এর পর আলোচনায় স্থান পেয়েছে কেয়ামতের কিছু চিত্র এবং পরকালে অবিশ্বাসী লোকদের সাথে কিছু তর্ক বিতর্ক । শেরককে বর্জন করা, আল্লাহর সন্তান হওয়া দাবীকে অস্বীকার করা, ইহকালে ও পরকালে কাফের মোশরেকদের করুণ পরিণতির বিষয়টি উপস্থাপন করা, এসব কিছুই এসেছে সূরায় মূল বিষয়টির সাথে সামঞ্জস্য রক্ষা করে। ফলে এসব আলোচনা সূরার মুল প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। সূরায় প্রাসঙ্গিক আলোচনায় একটা তীব্র আবেগ ও অনুভূতির উপস্থিতি লক্ষণীয় । এই আবেগ অনুভূতি মানব হৃদয়ে যেমন পরিলক্ষিত, তেমনি পরিলক্ষিত হচ্ছে পারিপার্শ্বিক জগতে । এই সে বিশাল জগত যা আমাদের কাছে এক অনুভূতিহীন জড় পদার্থ বলে মনে হয়, সেই জগতই আলোচ্য সূরার বর্ণনায় একটা অনুভূতিশীল ও সংবেদনশীল জীবন্ত অস্তিত্ব রূপে উপস্থাপিত হয়েছে। এখানে আমরা আকাশকে চরম ক্রোধে বিদীর্ণ হতে দেখতে পাই, প্রচন্ড আক্রোশে পাহাড়কে দিখন্ডিত হতে দেখতে পাই ৷ অর্থাৎ জীবন্ত প্রাণীর ন্যায় এসব জড় পদার্থও যে প্রভাবিত হয় তার দৃষ্টান্ত দেখতে পাই । (এই আশংকার কারণ হচ্ছে এটাই) যে, এরা দয়াময় আল্লাহর জন্যে হিসেবে উপস্থিত হবে না৷ (আয়াত ৯০-৯২) অপরদিকে মানবীয় আবেগ অনুভূতির বিষয়টির বর্ণনা এসেছে সূরার গোড়ার দিকে এবং শেষের দিকে । সূরায় বর্ণিত মূল ঘটনা জুড়ে রয়েছে এসব আবেগ অনুভূতির আলোচনা, বিশেষ করে মারইয়াম (আ.) এবং ঈসা (আ.)-এর জন্ম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই মানবীয় আবেগ অনুভূতির আধিক্য ও প্রাধান্য আমরা লক্ষ্য করতে পারি । সূরার অন্তর্নিহত ভাব ও ভঙ্গির মাঝে দয়া, করুণা, সন্তুষ্টি ও আল্লাহর সাথে বান্দার গভীর যোগসূত্রের চিত্রটি সুস্পষ্ট রূপে ধরা পড়ে । সূরার গোড়ার দিকেই যাকারিয়া (আ.)-এর প্রতি আল্লাহর দয়া ও করুণার প্রসঙ্গ এসেছে। অপরদিকে যাকারিয়া (আ.) স্বীয় প্রভু ও মালিকের সাথে যে একাকী ও নিভৃতে নিজের মনের বাসনা ও আরযিটুকু সকাতর ভাষায় তুলে ধরছেন- সে প্রসংগও এসেছে । সূরার একাধিক স্থানে ‘রহমত’ শব্দ বা এর সমার্থক শব্দের ব্যবহার লক্ষণীয় । সাথে সাথে ‘পরম করুণাময়’ শব্দের অধিক ব্যবহারও এখানে লক্ষণীয় । শুধু তাই নয়, পরকালে মোমেনরা যে সব নেয়ামত ভোগ করবেন সেগুলোকে ‘ভালোবাসা’ রূপে চিত্রায়িত করা হয়েছে। অপরদিকে ইয়াহ্ইয়া (আ.)-এর প্রতি যে অনুগ্রহ করা হয়েছে সেটাকে ‘স্গেহ বা মমতা’ বলে আখ্যায়িত করা হয়েছে। তদ্রুপ ঈসা (আ.)-কে যে মাতৃভক্তি ও মাতৃ প্রীতির গুণ দান করা হয়েছে সেটাকে আখ্যায়িত করা হয়েছে ‘নমতা’ ও ‘কোমলতা’ বলে । মোটকথা, প্রতিটি শব্দে ও প্রতিটি বাক্যের পরতে পরতে আপনি দয়া, মায়া ও মমতার কোমল স্পর্শ অনুভব করবেন । অপরদিকে যেখানে ‘শেরক’ এর প্রসংগ এসেছে সেখানে আপনি গোটা সৃষ্টি জগতের মাঝে এক প্রচন্ড দ্রোহ ও ক্ষোভ অনুভব করবেন। মনে হবে যেন আকাশ পাতাল ভেংগে চুরমার হয়ে যাবে। কারণ, একমাত্র আল্লাহর সাথে কাউকে শরীক করা মহাপাপ । এই পাপের কথা শুনে আকাশ পাতাল ও প্রচন্ড ক্ষোভে ফেটে পড়তে উপক্রম হয়। বৰ্ণনাভংগির মাঝেও এক বিচিত্র ছন্দের উপস্থিতি লক্ষ্য করি৷ এখানে রয়েছে ছোট ছোট ও ছন্দময় বাক্য । প্রতিটি বাক্যের সমাপ্তি ঘটেছে একটি সুষম মাত্রা ও তালের মাধ্যমে । কোথাও লঘু আবার কোথাও গুরু । ক্ষোভ, আক্রোশ ও দ্রোহ যেখানে বর্ণিত হয়েছে সেখানে শব্দের শেষের অক্ষরটি দ্বিত্্ রূপে এসেছে। ফলে ছন্দ ও তালের মাঝে দৃঢ়তা গান্তীর্য ও রুক্ষতার সৃষ্টি হয়েছে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।