আইন ও বিচারের ক্ষেত্রে সকল মানুষ সমান এ কথা ঘোষণা করেছে ইসলাম ৷ যে মুহূর্তে মানুষে মানুষে স্বীকৃত ছিলো, শ্ৰেণী বৈষম্য প্রচলিত নিয়মে পর্যবশিত হয়েছিলো, প্রত্যেক শ্রেণীর জন্যে পৃথক পৃথক আইন ও বিচার ব্যবস্থা প্রচলিত ছিলো, দাস ও সামন্ত প্রথার যুগে যখন ব্যক্তির ইচ্ছাই আইন বলে গন্য হতো সেই মুহূর্তে আইনের চোখে সকলে সমান- ইসলামের এই ঘোষণা মানুষের কাছে বড়োই বে-মানান লেগেছে। কিন্তু পরবর্তীতে তারাই ধীরে ধীরে ইসলামের এই সার্বজনীন নীতিকে অন্তত তাত্বিক রূপে হলেও উপলব্ধি করতে প্রয়াস পাচ্ছে । অথচ এই সার্বজনীন নীতির বাস্তবায়ন সেই চৌদ্দশত বছর আগেই ইসলাম করে দেখিয়েছে। এ ছাড়াও হযরত মোহাম্মদ (স.)-এর নবুওতে বিশ্বাসী এবং অবিশ্বাসী প্রায় সকলেই তার আগমনকে গোটা বিশ্ববাসীর জন্যে রহমত ও আশির্বাদ হিসেবে গণ্য করে। এর দ্বারাই প্রমাণিত হয় যে, মানব জাতি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সজ্ঞানে হোক অথবা অজান্তে রসূলুল্লাহ (স.)-এর মহান আদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে পারেনি। এখনও তার এই আদর্শ আল্লাহর রহমতের ছায়াস্বরূপ পৃথিবীর বুকে বিরাজ করছে, যে কেউ ইচ্ছা করলে এই ছায়ার নিচে আশ্রয় নিয়ে এই হাংগামাপূর্ণ ও উত্তপ্ত পৃথিবীর বুকে বাস করেও স্বগীয় সুখ অনুভব করতে পারে। বর্তমান অস্থিতিশীল পৃথিবীতে মানুষ দিকশূন্য হয়ে পড়েছে, দিশাহারা হয়ে পড়েছে। আজ মানুষ বস্তুতান্তরিকতা, যুদ্ধ-বিগ্রহ এবং হৃদয়হীনতার শিকার হয়ে দিক-বেদিক ছুটে বেড়াচ্ছে । তাই মানুষের অকৃতি ও একজন দায়ীর কর্তব্য রহমত ও দয়ার তাৎপর্য বর্ণনার পর এখন রসুলুল্লাহ (স.)-কে নির্দেশ দেয়া হচ্ছে, তিনি যেন কাফের মোশরেকদের সামনে তার রেসালাতের মূল বক্তব্য তুলে ধরে ঘোষণা করেন, “আল্লাহ তায়ালাই তোমাদের একমাত্র উপাস্য । সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে?’ অর্থাৎ নিরংকুশ একত্ববাদ বা তাওহীদই হচ্ছে এই রেসালাতের মূল্য বক্তব্য । আর এটাই হচ্ছে খোদায়ী রহমতের মূল উপাদান৷ কারণ, এই একত্ববাদ বা তাওহীদের বিশ্বাসই মানুষকে জাহেলী ধ্যান-ধারণা থেকে রক্ষা করে, পৌত্তলিকতার শৃংখল থেকে মুক্ত করে এবং কুসংস্কার ও অলীক বিশ্বাসের বেড়াজাল থেকে মুক্ত করে। এই বিশ্বাস মানব জীবনকে তার মযকুত ভিত্তির ওপর দাড় করায়, গোটা সৃষ্টি জগতের সাথে তাকে সম্পৃক্ত করে এবং তাকে সুষ্পষ্ট ও বলিষ্ঠ নিয়ম নীতির মাধ্যমে পরিচালিত করে। এতে ব্যক্তিগত খেয়াল-খুশী, ধ্যান-ধারণা ও কামনা বাসনার কোনো দখল নেই ৷ এই বিশ্বাস মানুষকে মাথা উঁচু করে দাড়াতে শেখায়, একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করতে শেখায়, অন্য কারো সামনে নয়। আর এটাই হচ্ছে আল্লাহর রহমত লাভের একমাত্র পন্থা । কাজেই প্রশ্ন করা হচ্ছে, ‘তোমরা কি আজ্ঞাবহ হবে?' এই প্রশুই কাফের মোশরেকদেরকে করার জন্যে রসুলুল্লাহ (স.)-কে নির্দেশ দেয়া হচ্ছে। সাথে সাথে তাকে আরো বলা হচ্ছে, ‘অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়,তবে বলে দিন আমি তোমাদেরকে পরিস্কারভাবে সতর্ক করেছি ।' (আয়াত ১০৯) অর্থাৎ আমার যা বলার ছিলো, তা তোমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছি। তোমাদেরকে আমার আর বলার কিছুই নেই। এখন তোমাদের পথ তোমরাই বেছে নেবে। তোমাদের পরিণতি তোমরাই ভোগ করবে । আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি । এরপর তোমাদের আর কোনো ওযর-আপত্তিই কাজে আসবে না । জেনে শুনেই তোমরা তোমাদের প্রায়শ্চিত্ত ভোগ করবে। তবে কি নাগাদ তোমাদেরকে এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে তা অবশ্য আমার জানা নেই । কারণ, এটা অদৃশ্যের ব্যাপার । তা একমাত্র আল্লাহ তায়ালাই ভাল জানবেন । তোমাদের শাস্তি কি এই দুনিয়াতেই হবে, না আখেরাতে হবে-তা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো জানার কথা নয় । তিনিই তোমাদের জানা ও অজানা, গোপন ও প্রকাশ্য সকল বিষয়ই খবর রাখেন । তার কাছে তোমাদের কোনো বিষয়ই গোপন নেই । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।