‘তিনি জানেন, যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো ।।' (আয়াত ১১০) অর্থাৎ তোমাদের সব কিছুই তার সামনে উন্ক্ত । তিনি তোমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছু জেনে-শুনেই শাস্তির ব্যবস্থা করবেন । কখনও তিনি বিশেষ কারণে এই শাস্তি মুলতবীও করতে পারেন। এই মুলতবীর পেছনে সে বিশেষ কারণটা কি তা আমার জানার কথা নয়। করবেন । এর ফলে তোমরা আরো কিছুদিনের জন্যে পার্থিব সুখ শান্তি ও আরাম আয়েশ ভোগ করার সুযোগ পাবে। এরপর আল্লাহ তায়ালা তোমাদেকে পুনরায় কঠোর হস্তে পাকড়াও করবেন এবং তোমাদের অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করবেন। কাফের মোশরেকদের চূড়ান্ত পরিণতি ও শাস্তির নির্ধারিত সময়ের ব্যাপারে রসূলুল্লাহ (স.)-এর পক্ষ থেকে অজ্ঞতা প্রকাশের ফলে ওদের হৃদয়ে কঠিন আঁচড় কেটে যায়। এখন ওরা নানা ধরনের সংশয় সন্দেহের মাঝে পড়ে থাকবে। অজানা ভয় ও আতংক ওদেরকে সারাক্ষণ তাড়া করে বেড়াবে ৷ অতর্কিতভাবে তাদের ওপর আল্লাহর গযব চেপে বসে কিনা সে চিন্তা তাদেরকে সারাক্ষণ পীড়া দিতে থাকে । এর ফলে তাদের মন মস্তিস্ক সদা সজাগ থাকে। ভোগ বিলাসিতার ক্ষেত্রে সতর্ক থাকে পাছে কোনো পরীক্ষার সম্মুখীন হয়ে পড়ে কিনা এই ভয়ে । অতর্কিত হঠাৎ কোনো আযাব পতিত হওয়ার সম্ভাবনা থাকলে সারাক্ষণ মনের মাঝে এক প্রকার দুশ্চিন্তা দানা বেঁধে উঠে । এই দুশ্চিন্তার ফলে মানুষের স্নায়ুর ওপর চাপ পায়। সারাক্ষণ আশংকায় ভোগে, না জানি কখন এই অনিশ্চয়তার পর্দা ভেদ করে গায়েবী আযাব সমূর্তিতে আবির্ভূত হয় । মানুষের স্বভাব হলো, সে অদৃশ্যের ব্যাপারে উদাসীন থাকে । তার ভাগ্যে আল্লাহ কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন, সে ব্যাপারে সে গাফেল থাকে এই গাফলতির কারণ হচ্ছে পার্থিব | আরাম আয়েশ । ফলে সে ভুলে যায় যে, পর্দার আড়ালে তার জন্যে কি অপেক্ষা করছে। যা অপেক্ষা করছে তার সঠিক জ্ঞান এক মাত্র আল্লাহর কাছেই রয়েছে। তিনিই জানেন এ অদৃশ্য ও লুকায়িত পরিণতি সঠিক সময় ও মুহূর্ত । তাই বলা যায় যে, রসূলের পক্ষ থেকে এই অজ্ঞতা প্রকাশ এক ধরনের সাবধানবাণী । এর মাধ্যমে তিনি গাফেল ও উদাসীন লোকদেরকে সজাগ করছেন এবং সুযোগ হারানোর আগেই তাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে উদ্ধুদ্ধ করছেন। এখন রসূলুল্লাহ (স.) নিজের প্রভু ও মালিকের প্রতি মনোনিবেশ করছেন। কারণ, তিনি রেসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। লোকদেরকে সতর্ক করেছেন। তাদেরকে অশুভ পরিণতির ব্যাপারে সাবধান করে দিয়েছেন। কাজেই এখন তিনি দয়াময় আল্লাহর প্রতি মনোনিবেশ করছেন। ঠাট্টা ও বিদ্রবপকারী গাফেল লোকদের ব্যাপারে তার সঠিক ফয়সালা কামনা করছেন । তাদের ষড়যন্ত্র, কূটচাল ও তুচ্ছ তাচ্ছিল্যের মোকাবেলায় তার সাহায্য কামনা করছেন। কারণ তিনিই তো একমাত্র সাহায্যকারী । তাই তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে, ৷ (আয়াত ১১২) রহমত ও দয়া একটা বড়ো গুণ। আয়াতে শব্দটির ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ । অর্থাৎ দয়াময় আল্লাহ তায়ালা গোটা জগতের জন্যে দয়া ও রহমত স্বরূপ রসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। অথচ কাফের মোশরেকরা তার সাথে ঠাট্টা বিদ্বূপ করেছে, তাকে অস্বীকার করেছে। করবেন এবং ওদের বিরুদ্ধে রসূলকে সাহায্য করবেন, সমর্থন করবেন। আর এই বলিষ্ঠ বক্তব্যের মধ্য দিয়েই সূরাটির সমাপ্তি ঘটে ৷ শুরুতেও বলিষ্ঠ বক্তব্য ছিলো এবং শেষেও বলিষ্ঠ বক্তব্য এসেছে। ফলে উভয় প্রান্তেই এক ও অভিন্ন সূর ধ্বনিত হয়েছে যার আবেদন অত্যন্ত বলিষ্ঠ, প্রখর, হৃদয়গ্রাহী ও গভীর । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।