লৌহে মাহফুয এর সাথে । আর এই লৌহে মাহফুজই হচ্ছে আল্লাহ তায়ালা বিধান, সকল এশী বাণীর পূর্ণাংগ আধার ও উৎস । যা হোক এখানে আলোচ্য আয়াতের মূল বক্তব্য হচ্ছে এই যে, আল্লাহ তায়ালাই বিধান অনুযায়ী পৃথিবীর মালিকানা ও কর্তৃত্ব অবশেষে আল্লাহর সৎ ও আদর্শবান বান্দাদের হাতেই ফিরে আসে এখন প্রশ্ন হচ্ছে, মালিকানা বলতে কি বুঝায় এবং সৎ বান্দা বলতে কাদেরকে বুঝানো হয়েছে? আমরা জানি, আল্লাহ তায়ালা হযরত আদম (আ.)-কে প্রতিনিধিরূপে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীকে আবাদ করার জন্যে, সংস্কার করার জন্যে, এর উন্নৃতি সাধন করার জন্যে, এর মাঝে লুকায়িত বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও শক্তিকে কাজে লাগানোর জন্যে এবং এর প্রকাশ্য ও গোপন সব ধরনের সম্পদকে ব্যবহার করে একে উন্নৃতির সেই চূড়ান্ত সীমা পর্যন্ত পৌছিয়ে দেয়ার জন্যে- যা আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন। এই পৃথিবীর বুকে মানুষ কি ভাবে জীবন যাপন করবে এবং কিভাবে লেন-দেন করবে সে সম্পর্কে পূর্ণাংগ ও বিস্তারিত নিয়ম নীতি ও আইন কানুন তাকে জানিয়ে দেয়া হয়েছে। এই নিয়ম নীতি ও আইন কানুনের ভিত্তি হচ্ছে ঈমান ও সৎ কাজ । এর বিস্তারিত বিবরণ সর্বশেষ আসমানী কেতাবে এসেছে । এই যে বিধান- এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো মানুষকে সৎ পথে পরিচালিত করে এবং তাকে সাবধানী হতে অনুপ্রাণিত করে। শুধু তাই নয়, বরং তার চলাফেরা ও আচার আচরণের মাঝে একটা সামঞ্জস্য ও ভারসাম্যের নিশ্চয়তাও বিধান করে। আল্লাহর এই বিধান অনুযায়ী কেবল পৃথিবীর উন্নৃতিই একমাত্র উদ্দেশ্য নয়। এর সম্পদ আহরণ ও ব্যবহারই মুখ্য উদ্দেশ্য নয়। বরং এই উদ্দেশ্য সাধন করার সাথে সাথে তাকে আরো একটি মহান উদ্দেশ্য সাধন করতে হবে, আর তা হলো, তার আত্মার উন্নতি এবং পার্থিব জগতে তার মানবীয় গুণাবলীর চরম বিকাশ । এর ফলে সে এই বস্তৃতাত্ত্রিক রংগীন সভ্যতার মাঝে বিলীন হয়ে গিয়ে মানুষ পশুত্বের পর্যায়ে নেমে যাবে না এবং পৃথিবীর তাবৎ প্রাকৃতিক ও গোপন সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পরও মানবীয় গুণাবলীর উচ্চ শিখর থেকে তার পতন ঘটবে না । এই ভারসাম্য ও সংগতি রক্ষা করতে গিয়ে কখনও পাল্লা হাল্কা হবে, আবার কখনও ভারী হবে। কখনও এই পৃথিবীর ওপর আধিপত্য ঘটবে স্বৈরাচারী, অত্যাচারী ও যুলুমবাযদের, কখনও আধিপত্য ঘটবে বর্বর, হিংস্র ও আগ্রাসনবাদীদের, আবার কখনও ঘটবে আল্লাহদ্রোহী ও ভোগবাদী লোকদের যারা পৃথিবীর সম্পদ ও শক্তির কেবল বস্তুতাপ্ত্রিক ব্যবহারেই পারদশী। তবে এসব ঘটবে ও ঘটতে থাকবে চলার পথের নিছক বিচ্ছিন্ন অভিজ্ঞতা হিসেবে । কিন্তু শেষ পর্যায়ে এই পৃথিবীর মালিকানা আল্লাহর সৎ বান্দাদের হাতেই ন্যস্ত হবে৷ কারণ, তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে, তারা ঈমান ও সৎ কাজকে অভিন্ন রূপে দেখে থাকে তাদের জীবনের কোনো পর্যায়েই এ দুটো জিনিসের মাঝে পার্থক্য ও ব্যবধান সৃষ্টি হয় না। যে জাতির মাঝে ঈমানের গভীরতা ও কর্মের স্পৃহার গুণ দুটোর সমাহার যতো বেশী ঘটবে ততোই সে জাতি পৃথিবীর উত্তরাধিকার মালিকানা লাভের উপযুক্ত বলে বিবেচিত হবে। ইতিহাসের বিভিন্ন স্তরে এর অসংখ্য নমুনা রয়েছে। কিন্তু যখনই এই গুণ দুটোর অভাব দেখা দেবে, তখনই অপর পক্ষের পাল্লা ভারী হবে কখনও বস্তুগত উপায় উপকরণ গ্রহণকারীদের পাল্লা ভারী হয় বিশেষ করে যখন ঈমানের দাবীদাররা এসব উপায় উপকরণ গ্রহণে উদাসীন হয়ে পড়ে, তাদের হৃদয় সঠিক ঈমান থেকে শূন্য হয়ে পড়ে সৎ কর্মের প্রেরণাদানকারী ঈমান থেকে শূন্য হয়ে পড়ে, পৃথিবীকে আবাদ করার মতো উৎসাহ হারিয়ে ফেলে এবং আল্লাহর পক্ষ থেকে আরোপিত খেলাফতের সঠিক দায়িত্ব পালনের স্পৃহা হারিয়ে ফেলে । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।