কাফসীর কী খিল্লালিল ক্কোরআন ইয়াহইয়া ও ঈসসা (আ.)-এর সংশ্কিপ্ত জন্ম বৃত্তান্ত এরপর রয়েছে হযরত যাকারিয়া ও ইয়াহিয়া (আ.)-এর ঘটনার প্রতি ইংগিত এবং যাকারিয়ার দোয়া আল্লাহর দরবারে গৃহীত হওয়ার উল্লেখ। (আয়াত ৮৯-৯০) হযরত ইয়াহিয়ার জন্মের ঘটনা বিশদভাবে সূরা মারিয়ামে ও সূরা আল ইমরানে বর্ণিত হয়েছে। আর এখানে এসেছে পূর্বাপর বক্তব্যের সাথে সংগতি রেখে প্রথমে হযরত যাকারিয়ার দোয়ার উল্লেখ করা হয়েছে, ‘হে প্রভু, আমাকে নিঃসন্তান রেখে দিয়ো না৷’ অর্থাৎ আমার পরে ‘হাইকেলের’ তত্ত্বাবধানকারী কেউ থাকবে না এমন অবস্থার সৃষ্টি করো না। উল্লেখ্য যে, হযরত যাকারিয়া হযরত ঈসা (আ.)-এর জন্মের আগে বনী ইসরাঈলের এবাদাতের স্থান হাইকেলের তত্ত্বাবধায়ক ছিলেন। হযরত যাকারিয়া এ কথা ভুলে যাননি যে, আল্লাহ তায়ালাই ইসলামের উত্তরাধিকারী ও ধন-সম্পদের উত্তরাধিকারী । তাই তিনি বলেছেন, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী । আসলে তিনি শুধু চাইছিলেন তার মৃত্যুর পর তার বংশধরের মধ্যে এমন কেউ জন্য নিক, যে তার পরিবার পরিজন ইসলাম ও পরিত্যক্ত সম্পত্তির সর্বোত্তম রক্ষক হবে। কেননা আল্লাহর বান্দারাই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিরূপে রক্ষক ও শাসকের ভূমিকা পালন করে থাকে । হযরত যাকারিয়ার দোয়া আল্লাহ তায়ালা তৎক্ষণাৎ কবুল করলেন। ‘আমি তার দোয়া কবুল করলাম, তাকে ইয়াহিয়া নামক পুত্র দান করলাম এবং তার স্ত্রীকে যোগ্যতা দান করলাম ৷’ উল্লেখ্য যে, তার স্ত্রী বন্ধ্যা ও সন্তান ধারণের অযোগ্য ছিলো । এ আয়াতে এসব বিষয় সংক্ষিপ্ত করা হয়েছে এবং আল্লাহ তায়ালা কর্তৃক দোয়া কবুল করার বিষয়টা ত্বরিত এগিয়ে আনা হয়েছে। ‘তারা সৎ কাজে ত্রিত এগিয়ে যেতো ৷’ তাই আল্লাহ তায়ালা ত্রিত দোয়া কবুল করলেন ‘এবং আমাকে ভীতি ও আশা সহকারে ডাকতো ৷’ অর্থাৎ আমার সন্তুষ্টির আশা ও ক্রোধের ভীতি সহকারে । কেননা আল্লাহর সাথে তাদের হৃদয়ের সম্পর্ক ছিলো মযবুত এবং তাদের অন্তর ছিলো সর্বক্ষণ সচেতন । ‘আর তারা ছিলো আমার স্মরণে বিনয়াবনত ৷’ অহংকারীও নয়, দান্ভিকও নয় । যাকারিয়া, তার স্ত্রী ও তাদের পুত্র ইয়াহিয়ার এই গুণাবলীর কারণেই এই পিতামাতা একজন সৎ পুত্ৰ লাভের যোগ্যতা অর্জন করেছিলেন। তাই এ পরিবারটা ছিলো কল্যাণময় এবং আল্লাহর অনুখহ ও সন্তুষ্টি লাভের উপযুক্ত পরিবার । সর্বশেষে হযরত ঈসা (আ.)-এর প্রসংগক্রমে তীর মা হযরত মারিয়াম সম্পর্কে বলা হচ্ছে, ‘আর যে নারী নিজের লঙজ্জাস্থানকে হেফাযত করেছিলো তার অভ্যন্তরে আমি আমার পক্ষ থেকে একটা প্রাণ ফুঁকে দিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্যে নিদর্শন বানালাম !' এখানে মারইয়ামের নামোল্লেখ করা হচ্ছে না। কেননা নবীদের সংক্রান্ত ধারাবাহিক আলোচনায় তাঁর পুত্র ঈসাই এখানে মূল আলোচ্য বিষয় । মারইয়ামের উল্লেখ শুধু আনুষংগিকভাবে হয়েছে। এখানে তার পুত্রের সাথে সংশ্লিষ্ট তার গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হচ্ছে, ‘যে নারী নিজের লজ্জাস্থানকে হেফাযত করেছিলো’ অর্থাৎ সে নিজেকে সর্বপ্রকারের যৌন মিলন থেকে সযত্বে রক্ষা করেছিলো। ‘ইহ্সান’ শব্দটা দ্বারা সাধারণত বিয়ে (এবং মুহসানা দ্বারা বিবাহিতা নারী) বুঝানো হয়ে থাকে আনুসংগিকভাবে ৷ কেননা বিয়ে মানুষকে ব্যভিচার থেকে রক্ষা করে। তবে এখানে ‘ইহসান' শব্দটা তার আসল অর্থেই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সব ধরনের বৈধ বা অবৈধ যৌন মিলন থেকে নিজেকে রক্ষা করেছিলো। মারিয়ামের সাথে ইউসুফ নাজ্জার নামক _ততললল আনল _ কেছ লম সলিল ত] www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।