যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আহ্বান করেছেন। এতে কখনও ব্যতিক্রম ঘটেনি এবং কোনো পরিবর্তনও ঘটেনি । সকলের দাওয়াতী কার্যক্রম এই মূল ভিত্তিকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছে। তাওহীদভিত্তিক জীবন বিধানের খুঁটি নাটি কিছু বিষয়ে পরিবর্তন পরিবর্ধন সাধিত হয়েছে। এটা মূলত প্রত্যেক জাতি ও সম্পদায়ের ধারণ ক্ষমতা, প্রতিটি প্রজন্মের উন্নতি ও অগ্রগতি, মানব সমাজের নতুন নতুন অভিজ্ঞতা বিভিন্ন প্রকারের আইন কানুন ও বিধি বিধান পালনের যোগ্যতা, নতুন নতুন চাহিদা ও প্রয়োজনীয়তা এবং জীবনমান বৃদ্ধির ওপর ভিত্তি করে হয়েছে। সকল নবী রসূলদের উন্মত অভিন্ন এবং তাদের রেসালাতের বুনিয়াদ অভিন্ন হওয়া সত্তেও তাদের অনুসারীরা শতধা বিভক্ত হয়ে পড়েছে। তাদের মাঝে বিভেদ জন্ম নিয়েছে, বিবাদ বিসংবাদ জন্ম নিয়েছে। তাদের মাঝে শত্রুতা জন্য নিয়েছে, হিংসা বিদ্বেষ জন্ম নিয়েছে, এমনকি এই বিভেদ একই রসূলের অনুসারীদের মাঝেও সৃষ্টি হয়েছে । ফলে তারা আদর্শের নামে, আকীদা-বিশ্বাসের নামে পরস্পর মারামারি ও হানাহানিতে লিপ্ত হয়ে পড়েছে। অথচ এদের আদর্শও অভিন্ন এবং আকীদা বিশ্বাসও অভিন্ন । কারণ, তারা একই নবীর উন্মত এবং একই জাতির অন্তর্ভুক্ত । দুনিয়ার বুকে তারা বিভেদ সৃষ্টির ফলে বিভিন্ন পথের পথিক হলেও পরকালে কিন্তু তারা সকলেই সে একই আল্লাহর কাছে ফিরে যাবে। সেদিক থেকে বিচার করলে তাদের শেষ ঠিকানাও অভিন্ন । সেই ঠিকানা হচ্ছে মহান আল্লাহর দরবার যেখানে প্রত্যেকর হিসাব নিকাশ নেয়া হবে। তখন প্রত্যেকেই জানতে পারবে, সে সৎ পথের পথিক ছিলো, না অসৎ পথের পথিক । (আয়াত ৯৪) এটাই হচ্ছে কর্ম ও কর্মফলের সঠিক বিধান । অর্থাৎ ঈমানের সাথে যদি কেউ সৎ কাজ করে তাহলে এই সৎ কাজের বিনিময় ও প্রতিদান তাকে অবশ্যই প্রদান করা হবে। তার সাথে কোনো রকম বে-ইনসাফী করা হবে না, কোনো যুলুম করা হবে না। কারণ, এই সৎ কাজের পূর্ণ বিবরণ আল্লাহর দফতরে লিপিবদ্ধ থাকবে তিনি এটাকে হারাবেন না এবং ভুলেও যাবেন না। সৎ কাজের মূল্যায়নের জন্যে ঈমান হচ্ছে মাপকাঠি । ঠিক তেমনিভাবে ঈমানের অস্তিত্ব প্রমাণের জন্যে আমল হচ্ছে মাপকাঠি ৷ কাজেই ঈমান ব্যতীত আমলের মূল্য নেই এবং আমল ব্যতীত ঈমানেরও সার্থকতা নেই । ঈমান হচ্ছে জীবনের মূল ভিত্তি। একে কেন্দু করেই সৃষ্টি জগতের সাথে মানুষের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ঈমান হচ্ছে এমন একটি যোগসূত্র যা গোটা সৃষ্টি জগতকে সৃষ্টিকর্তার সাথে জুড়ে দেয় এবং একক ও অভিন্ন সত্ত্বার দিকে ফিরিয়ে নিয়ে যায়। আমরা জানি, কোনো কাঠামোই ভিত্তি ছাড়া টিকে থাকতে পারে না । সৎকাজ হচ্ছে একটি ইমারত বা কাঠামোস্বরূপ । কাজেই সেটা যদি তার মূল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত না থাকে তাহলে তা ধ্বসে যেতে বাধ্য ৷ সৎ কাজ হচ্ছে ঈমানেরই ফল ৷ এরই মাধ্যমে ঈমানের অস্তিত্ব ও এর কার্যকারিতা হৃদয়ে অনুভূত হয়। ইসলাম হচ্ছে একটি গতিশীল আদর্শের নাম । হৃদয়ের গভীরে এই আদর্শের অস্তিত্ব বিরাজ করলে তার বহিপ্রকাশ সৎ কাজের মাধ্যমে ঘটবেই । ঈমানের মূল যতো বেশী গভীরে প্রোথিত থাকবে, এর ফলও ততো বেশী পরিপনক্ধতা অর্জন করবে। এ কারণেই পবিত্র কোরআনে যেখানেই কর্ম ও কর্মফলের প্রসংগ উল্লেখ করা হয়েছে সেখানেই ঈমান ও আমলের প্রসংগও উল্লেখ করা হয়েছে। কাজেই কর্মবিহীন ও ফলবিহীন ঈমানের বিনিময়ে কোনো প্রতিদান নেই । তেমনিভাবে ঈমানবিহীন আমলেরও কোনো প্রতিদান নেই । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।