কভাফসীর ফী যিল্লালিন্স কোর আন অতীত থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত মানব অভিজ্ঞতা দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে, সে জীবন বিধান ও মৌলনীতি সব সময়ই মানব অগ্রগতির পুরোধা হিসেবে কাজ করেছে। জীবনের সকল ক্ষেত্রে এবং সকল পর্যায়ে সার্বিক উন্নতি একমাত্র এই জীবন বিধানের ছায়াতলেই সম্ভব- এটাও প্রমাণিত হয়েছে। কারণ, এই জীবন বিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে, এটা মানব জীবনকে সব সময়ই সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনকে গতিহীন ও স্থবির করে তোলে না। জীবনকে পশ্চাদমুখী করে তোলে না। বরং জীবনের অগ্রগতির পথে সদা অগ্রগামী থাকে এবং জীবনের প্রতিটি চলার পথকে প্রশস্ত করে থাকে । উন্নতি ও অগ্রগতি সাধনের মানবীয় আকাংখা চরিতার্থ করতে গিয়ে এই জীবন বিধান কখনোই এবং কোনোভাবেই মানুষের শক্তি ও সামর্থকে দাবিয়ে রাখে না, ব্যক্তি পর্যায়েও রাখে না এবং সামাজিক পর্যায়েও রাখে না। ঠিক তেমনিভাবে এই জীবন বিধান মানুষকে তার শ্রমের ফল ভোগ করতে বারন করে না এবং বৈধ পন্থায় জীবনকে ভোগ করতেও নিষেধ করেনা । এই জীবন বিধান একটা ভারসাম্যপূর্ণ বিধান, সামঞ্জস্যপূর্ণ বিধান । এই জীবন বিধানে আত্মার আত্মাকে অবহেলা করার নিয়মও নেই । এই জীবন বিধান দেশ ও সমাজের স্বার্থে ব্যক্তির শক্তি সামর্থের ব্যবহারকে নিষেধ করে না, ব্যক্তির স্বভাবজাত ও সুস্থ আশা আকাংখার বাস্তবায়নের পথে কোনো বাধার সৃষ্টি করে না। তেমনিভাবে এই জীবন বিধান ব্যক্তির অদম্য ও অসৎ কামনা-বাসনাকে লাগামহীন ছেড়ে দিয়ে সমষ্টিগত জীবনকে কলুষিত করার সুযোগ দেয় না, ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেয় না। এই জীবন বিধানে ব্যক্তির ভোগ বিলাস ও লোভ লালসার খাতিরে সমাজকে পদানত করার কোনো অবকাশ নেই । এই জীবন বিধানের আওতায় মানুষের ওপর যখন কোনো দায়িত্ব ও কর্তব্য আরোপ করা হয় তখন তার শক্তিসামর্থ্য ও স্বার্থের প্রতি লক্ষ্য রাখা হয়। সাথে সাথে ব্যক্তির মাঝে এমন আগ্রহ ও স্পৃহাও সৃষ্টি করা হয় যার ফলে সে দায়িত্ব ও কর্তব্য স্বেচ্ছায় ও সানন্দে পালন করতে উদ্বুদ্ধ হয় । এমনকি এই দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে সে কখনও কোনো কষ্টের শিকার হলেও বিচলিত হয় না, ধৈৰ্যহারা হয় না। মোহাম্মদ (স.)-এর রেসালাত তার জাতি এবং তার পরবর্তী যুগের সকল মানব গোষ্ঠীর জন্যেও রহমত স্বরূপ ছিলো এবং আছে। তিনি যে আদর্শ প্রতিহত করেছেন তা প্রাথমিকভাবে মানুষের কাছে এক অজানা অপরিচিত আদর্শ হিসেবে মনে হতো । কারণ তাদের আদর্শের সাথে এই নবতর আদর্শের কোনো মিল ছিলো না । কিন্তু, তা সত্তেও মানুষ ধীরে ধীরে যতোই এই আদর্শের কাছে আসতে থাকলো, তখনই তাদের বিসশ্ময়ভাব কাটতে লাগলো এবং তারা বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে হলেও সেই আদর্শকে গ্রহণ করতে এবং নিজেদের জীবনে বাস্তবায়িত করতে শুরু করলো । জাতিগত, বৰ্ণণত ও অঞ্চলগত সকল প্রকার ভেদাভেদ মিটিয়ে দিয়ে সকল মানব গোষ্ঠীকে একটিমাত্র আদর্শ ও সামাজিক ব্যবস্থার অধীনে একীভূত করার উদ্দেশ্যে ইসলামের আগমন ঘটেছে। কিন্তু তৎকালীন সমাজ, চিন্তাধারা ও বাস্তবতার জন্যে এটা ছিলো এক অদ্ভূত বিষয় । সমাজপতিরা তখন নিজেদেরকে ক্রীতদাসদের তুলনায় ভিন্ন মানব প্রজাতি মনে করতো । কিন্তু এই চৌদ্দশত বছরের ব্যবধানে মানব জাতি ইসলামেরই নির্ধারিত পথে ধাবিত হতে চেষ্টা করেছে। তবে ইসলামের পূর্ণাংগ আদর্শের আলো থেকে বঞ্চিত হওয়ার ফলে মানবতা তার চলার পথে বার বার হোচট খাচ্ছে, তা সত্তেও অন্তত দাবী ও কথায় হলেও সে এই আদর্শের কিছুটা কাছাকাছি পৌছতে পেরেছে। অথচ যে ঘৃণ্য বর্ণবাদের বিরুদ্ধে ইসলাম সেই চৌদ্দশত বছর আগেই যুদ্ধ ঘোষণা করেছিলো, তা এখনও ইউরোপ ও আমেরিকার কোনো কোনো রাষ্ট্রে টিকে আছে। যিলাল ১৩তম ২৫ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।