যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ 277
📝 Text 📖 PDF

যে লোকটি হাইকেলের সেবায় নিয়োজিত ছিলো, তার সাথে মারইয়ামকে জড়িত করে ইহুদীরা অপবাদ দিয়েছিলো । সেই অপবাদ থেকে মারিয়ামের পবিত্রতা ঘোষণা করার জন্যেই একথা বলা হয়েছে । প্রচলিত বাইবেল গ্রন্থে বলা হয়েছে যে, ইউসুফ নাজ্জারের সাথে তার বিয়ে হয়েছিলো, কিন্তু সে কখনো তার কাছে যায়নি । আলোচ্য আয়াতে বাইবেলের সে উক্তিও খন্ডন করা হয়েছে। মারইয়াম নিজের লজ্জাস্থানকে হেফাযত করেছিলো । ‘তাই আমি তার ভেতরে প্রাণ ফুঁকে দিয়েছিলাম ৷’ প্রাণ ফুঁকে দেয়ার ব্যাপারটা এখানে সাধারণভাবে বলা হয়েছে, কোথায় ফুঁকে দেয়া হয়েছে, তা বলা হয়নি । এ বিষয়ে সূরা মারইয়ামে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই এখানে আর কোনো বিশদ আলোচনা করছি না । ‘আর আমি তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্যে একটা দৃষ্টান্ত বানিয়েছি ৷' এটা এমন এক দৃষ্টান্ত, যার কোনো নযীর অতীতেও ছিলো না, ভবিষ্যতেও হবে না। সমগ্র মানবেতিহাসে এটাই একমাত্র নযীরবিহীন দৃষ্টান্ত । কারণ এ ধরনের একটা দৃষ্টান্তই সকল যুগের ও সকল প্রজন্মের মানুষকে সৃষ্টিতত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করতে উদ্বুদ্ধ করার জন্যে যথেষ্ট সাব্যস্ত হয় এবং একথা উপলব্ধি করতে সুবিধে হয় যে, অসীম ক্ষমতাবান আল্লাহ তায়ালা প্রকৃতির নিয়মের সৃষ্টা ও নিয়ন্তা বটে, তবে তিনি প্রাকৃতিক নিয়মের অধীনও নন এর আওতায় তার হাত পা বাধাও নয়। কতিপয় নবী ও রসূল, তাদের পরীক্ষা ও তাদের প্রতি আল্লাহর অনুগ্রহের নমুনা সম্বলিত পর্যালোচনার পর এই পর্যালোচনার সার্বিক উদ্দেশ্য বর্ণনা করে এর উপসংহার টানা হয়েছে এভাবে, ‘এরা সবাই তোমাদেরই উন্মাত, যা একটি মাত্র উম্মাত । আর আমি তোমাদের প্রতিপালক । কাজেই তোমরা আমারই এবাদাত করো ৷’ অর্থাৎ সকল নবীর উন্মাতরা আসলে তোমাদেরই উম্মাত এবং একই উম্মাত । সকলের একই ধর্ম, একই আকীদা বিশ্বাস, একই জীবন ব্যবস্থা এবং তা হচ্ছে একমাত্র আল্লাহর হুকুমের আনুগত্য করা অন্য কারো নয়। পৃথিবীতে একটি মাত্র উম্মাত, আর মহাবিশ্বে একই মাত্র প্রভু প্রতিপালক, তিনি ছাড়া কোনো ইলাহ ও মাবুদ নেই । একটি মাত্র জীবন পদ্ধতির অনুসারী একটি উম্মাত, যা আকাশ ও পৃথিবীতে একই সত্যের সাক্ষ্য দেয়। এই পর্যন্ত এসে এই পর্যালোচনা গোটা সূরার মূল বক্তব্যের সাথে মিলে একাকার হয়ে গেছে এবং তাওহীদী আকীদা বিশ্বাসের প্রতি সমগ্র বিশ্ব প্রকৃতি ও সৃষ্টি জগতের সাথে একাত্ম হয়ে সমস্বরে তার অনুকুলে সাক্ষ্য দিচ্ছে। www.boikitab. blogspot.com

— Page 183 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.