নারী, কাজেই তিনি এমন কোনো পুত্র সন্তান লাভ করেননি যাকে প্রয়োজনীয় শিক্ষা-দীক্ষা দিয়ে এই গুরু দায়িত্‌ পালনের উপযুক্ত করে রেখে যেতে পারবেন। এ কারণেই তিনি আশংকা করছেন এবং ভয় পাচ্ছেন। ফলে তার একজন সুসন্তানের খুবই প্রয়োজন যার পক্ষে তার রেখে যাওয়া গুরু দায় দায়িত্ব পালন করা সম্ভব হবে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।