যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আসলে ঈমানবিহীন সৎকাজ হচ্ছে দৈব ঘটনার মতো যা সচরাচর ঘটে না । ঘটলেও হঠাৎ করেই ঘটে থাকে কারণ, ঈমানবিহীন আমল কোনো নির্ধারিত আদর্শের সাথে সম্পৃক্ত থাকে না। এমনকি কোনো বলিষ্ঠ নিয়ম নীতির ওপরও প্রতিষ্ঠিত থাকে না। এ জাতীয় আমলকে নিতান্ত ব্যক্তিগত ইচ্ছা: ও অভিক্ুচিই বলা যেতে পারে, যার পেছনে সেই প্রকৃত প্রেরণা নেই যা ঈমান থেকে উৎসারিত এবং সৎকাজের প্রধান চালিকা শক্তি । মোমেন বান্দা সৎ কাজের প্রেরণা পায় তার ঈমান থেকে। কারণ, এই ঈমান এমন এক মহান সত্ত্বার সাথে সম্পৃক্ত যিনি সৎ কাজ পছন্দ করেন। এই সৎকাজ হচ্ছে জগত সংসারে গড়ার উপায়, জীবনের উৎকর্ষের উপায়! এই সৎ কাজ হচ্ছে উদ্দেশ্যপূর্ণ আচরণ, জীবনের লক্ষ্য ও পরিণতির সাথে সম্পর্কযুক্ত আচরণ । এটা চকিত ঘটে যাওয়া কোনো বিষয় নয়। সাময়িক কোনো আচরণ নয়। উদ্দেশ্যবিহীন কোনো কর্মকান্ড নয়। এমনকি জগত ও জগতের শাশ্বত নিয়ম নীতির বিপরীতমুখী কোনো পদক্ষেপও নয়। জীবনেই অনেক সময় এই বিনিময়ের কিছু অংশ প্রদান করে থাকেন। কাজেই যে সকল জাতি ও সম্পৃদায়কে কোনো গজবের মাধ্যমে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে, তাদেরকে কেয়ামতের দিন পরকালীন শাস্তি ভোগ করার জন্যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং এটা অবধারিত ও চূড়ান্ত । এতে কোনো হেরফের করা হবে না। যে সকল জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তারা ফিরে আসবে না- এটা অসম্ভব । (আয়াত ৯৫) পূর্বে বলা হয়েছে, ‘প্রত্যেককেই আমার কাছে ফিরে আসতে হবে।' এখন বলা হচ্ছে যে, ধ্বংস প্রাপ্ত জনপদের বাসিন্দাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে৷ পৃথকভাবে এদের প্রসঙ্গ উল্লেখ করার পেছনে একটি কারণ রয়েছে। আর সেটা হলো, অনেকে মনে করতে পারে, দুনিয়ার বুকে যে সকল জাতি ও সম্পৃদায়কে ধ্বংস করে দেয়া হয়েছে, তাদের হিসাব কেতাব বুঝি এখানেই শেষ । তাই, আলোচ্য আয়াতে জোর দিয়ে বলা হচ্ছে যে, ওদেরকেও আল্লাহর কাছে ফিরে যেতে হবে । বরং ফিরে না যাওয়ার বিষয়টিকে অসম্ভব বলে প্রমাণ করার জন্যে ‘হারাম’ শব্দ ব্যবহার করা হয়েছে। এই বর্ণনা ভংগি কিছুটা অভিনব ও অপরিচিত ৷ যার ফলে বিভিন্ন মোফাসসের এর ব্যাখ্যা করতে গিয়ে আয়াতে বর্ণিত ‘লা’ অব্যয়টিকে অতিরিক্ত হিসেবে গণ্য করেছেন এবং অর্থ করেছেন যে, ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো পুনরায় পৃথিবীতে ফিরে যাবে না। অথবা কেয়ামত পর্যন্ত এসব জাতি তাদের দ্রান্ত নীতি ও পথ পরিহার করবে না। আমাদের মতে এ দুটো ব্যাখ্যার আদৌ কোনো প্রয়োজন নেই । বরং আয়াতের বাহ্যিক ও মূল বক্তব্য থেকে যা বুঝা যায় সে অর্থই গ্রহণযোগ্য । কারণ, পূর্ববর্তী আয়াতের বক্তব্যের সাথে এই অর্থের মিল রয়েছে। অর্থাৎ আল্লাহর কাছে ফিরে না যাওয়াটা অসম্ভব ৷ এ ক্ষেত্রে আয়াতে বর্ণিত ‘লা’ অব্যয়টির অর্থ যথাযথভাবে গ্রহণ করা হয়েছে। কেয়ামতের আশল্লামত ও ময়দানেকর শ্ল্ডচিত্র এরপর কেয়ামতের দৃশ্যের অবতারণা করা হচ্ছে। প্রথমেই আসছে কেয়ামতের বিভিন্ন আলামত বা চিহ্ন । এসব চিহ্ন দ্বারা প্রমাণ করা হচ্ছে যে, কেয়ামতের আগমন খুবই কাছে। এই চিহনগুলোর অন্যতম একটি চিহ্ন হচ্ছে ‘ইয়াজুজ ও মাজুজ’ এর আবির্ভাব। এই প্রসংগে বলতে গিয়ে আয়াতে বলা হচ্ছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।