‘যে পর্যন্ত না ইয়াজুয ও মাজুযের বন্ধন মুক্ত করে দেয়া হবে। (আয়াত ৯৬-১০৪) সূরা ‘কাহফে' বর্ণিত যুলকারনাইনের ঘটনা প্রসংগে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে, ‘ইয়াজুজ ও মাজুজ’ এর বন্ধন মুক্ত হওয়ার দ্বারা খুব সম্ভবত তাতার সশ্পুদায়ের প্রতি ইংগিত করা হয়েছে। এই দুধধর্ষ জাতি দাবানলেয় ন্যায় ছড়িয়ে পড়ে পৃথিবীর বহু অঞ্চল ও দেশকে জালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছিলো। আর এই ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে রসূলুল্লাহ (স.)-এর যুগে এবং বলা হয়েছে যে, ‘কেয়ামতের আগমন নিকটবর্তী" কিন্তু কতোটুকু নিকটবর্তী এর কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি । কারণ, সময়ের হিসাব নিকাশ আল্লাহর কাছে এক রকম, আর মানুষের কাছে আর এক রকম । মানুষের হিসাব অনুযায়ী যা এক হাজার বছর বলে গণ্য, আল্লাহর হিসাব অনুযায়ী তা হচ্ছে মাত্র এক দিনের সমান৷ পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমার পালনকর্তার কাছে এক দিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান ৷’ এখানে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা উদ্দেশ্য নয়, বরং সে দিনটির আগমন কিভাবে ঘটবে, তার বর্ণনা দেয়াই উদ্দেশ্য । সে জন্যে পৃথিবীর একটা ক্ষুদ্র চিত্র মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এ চিত্রটি হচ্ছে ‘ইয়াজুজ ও মাজুজ'’ এর বন্ধন মুক্ত হওয়ার চিত্র । বন্ধন মুক্ত হয়ে ক্ষিপ্ত গতিতে ধেয়ে আসার চিত্র । এটা হচ্ছে পবিত্র কোরআনের নিজস্ব পদ্ধতি৷ এর মাধ্যমে পার্থিব জগতের খটনাবলীর সাহায্যে পরকালীন জগতের ঘটনাবলীর কিছুটা ধারণা মানুষের সামনে পেশ করা হয় । কেয়ামতের দৃশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহদ্রোহী লোকদের কি অবস্থা দাড়াবে তাও বর্ণনা করা হয়েছে। এ প্রসংগে বলা হয়েছে, ‘কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে’ অর্থাৎ বিস্ময়ে ও আতংকে তারা বিস্ফোরিত ও অপলক নয়নে তাকিয়ে থাকবে । এর পর তারা হঠাৎ করেই বলে উঠবে, ‘হায় আমাদের দুর্ভাগ্য, আমরা এ বিষয়ে গাফেল ছিলাম, বরং আমরা গোনাহগারই ছিলাম’ যখন অপ্রত্যাশিত ভাবে এবং আচমকা কোনো বিভীষিকাময় ঘটনা ঘটে যায় তখন মানুষের অবস্থা এরূপই দাড়ায় । এ রূপ অবস্থায় মানুষ আতংকে ও বিস্ময়ে হতবাক হয়ে পড়ে, তাদের দৃষ্টি বিস্ফোরিত হয়ে ওঠে, অপলক নেত্রে তাকিয়ে থাকে, হায়-হৃতাশ করতে থাকে, বিলাপ করতে থাকে । অপরাধ স্বীকার করে অনুতাপ করতে থাকে । কিন্তু তখন এগুলো কোনোই কাজে আসে না। আতংকে ও বিস্ময়ে বিহ্বল হয়ে যখন মানুষ এই বিলাপ ও অনুতাপ করতে থাকবে, তখন আল্লাহর অমোঘ ও চূড়ান্ত ফয়সালা এই ভাষায় পেশ করা হবে, ‘তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো, সেগুলো জাহান্নামের ইন্ধন, তোমরা তাতে প্রবেশ করবেই ।' (আয়াত ৯৮) দৃশ্যটি এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যেন সে কাফেরের দল বিচারের ময়দানে দাড়িয়ে আছে । বিচার শেষে তাদেরকে এবং তাদের দেব-দেবীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জাহান্নামের অগনুকুন্ডে তাদেরকে নির্দয় ও নিষ্ঠুর ভাবে নিক্ষেপ করা হচ্ছে ঠিক যেমনটিভাবে ফল খেয়ে ফলের দানা ছুঁড়ে ফেলে দেয়া হয়। আর ঠিক এই মুহুর্তে তাদের দেব-দেবীদের উপাস্য হওয়ার মিথ্যা দাবীর অসারতা প্রমাণ করতে গিয়ে বলা হবে, ‘এগুলো যদি উপাস্যই হতো, তাহলে তারা জাহান্নামে প্রবেশ করতো না ।' (আয়াত ৯৯) এই কাফেররা যখন পৃথিবীর বুকে বিচরণ করছে তখন তাদের সামনে এই বক্তব্য একটা আত্মিক প্রমাণ স্বরূপ পেশ করা হচ্ছে যেন সেটা এই মুহূর্তেই পরকালে ঘটে চলছে। এরপর বর্ণনাভংগির মাধ্যমে ভাবটা এমন ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে যার দ্বারা প্রতীয়মান হয় যে, সে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।