যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কাফের গোষ্ঠী সত্যি সত্যিই জাহান্নামে প্রবেশ করেছে। ফলে সেখানে তাদের অবস্থানের বর্ণনা দেয়া হচ্ছে, তাদের পরিস্থিতির বর্ণনা দেয়া হচ্ছে। এই বর্ণনার তাদের করুণ অবস্থার কথা জানা যাচ্ছে, ভয়ে ও আতঙ্কে তাদের চিন্তাশক্তি লোপ পাওয়ার কথা জানা যাচ্ছে। বলা হচ্ছে যে, ‘প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে। তারা সেখানে শুধু শাস্তির চিৎকারই শুনতে পাবে এবং কিছুই শুনতে পারবে না’ (আয়াত নং ৯৯ ও ১০০) অপরদিকে মোমেনরা এসব থেকে মুক্ত থাকবে। কারণ, তারা ইতিপূর্বে আল্লাহর রহমত ও ফযলে সঠিক কাজ করেছে। ফলে তাদের জন্যে নির্ধারিত হয়েছে কামিয়াবী ও নাজাত । এ প্রসংগে ৷" (আয়াত ১০১-১০২) আগুন জ্বলে ওঠার পর তার লেলিহান শিখা যখন সব কিছুকে গ্রাস করে নেয় এবং জ্রালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে তখন এক প্রকার অনুচ্চ শব্দের সৃষ্টি হয়। এই শব্দ ভীতিকর যা শুনে আতঙ্ক থেকে মুক্ত রাখা হয়েছে। জাহান্নামের লেলিহান শিখার ছোবল থেকে তো তারা মুক্ত থাকবেই । এমনকি মোশরেকরা যে মহা আতঙ্কে পতিত হবে, তা থেকেও এ সকল মোমেন বান্দা নিরাপদ থাকবে । তাছাড়া সদা সুখ, শান্তি ও আরামে তারা বসবাস করবে বিভিন্ন নেয়ামত ভোগ করবে । ফেরেশতারা তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে, তাদেরকে সংগদান করবে, যেন তাদের মন-মস্তিঙ্ক সব ধরনের ভয় ভীতি ও আতংক থেকে মুক্ত থাকতে পারে। এ প্রসংগে বলা হচ্ছে * (আয়াত ১০৩ ) সেই মুহা দুর্যোগের দিনটিতে গোটা জগত কি রূপ ধারণ করবে এবং এর পরিণতি কি দাড়াবে, সে সম্পর্কে বলা হচ্ছে যে, ‘সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজ পত্র ।' (আয়াত ১০৪) বিচারকের রায় ঘোষণার পর মুহুরী যেমন কাগজপত্রগুলো গুটিয়ে নেয় এভাবেই মানুষের চির পরিচিত এই বিশ্বকেও গুটিয়ে নেয়া হবে। এরপর আসবে এক নতুন বিশ্ব, এক নতুন জগত ৷ এই জগতও ৷ এটা আল্লাহর ওয়াদা আর ওই ওয়াদা আল্লাহ তায়ালা পূরণ করবেনই । ‘আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে ৷’ (আয়াত ১০৪) বিশ্থনেতৃত্ত্বের আল্লাহর শাশ্বত নীতি জীবন ও জগতের পরিসমাপ্তি ও পরকালীন জীবনের খন্ড চিত্র তুলে ধরার পর এখন ভিন্ন একটি প্রসংগ নিয়ে আলোচনা করা হচ্ছে। আর সেটা হলো, পৃথিবীর বুকে ক্ষমতার পালা বদলে আল্লাহর বিধানের দাবী কি? এই দাবী অনুযায়ী ইহকালীন জীবনে আল্লাহর সৎ বান্দাদের অবস্থান কোথায়? এ সম্পর্কে বলা হচ্ছে, ‘আমি উপদেশের পর যবুরে লিখে দিয়েছি যে, আমার সৎকর্ম পরায়ন বান্দারা অবশেষে পৃথিবীর অধিকারী হবে।' (আয়াত ১০৫) এখানে যবুর বলতে হযরত দাউদ (আ.)-এর প্রতি প্রেরিত আসমানী কেতাবকে বুঝানো হয়েছে যা তাওরাতের পরে অবতীর্ণ হয়েছে । এক্ষেত্রে আয়াতে বর্ণিত ‘যেকর' শব্দ দ্বারা তৌরাতই বুঝতে হবে। অথবা যবুর বলতে যে কোনো আসমানী কেতাবকে বুঝানো হয়েছে। যার সম্পর্ক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।