যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ঈমানের দাবী পূরণ করাই হচ্ছে মোমেনদের একমাত্র দায়িত্ব ও কর্তব্য । আর এই ঈমানের দাবী হচ্ছে, সৎ কাজ করা এবং খেলাফতের দায়িত্ব যথাযথভাবে পালন করা । আর এমন সময় এলেই আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবে। তখন বিধান অনুসারে সৎ বান্দারাই পৃথিবীর মালিকানা লাভ করতে সক্ষম হবে। কারণ, সৎ বান্দারা কেবল ঈমানেরই অধিকারী নয়, তারা কর্মস্পৃহারও অধিকারীও । সভ্যতা ও মানবতার বিকাশে মোহভাশ্মদ (স.)-এর আদর্শ সূরার সূচনায় যে ধরনের সূর ধ্বনিত হয়েছে, সে একই ধরনের সূর শেষের দিকেও ধ্বনিত হচ্ছে। যেমন, য়র জন্যে .......... ’ (আয়াত ১০৬-১১২) জীবন ও জগত সম্পর্কে, দুনিয়া ও আখেরাতে মানুষের চূড়ান্ত পরিণতি সম্পর্কে এবং কর্ম ও তার বিনিময়ের বিধান সম্পর্কে পবিত্র কোরআনে যা কিছু পেশ করা হয়েছে, তা আল্লাহভক্ত লোকদের জন্যে বার্তা স্বরূপ । এদেরকে ‘আবেদ’ বা এবাদাতগোযার বলা হয়েছে। কারণ, যারা আল্লাহভক্ত বা এবাদাতগোযার বান্দা, তারা এমন হৃদয়ের অধিকারী, যার মাঝে থাকে আল্লাহর ভয় ও আনুগত্য গ্রহণের যোগ্যতা, চিন্তার যোগ্যতা এবং কল্যাণমুখী ব্যবহারের যোগ্যতা । পৃথিবীতে নবী রসূলদের আগমন ঘটেছে মূলত মানুষের প্রতি আল্লাহর দয়া ও রহমতস্বরূপ । তারা মানুষকে হাত ধরে সৎ ও সত্যের পথে পরিচালিত করেন । আর যাদের মাঝে সত্যকে গ্রহণ করার যোগ্যতা আছে এবং আগ্রহ আছে কেবল তারাই নবী রসূলদের প্রদর্শিত পথের পথিক হতে পারে। আল্লাহর করুণা ও দয়ার পাত্র মোমেন ও কাফের সকলেই । কিন্তু হেদায়াতের ভাগী কেবল তারাই হবে যাদের মাঝে হেদায়াত গ্রহণের যোগ্যতা থাকবে। শেষ নবী মোহাম্মদ (স.) যে আদর্শ ও জীবন বিধান নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন তা গোটা মানব জাতির জন্যেই উপযুক্ত । এর মাধ্যমে মানব জাতি এই জাগতিক জীবনে তার পরিপূর্ণ বিকাশ ও উন্নতি সাধন করতে পারবে। মানবতা যখন চিন্তা চেতনায় পরিপক্ধতা লাভ করে তখনই এই আদর্শ নিয়ে শেষ নবীর আগমন ঘটে । একটা খোলা চিঠির ন্যায় মানুষের সামনে এই আদর্শকে তুলে ধরা হয়। এই আদর্শ সুস্পষ্ট ও স্বচ্ছ । এই আদৰ্শ পূর্ণাংগ । জীবনের সকল দিক নির্দেশনাই এতে রয়েছে। এই আদর্শ অপরিবর্তনীয় । কিন্তু যুগের চাহিদা মেটানোর জন্যে তা যথাযথ যোগ্যতা ও ক্ষমতাসম্পন্ন । কেননা অনাগত যুগ চাহিদার কথা একমাত্র সৃষ্টিকর্তাই ভালভাবে জানেন । কারণ, তিনি সুক্ষ্মদর্শী ও সর্বজ্ঞানী। সকল সৃষ্টি জগতই তার জ্ঞানের আওতাধীন । এই মহান গ্রন্থে চির পরিবর্তনশীল মানব জীবনের জন্যে কিছু স্থায়ী ও সুনির্দিষ্ট মূলনীতি প্রবর্তন করা হয়েছে। তবে খুঁটি নাটি বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা তাকে দেয়া হয়েছে। যুগ চাহিদা ও জীবন চাহিদার পরিপ্রেক্ষিতে সে নতুন নতুন আইন, নীতি ও পদ্থা উদ্ভাবন করতে পারবে। তবে লক্ষ্য রাখতে হবে, তা যেন কোনো ভাবেই সে স্থায়ী ও সুনির্দিষ্ট মূলনীতির সাথে সংঘর্ষপূর্ণ না হয় । মানুষের বিবেক বৃদ্ধিকেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হয়েছে। স্বাধীনভাবে চিন্তা করারও সুযোগ দেয়া হয়েছে। এই মুক্ত চিন্তার পথ সুগম করার জন্যে অনুকূল সমাজ ব্যবস্থারও প্রবর্তন করা হয়েছে। তবে মানুষের এই মুক্ত চিন্তার একটা সীমারেখা থাকতে হবে। সে অবশ্যই স্বাধীনভাবে এবং অবাধে তার চিন্তা শক্তিকে কাজে লাগবে, তবে তা অবশ্যই মানুষের কল্যাণের জন্যে হতে হবে, মানুষের উন্নতি ও বিকাশের জন্যে হতে হবে এবং সর্বোপরি মানব জীবনের জন্যে নির্ধারিত আল্লাহর বিধান ও মৌলনীতির আওতাধীন হতে হবে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।