যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ 277
📝 Text 📖 PDF

যেমন, মাদ্দা, দিদ্দা, এদ্দা, হাদ্দা, এয্যা ও আয্যা ইত্যাদি । অর্থাৎ বক্তব্যের বৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে ছন্দ ও মাত্রার মাঝেও বৈচিত্র্য এসেছে এই সূরার প্রতিটি জায়গায় । বিবৃতি বা কাহিনী ধৰ্মী বক্তব্যে ছন্দের উপস্থিতি লক্ষ্য করতে পারি। পক্ষান্তরে যেখানে মন্তব্য বা বিশ্রেষণ ধৰ্মী বক্তব্য এসেছে সেখানে বর্ণনা ভংগি সরল ও গদ্যময়। এই ভাবে বক্তব্যের পরিবর্তনের সাথে সাথে বর্ণনা ভংগির মাঝেও পরিবর্তন এসেছে সূরার একাধিক স্থানে । আলোচ্য সূরার বিষয়বস্তু তিনটি পর্যায়ে বর্ণিত হয়েছে। প্রথম পর্যায়ে এসেছে যাকারিয়া, ইয়াহইয়া, মারিয়াম ও ঈসা (আ.)-এর ঘটনা । ঘটনা বর্ণনা শেষে মন্তব্যের পালা এসেছে। এখানে ঈসা (আ.)-এর জন্মকে কেন্দ্র করে ইহুদী ও খৃষ্টান ধর্মাবলম্বী বিভিন্ন দল ও গোষ্ঠীর মাঝে যে বিতর্ক চলে আসছে তার পরিসমাপ্তি ঘটানোর উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বক্তব্য এসেছে। দ্বিতীয় পর্যায়ে ইবরাহীম (আ.)-এর ঘটনা এসেছে । এই ঘটনার বর্ণনায় তার পিতাসাথে ও তার সম্প্রদায়ের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর প্রসংগ এসেছে । শেরকবাদী সম্পৃ্দায় থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে সৎ ও ন্যায় পরায়ন সন্তান-স্ততির আকারে যে নেয়ামত দান করা হয়েছে তারও বর্ণনা এসেছে। এর পর নবী রসূলদের প্রসংগ এসেছে। সঠিক পথের অনুসারীদের শুভ পরিণতির বক্তব্যও এসেছে। সাথে সাথে ভ্রান্ত পথের অনুসারীদের অশুভ পরিণতির প্রসংগও উল্লেখিত হয়েছে। এই পর্যায়ে সব শেষে লা-শরীক আল্লাহর একচ্ছত্র ক্ষমতা, অধিকার ও আনুগত্যের বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, (কিছু সংখ্যক মূর্খ) মানুষ বলে, (একবার) আমার ........ পুনরুতথিত হবো? (আয়াত ৬৫) তৃতীয় ও সর্বশেষ পর্যায়ে পুনরুথান সম্পর্কিত বিতর্কের বিষয়টি এসেছে। এ প্রসংগে কেয়ামতের কিছু খন্ড চিত্রও তুলে ধরা হয়েছে। সাথে সাথে শেরক ও খোদাদ্রোহীতার প্রতি গোটা সৃষ্টি জগতের প্রচন্ড ক্ষোভ ও আক্রোশের বিষয়টিও উল্লের্ করা হয়েছে। পরিশেষে যুগে যুগে ংসপ্রাপ্ত আল্লাহদ্রোহী জাতিগুলোর করুণ দৃশ্যের প্রতি ইংগিত করে বলা হয়েছে, (এই মূর্খ) লোকেরা বলে, করুণাময় আল্লাহ তায়ালা সন্তান গহণ করেছেন। (আয়াত ৮৭) এখন আমরা বিস্তারিত আলোচনায় ফিরে যাচ্ছি। তাফসীর আম্মাত ১-৪০ সূরার প্রথমেই পীচটি বিক্ষিপ্ত আরবী বর্ণ এসেছে। ইতিপূর্বেও এ জাতীয় বর্ণের সাথে আমরা পরিচিত হয়েছি। এর ব্যাখ্যায় একাধিক বক্তব্য পাওয়া যায়। তবে আমাদের কাছে যে বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে হয়েছে তা হলো এই আল কোরআন- যা জাতীয় আরবী বর্ণমালারই সমষ্টির নাম । তবে এ সব বর্ণমালাগুলোকে পবিত্র কোরআনে এমন একটি ধারায় এমন একটি পদ্ধতিতে সাজানো হয়েছে, যা মানুষের সাধ্যের বাইরে । অথচ মানুষ নিজেও এসব বর্ণ দ্বারা শব্দ ও বাক্য সৃষ্টি করতে সক্ষম । কিন্তু কোরআনের পদ্ধতি ও ধারা অনুযায়ী শব্দ ও বাক্য সৃষ্টি করা তাদের পক্ষে সম্ভব নয়। কারন, এই পদ্ধতি হচ্ছে অভিনব, এই ধারা হচ্ছে অসাধারণ। হযরত যাকারিয়া (আ.)-_এক্স ঘটনা এরপর যাকারিয়া ও ইয়াহইয়া (আ.)-এর ঘটনার বিবরণ দেয়া হচ্ছে। ঘটনাটিকে কেন্দ্র করে আল্লাহর রহমত, দয়া ও করুণার বক্তব্য একাধিক বার এসেছে। ফলে পুরো ঘটনাটিই আল্লাহর রহমত ও দয়ার মূর্ত প্রতীক রূপে উপস্থাপিত হয়েছে। প্রথমেই এসেছে মোনাজাতের কথা, আল্লাহর কাছে যাকারিয়া (আ.)-এর সকাতর ও মিনিতিভরা দোয়ার কথা । সেই সকাতর আরযিতে তিনি স্বীয় প্রভুর উদ্দেশ্যে করে বলেন, ‘যখন সে একান্ত নীরবে সস্তোষভাজন ব্যক্তি বানাও । (আয়াত ৩-৬) www.boikitab. blogspot.com

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.